১৭ এপ্রিল ২০২৬, শুক্রবার, ০৪:০৬:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
টাইম ম্যাগাজিনে বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান খালেদা জিয়া সহ দেশের ১৫ জন বিশিষ্ট ব্যক্তি ও পাঁচ প্রতিষ্ঠানকে ‘স্বাধীনতা পুরস্কার-২০২৬’ পদক প্রদান যুক্তরাষ্ট্রে ইসরায়েল নিয়ে জনমত বদলাচ্ছে টেক্সাসে পাঠ্যক্রমে ইসলাম ও সংখ্যালঘু ইতিহাস পরিবর্তন ঘিরে তীব্র বিতর্ক ট্রাম্প অ্যাকাউন্টস : চার মিলিয়নের বেশি শিশু নিবন্ধিত নিউ ইয়র্কে ২-কে চাইল্ড কেয়ার হবে পূর্ণ দিবস ও বছরব্যাপী ফিলিস্তিনপন্থী শিক্ষার্থীদের ডিপোর্টেশন ঠেকানোর রায় দেওয়ায় দুই অভিবাসন বিচারককে বরখাস্তের অভিযোগ ইমিগ্রেশন আপিল বোর্ডে মাহমুদ খলিলের আপিল খারিজ লংআইল্যান্ডে মসজিদ সম্প্রসারণে প্রশাসনিক বাধা নাটক-সিনেমা দেখে কি বার্তা দিচ্ছেন প্রধানমন্ত্রী?


এক ছাদের নিচে নানা স্বাদ : পার্কচেস্টারে ওয়ান্ডার
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ১৫-০৪-২০২৬
এক ছাদের নিচে নানা স্বাদ : পার্কচেস্টারে ওয়ান্ডার ওয়ান্ডার


ব্রঙ্কসের পার্কচেস্টার ওভালে (১৪৯৮ মেট্রোপলিটন অ্যাভিনিউ) উদ্বোধন হতে যাচ্ছে এক নতুন ধরনের রেস্টুরেন্ট-ওয়ান্ডার। এটি কোনো সাধারণ রেস্টুরেন্ট নয়; বরং আধুনিক ‘মাল্টি-রেস্টুরেন্ট ফুড হল’-একটি চেইন স্টোর, যা ইতোমধ্যেই যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে জনপ্রিয়তা পেয়েছে। এটি সাধারণ রেস্তোরাঁর চেয়ে আলাদা। এখানে ববি ফ্লে বা মার্কাস স্যামুয়েলসন এর মতো বিশ্বখ্যাত শেফদের তৈরি ১৫টিরও বেশি রেস্তোরাঁর মেন্যু পাওয়া যায়। এর বিশেষত্ব হলো আপনি একই অর্ডারে পিৎজা, বার্গার, থাই বা ইন্ডিয়ান খাবার একসঙ্গে অর্ডার করতে পারেন।

আগামী ২৩ এপ্রিল নির্ধারিত হয়েছে এর গ্র্যান্ড ওপেনিং। বিকাল ৪টা ৩০ মিনিটে রিবন কাটিং অনুষ্ঠান। বিকাল ৫টায় প্রথম ১০০ জন অতিথির জন‍্য বিশেষ ওয়ান্ডার গিভএওয়ে বা উপহার থাকবে। এর আগে ২০-২২ এপ্রিল পর্যন্ত থাকবে ÒFriends & Family Preview”, যেখানে নির্দিষ্ট সময় স্লটে বুকিং করে অতিথিরা বিশেষ ছাড়ে খাবার উপভোগ করতে পারবেন। ওয়ান্ডার এর বিশেষত্ব হলো, একই ছাদের নিচে একাধিক রেস্টুরেন্টের খাবার পাওয়া যায়। এখানে পিজা, বার্গার, ফ্রাইড চিকেন, টেক্সাস-স্টাইল ইইছ, সুশি, মেক্সিকান টাকো, ইতালিয়ান পাস্তা, ভারতীয় ও থাই খাবারসহ বিশ্বের নানা স্বাদের মেনু একসঙ্গে পরিবেশন করা হবে। ফলে একজন গ্রাহক এক অর্ডারেই ভিন্ন ভিন্ন রেস্টুরেন্টের একাধিক পদ বেছে নিতে পারবেন, যা পরিবার বা বন্ধুদের সঙ্গে খাবারের অভিজ্ঞতাকে আরো বৈচিত্র্যময় করে তুলবে।

প্রতিষ্ঠানের একজন কর্মকর্তা সাপ্তাহিক দেশকে জানান, এখানে অনেকগুলো রেস্টুরেন্টের খাবার একই কিচেনে প্রস্তুত করা হয়। অনেক সময় খাবার আগে থেকেই অন্য জায়গায় প্রস্তুত হয়ে আসে, পরে এখানে গরম/ফিনিশ করা হয় তাই এটাকে অনেকে ‘ghost kitchen’ বা ‘virtual restaurant’ টাইপও বলে।

এ রেস্টুরেন্টে খাবার প্রস্তুতির ক্ষেত্রেও রয়েছে ভিন্নতা। ওয়ান্ডার মূলত একটি কেন্দ্রীয় কিচেন মডেল অনুসরণ করে, যেখানে বিভিন্ন ব্র্যান্ডের খাবার একই স্থানে প্রস্তুত বা ফিনিশ করা হয়। এর ফলে দ্রুত সার্ভিস ও ডেলিভারি নিশ্চিত করা সম্ভব হয়। গ্রাহকরা চাইলে ডাইন-ইন, পিকআপ কিংবা ডেলিভারি-সব সুবিধাই পাবেন।

তবে এ নতুন ধারণা নিয়ে কিছু সমালোচনাও রয়েছে। অনেকের মতে, এটি প্রচলিত রেস্টুরেন্টের মতো সম্পূর্ণ ‘ফ্রেশ কুকিং’ অভিজ্ঞতা দেয় না। তবুও বৈচিত্র্য, দ্রুততা এবং একসঙ্গে বহু ধরনের খাবারের সুযোগ-এ তিন কারণে ওয়ান্ডার ইতোমধ্যেই খাদ্যপ্রেমীদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। সব মিলিয়ে ব্রঙ্কসের পার্কচেস্টারে ওয়ান্ডারের উদ্বোধন এলাকাবাসীর জন্য এক নতুন খাদ্য অভিজ্ঞতার দুয়ার খুলে দিচ্ছে, যেখানে এক ছাদের নিচে মিলবে বিশ্বের নানা স্বাদ।

শেয়ার করুন