১৭ এপ্রিল ২০২৬, শুক্রবার, ০২:৩৮:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
টাইম ম্যাগাজিনে বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান খালেদা জিয়া সহ দেশের ১৫ জন বিশিষ্ট ব্যক্তি ও পাঁচ প্রতিষ্ঠানকে ‘স্বাধীনতা পুরস্কার-২০২৬’ পদক প্রদান যুক্তরাষ্ট্রে ইসরায়েল নিয়ে জনমত বদলাচ্ছে টেক্সাসে পাঠ্যক্রমে ইসলাম ও সংখ্যালঘু ইতিহাস পরিবর্তন ঘিরে তীব্র বিতর্ক ট্রাম্প অ্যাকাউন্টস : চার মিলিয়নের বেশি শিশু নিবন্ধিত নিউ ইয়র্কে ২-কে চাইল্ড কেয়ার হবে পূর্ণ দিবস ও বছরব্যাপী ফিলিস্তিনপন্থী শিক্ষার্থীদের ডিপোর্টেশন ঠেকানোর রায় দেওয়ায় দুই অভিবাসন বিচারককে বরখাস্তের অভিযোগ ইমিগ্রেশন আপিল বোর্ডে মাহমুদ খলিলের আপিল খারিজ লংআইল্যান্ডে মসজিদ সম্প্রসারণে প্রশাসনিক বাধা নাটক-সিনেমা দেখে কি বার্তা দিচ্ছেন প্রধানমন্ত্রী?


বাংলাদেশ সোসাইটির নির্বাচন
সম্ভাব্য সভাপতি প্রার্থী সেলিম-কুনু-ওয়াসি ও সম্পাদক আলী-জাহিদ-ফিরোজ-বাবুল
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ১৫-০৪-২০২৬
সম্ভাব্য সভাপতি প্রার্থী সেলিম-কুনু-ওয়াসি ও সম্পাদক আলী-জাহিদ-ফিরোজ-বাবুল বাংলাদেশ সোসাইটির নির্বাচনে সম্ভাব্য সভাপতি ও সা. সম্পাদক প্রার্থীরা


প্রবাসের অন্যতম আঞ্চলিক সংগঠন বাংলাদেশ সোসাইটির নির্বাচনী পালে হাওয়া লেগেছে। বাংলাদেশ সোসাইটির গঠনতন্ত্র অনুযায়ী আগামী অক্টোবরে নির্বাচন হওয়ার কথা। সেই লক্ষ্যে ইতিমধ্যেই ৭ সদস্যবিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ইতিমধ্যেই তাদের আনুষ্ঠানিক চিঠি দেওয়া হয়েছে। নির্বাচন কমিশনও তাদের কাজ শুরু করতে যাচ্ছে। ১৫ এপ্রিল জ্যামাইকায় নির্বাচন কমিশনারদের প্রথম অনুষ্ঠিত হবে। সে সভায় তারা একে অপরের সঙ্গে পরিচিত হবেন এবং তাদের কর্মপরিকল্পনা গ্রহণ করবেন।

অন্যদিকে সম্ভাব্য প্রার্থী নিয়েও দৌড়ঝাঁপ শুরু হয়েছে। বাংলাদেশ সোসাইটির বর্তমান সভাপতি আতাউর রহমান সেলিম একবার নির্বাচন করার কথা বলে নির্বাচনে এসেছিলেন। নির্বাচনী তিনি জয়ীও হয়েছিলেন। কিন্তু এবার তিনি আবারো নির্বাচনের ঘোষণা দিয়েছেন। বলছেন তিনি এবারও নির্বাচন করবেন। কার নেতৃত্বাধীন কমিটি অনেক প্রতিশ্রুতি দিলেও কোনো প্রতিশ্রুতি রক্ষা করতে পারেননি, সেই কারণেই তিনি আবরো নির্বাচনের ঘোষণা দিয়েছেন। দৃঢ়তার সঙ্গে বলছেন, তিনি এবার জয়ী হলে বাংলাদেশ সোসাইটির জন্য ভবন করবেন। সভাপতি হিসেবে আরো যাদের নাম শোনা যাচ্ছে তাদের মধ্যে রয়েছেন-বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি আজমল হোসেন কুনু ও বাংলাদেশ সোসাইটির সাবেক সহ-সভাপতি ওয়াসি চৌধুরী। আজমল হোসেন কুনু ইতিমধ্যেই তার প্রাথমিক প্রার্থিতা ঘোষণা করেছেন। সেই সঙ্গে জনসংযোগ শুরু করেছেন। জানিয়েছেন, তিনি এবার নির্বাচন করবেন। সাবেক ট্রাস্টি বোর্ড সদস্য ওয়াসি চৌধুরীও সভাপতি হিসেবে নির্বাচনের কথা ভাবছেন।

সাধারণ সম্পাদক হিসেবে বর্তমান সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী নির্বাচন করবেন। সাধারণ সম্পাদক হিসেবে আরো যাদের নাম শোনা যাচ্ছে তারা হলেন-বৃহত্তর নোয়াখালী সোসাইটির সভাপতি জাহিদ মিন্টু, সন্দ্বীপ সোসাইটির সভাপতি ফিরোজ আহমেদ ও বাংলাদেশ সোসাইটির সাবেক সহ-সাধারণ সম্পাদক বাবুল চৌধুরী। তবে এখনো ঠিক হয়নি কে কার সঙ্গে নির্বাচন করবেন। তবে বিভিন্ন সূত্রে জানা গেছে, এবারও দুটি প্যানেল হওয়ার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে একজন প্রার্থী আরেক প্রার্থীকে ছাড় দিতে পারেন। এ লক্ষ্যে মুরব্বিদের কর্মকাণ্ড শুরু হয়েছে। তিনজন সভাপতির নাম শোনা গেলেও শেষ পর্যন্ত দুজন প্রার্থী থাকবেন। আবার সাধারণ সম্পাদক হিসেবে চারজনের নাম শোনা গেলেও শেষ পর্যন্ত দুজন থাকবেন। বাংলাদেশ সোসাইটির ভোটার বানানোর সময় যত ঘনিয়ে আসবে, প্যানেলের রূপরেখা ও প্রার্থীদের চূড়ান্ত নাম সামনে আসবে।

শেয়ার করুন