০৩ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার, ৬:৩৩:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
সরকারি কর্মজীবীদের বেতনকাঠামো বাস্তবায়নের আগে টিআইবির শর্ত মানার আহ্বান রোগীর সুস্থতায় পরিবারের সদস্যদের ভূমিকা গুরুত্বপূর্ণ বালিয়াড়ি ধবংস করলে প্রাকৃতিক উপকূলীয় সুরক্ষা দুর্বল হতে পারে ইসরায়েলের সমালোচনা, বিদেশি শিক্ষার্থীদের ভিসা বাতিল ও বহিষ্কার অসাংবিধানিক রাজু হত্যার অভিযুক্ত আতোস্তা গ্রেফতার নিউইয়র্কে মাদকে মৃত্যু ৪৫ শতাংশ কমেছে ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দিতে বিল পাস মসজিদে তিন মুসলিম হত্যাকাণ্ড : লিন্ডসের বিরুদ্ধে হত্যার অভিযোগ উল্টো পথে আসা গাড়ির ধাক্কায় বাংলাদেশি মা-মেয়ে নিহত আশ্রয়প্রার্থী শতাধিক অভিবাসীকে আফ্রিকার ৮ দেশে পাঠালো যুক্তরাষ্ট্র


সুফিয়ান আহমদ চৌধুরী নিউইয়র্কে ফিরে এসেছেন
দেশ ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২৭-০৪-২০২৩
সুফিয়ান আহমদ চৌধুরী নিউইয়র্কে ফিরে এসেছেন কবি সুফিয়ান আহমদ চৌধুরী


নিউইয়র্কের সামাজিক-সাংস্কৃতিক সংগঠন স্বদেশ ফোরাম, নিউইয়র্ক ও জালালাবাদ ল’ সোসাইটি ইউএসএর সাধারণ সম্পাদক, সিলেট সাহিত্য পরিষদ ও ছড়া পরিষদ সিলেটের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুফিয়ান আহমদ চৌধুরী ১৮ এপ্রিল নিউইয়র্কে ফিরে এসেছেন। তিনি গত ২৮ জানুয়ারি স্বদেশ বাংলাদেশের নিজ শহর সিলেটে যান। কয়েক দিন পরই ভয়াবহ সড়ক দুর্ঘটনার শিকার হন। তার বাম হাত ও কোমরের পাঁজর ভেঙে যায়। হাসপাতাল ও সিলেটের ধোপাদিঘীর পূর্বপাড়ের বাসায় থেকে চিকিৎসা নেন। এবার ২০২৩ বইমেলায় তার কবিতার বই ‘আলোর পতাকা হাতে’, ছড়ার বই ‘ধাপুস ধুপুস’ স্মৃতিচারণমূলকগ্রন্থ ’স্বর্ণালি দিনের ডায়েরি’ ও তার সম্পাদিত সাহিত্য সাময়িকী ‘জীবন মিছিল’ বের হয়েছে। তিনি পুরোপুরি সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন। তিনি বর্তমানে নিউইয়র্কের জ‍্যাকসন হাইটসের বাসায় আছেন। - প্রেস বিজ্ঞপ্তি

শেয়ার করুন