০২ সেপ্টেম্বর ২০২৬, বুধবার, ০৫:০০:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বাসসের নবনিযুক্ত এমডি ও প্রধান সম্পাদককে জাতীয় প্রেস ক্লাবে সংবর্ধনা বাসস'র এমডি ও প্রধান সম্পাদক পদে নিয়োগ পেলেন কাদের গনি চৌধুরী কপ সম্মেলনে যোগ দিতে নভেম্বরে তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী নেপাল-তিব্বতে বন্যায় প্রাণহানি বেড়ে ৩৯২, নিখোঁজ প্রায় ১,৪০০ আফগান-আমেরিকান হিসেবে প্রথমবার মার্কিন কংগ্রেসে আইশা ওয়াহাব আমেরিকানদের গৃহস্থালি ঋণ ১৮.৮ ট্রিলিয়ন, ক্রেডিট কার্ড ১.২৬ ট্রিলিয়ন ওহাইওতে মসজিদে সাত বছরে তৃতীয় হামলা জনপ্রিয় হচ্ছে তিন বছরের কলেজ ডিগ্রি, তবে আছে বিতর্ক মুসলিম নারীকর্মীর বৈষম্যের অভিযোগে ওক পার্ক সিটির বিরুদ্ধে মামলা সশস্ত্র ডাকাতের গুলিতে বাংলাদেশি মহসিন রানা নিহত


যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির আস্থা জিএম কাদেরের নেতৃত্বের প্রতি
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ১৩-১০-২০২২
যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির আস্থা জিএম কাদেরের নেতৃত্বের প্রতি


যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির পূর্ণাঙ্গ কমিটি গঠন লক্ষ্যে গত ৪ অক্টোবর সন্ধ্যায় জ্যাকসন হাইটসের নবান্ন রেস্টুরেন্টে যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির আহবায়ক কমিটির এক সভা অনুষ্ঠিত হয়। সভায় শীর্ষ নেতৃবৃন্দের উপস্থিতিতে মতবিনিময় সভাটি সদস্য সচিব আসেফ বারী টুটুলের পরিচালনায় অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য রাখেন আহবায়ক ও কেন্দ্রীয় কমিটির সদস্য মোহাম্মদ এ বার ভূঁইয়া, যুগ্ম আহবায়ক জাফর মিতা, যুগ্ম আহবায়ক তোফায়েল চৌধুরী, যুগ্ম আহবায়ক সাব্বির লস্কর, জাতীয় যুব সংহতির সভাপতি আব্দুল কাদির লিপু, এস এম ইকবাল, শাহজাহান সাজু, শক্তি গুপ্তা প্রমুখ।

সভায় বিভিন্ন বক্তারা বলেন, জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের এমপির নেতৃত্বের প্রতি অকুণ্ঠ সমর্থন জ্ঞাপন করেন। এবং জাতীয় পার্টিতে লুকিয়ে থাকা কুচক্রীদের দল থেকে বহিষ্কারের জন্য চেয়ারম্যান জিএম কাদের এমপির কাছে জোর দাবি জানান।

শেয়ার করুন