০৪ সেপ্টেম্বর ২০২৬, শুক্রবার, ৬:৫৩:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সরকারি কর্মজীবীদের বেতনকাঠামো বাস্তবায়নের আগে টিআইবির শর্ত মানার আহ্বান রোগীর সুস্থতায় পরিবারের সদস্যদের ভূমিকা গুরুত্বপূর্ণ বালিয়াড়ি ধবংস করলে প্রাকৃতিক উপকূলীয় সুরক্ষা দুর্বল হতে পারে ইসরায়েলের সমালোচনা, বিদেশি শিক্ষার্থীদের ভিসা বাতিল ও বহিষ্কার অসাংবিধানিক রাজু হত্যার অভিযুক্ত আতোস্তা গ্রেফতার নিউইয়র্কে মাদকে মৃত্যু ৪৫ শতাংশ কমেছে ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দিতে বিল পাস মসজিদে তিন মুসলিম হত্যাকাণ্ড : লিন্ডসের বিরুদ্ধে হত্যার অভিযোগ উল্টো পথে আসা গাড়ির ধাক্কায় বাংলাদেশি মা-মেয়ে নিহত আশ্রয়প্রার্থী শতাধিক অভিবাসীকে আফ্রিকার ৮ দেশে পাঠালো যুক্তরাষ্ট্র


ইমিগ্র্যান্ট এল্ডার হোম কেয়ারের ইফতার মাহফিল
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ১২-০৪-২০২৩
ইমিগ্র্যান্ট এল্ডার হোম কেয়ারের ইফতার মাহফিল ইমিগ্র্যান্ট এল্ডার হোম কেয়ারের ইফতার মাহফিল


নিউইয়র্কের অতি পরিচিত ও স্বনামধন্য হোম কেয়ার প্রতিষ্ঠান ইমিগ্র্যান্ট এল্ডার হোম কেয়ার এলএলসির অফিস স্টাফ এবং সাংবাদিকদের নিয়ে ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে। গত ৭ এপ্রিল বাংলাদেশি অধ্যুষিত জ্যাকসন হাইটসের মুন লাইট রেস্টুরেন্টে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়। ইফতার মাহফিলে স্বাগত বক্তব্য রাখেন ইমিগ্র্যান্ট এল্ডার হোম কেয়ারের প্রেসিডেন্ট এবং সিইও গিয়াস আহমেদ। মোনাজাত পরিচালনা করেন জ্যাকসন হাইটস ইসলামিক সেন্টারের ইমাম মোহাম্মদ আবদুস সাদেক। মোনাজাতে ইমিগ্র্যান্ট এল্ডার হোম কেয়ারের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা ও মুসলিম উম্মার জন্য বিশেষভাবে দোয়া করা হয়।

ইমিগ্র্যান্ট এল্ডার হোম কেয়ারের প্রেসিডেন্ট এবং সিইও গিয়াস আহমেদ বলেন, আজ আমরা আমাদের অফিসের সর্বস্তরের স্টাফ, অফিস সংশ্লিষ্ট স্টাফ এবং শুধুমাত্র নিউইয়র্কে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকদের নিয়ে ইফতার আয়োজন করেছি। তিনি বলেন, ইমিগ্র্যান্ট এল্ডার হোম কেয়ার এলএলসি নিউইয়র্কের স্বনামধ্যন ও সুপরিচিত হোম কেয়ার প্রতিষ্ঠান। আমরা বাংলাদেশিসহ বিভিন্ন দেশের প্রবাসীদের সুনামের সঙ্গে হোম কেয়ার সেবা দিয়ে আসছি। আমরা সেবা গ্রহীতাদের যে কোনো ধরনের অভিযোগকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দ্রুততার সঙ্গে সমাধান করে থাকি। এছাড়া নিউইয়র্কে আমরা সর্বোচ্চ সেবা এবং সর্বোচ্চ পেমেন্টেও করে থাকি। তিনি আরো বলেন, আমাদের জ্যাকসন হাইটসের করপোরেট অফিস ছাড়াও জ্যামাইকা, ব্রঙ্কস, ওজন পার্ক, লং আইল্যান্ড এবং বাফেলোতে অফিস রয়েছে। এসব অফিসেও আমরা সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে সেবা নিশ্চিত করে থাকি।

ইফতার মাহফিলে ইমিগ্র্যান্ট এল্ডার হোম কেয়ার এলএলসির ভাইস প্রেসিডেন্ট শামসুন নাহার নিম্মি, ম্যানেজার আফতাব, রাজিন, জেনি, সোমাইয়া, ইশরাত ছাড়াও রিয়াজ, আল আমিন, শাহাদত হোসেন রাজুসহ অফিস এবং অফিস সংশ্লিষ্ট প্রায় সবাই উপস্থিত ছিলেন।

শেয়ার করুন