০২ সেপ্টেম্বর ২০২৬, বুধবার, ০৫:৫৫:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
বাসসের নবনিযুক্ত এমডি ও প্রধান সম্পাদককে জাতীয় প্রেস ক্লাবে সংবর্ধনা বাসস'র এমডি ও প্রধান সম্পাদক পদে নিয়োগ পেলেন কাদের গনি চৌধুরী কপ সম্মেলনে যোগ দিতে নভেম্বরে তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী নেপাল-তিব্বতে বন্যায় প্রাণহানি বেড়ে ৩৯২, নিখোঁজ প্রায় ১,৪০০ আফগান-আমেরিকান হিসেবে প্রথমবার মার্কিন কংগ্রেসে আইশা ওয়াহাব আমেরিকানদের গৃহস্থালি ঋণ ১৮.৮ ট্রিলিয়ন, ক্রেডিট কার্ড ১.২৬ ট্রিলিয়ন ওহাইওতে মসজিদে সাত বছরে তৃতীয় হামলা জনপ্রিয় হচ্ছে তিন বছরের কলেজ ডিগ্রি, তবে আছে বিতর্ক মুসলিম নারীকর্মীর বৈষম্যের অভিযোগে ওক পার্ক সিটির বিরুদ্ধে মামলা সশস্ত্র ডাকাতের গুলিতে বাংলাদেশি মহসিন রানা নিহত


দেশের বিরাজমান নানা সঙ্কট পশ্চিমাদের ঘাড়ে দিলেন তওফিক ই ইলাহী
নিজস্ব প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ০৯-০৫-২০২৪
দেশের বিরাজমান নানা সঙ্কট পশ্চিমাদের ঘাড়ে দিলেন তওফিক ই ইলাহী


বাংলাদেশে যেসব সমস্যায় জর্জরিত তার দায়ভার সম্পুর্ণটাই চাপালেন বন্ধুপ্রতীম পশ্চিমাদেশ সমুহের উপর। এবং এর অগ্রভাগে যে যুক্তরাষ্ট্র সেটাও প্রকারান্তে বলে দিয়েছেন।

প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদবিষয়ক এ উপদেষ্টা,  তৌফিক-ই-ইলাহী চৌধুরী আজ বৃহস্পতিবার এক অনুষ্ঠানে বলেছেন, মূল্যস্ফীতি, ডলারের দাম বেড়ে যাওয়া, গরিবের কষ্টের কারণ; সবই পশ্চিমারা সৃষ্টি করেছে। তারা যুদ্ধবিগ্রহ করে নানা সংকট তৈরি করেছে। এখন আবার ওয়াশিংটন থেকে এসে পরামর্শ দেওয়া হচ্ছে।


রাজধানীর কারওরান বাজারে পেট্রোসেন্টারে আয়োজিত দুই দিনব্যাপী এক সেমিনারে তিনি এসব কথা বলেন তিনি।

‘বাংলাদেশের টেকসই উন্নয়নে ভূতত্ত্ব’ শিরোনামে দ্বিতীয়বারের মতো জাতীয় এই সেমিনারের আয়োজন করেছে ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর (জিএসবি)। তৌফিক-ই-ইলাহী বলেন, বাংলাদেশের সামনে যেসব চ্যালেঞ্জ তৈরি হয়েছে, তার কোনোটাই নিজেদের সৃষ্টি নয়, সবই বিদেশ থেকে এসেছে। প্রথমে সংকট সৃষ্টি করছে পরে এসে বুদ্ধি দিচ্ছে, কীভাবে দেশ চালাতে হবে।


তওফিক বলেন, ‘দেশের অর্থনীতিবিদ, বিশেষজ্ঞরা কেউ একথা বলেন না, এটা খুবই লজ্জার। সামনে আরও চ্যালেঞ্জ আসতে পারে। প্রধানমন্ত্রী এরই মধ্যে সে ইঙ্গিত দিয়েছেন।’

সেমিনারে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ, সচিব মো. নূরুল আলম, বাংলাদেশ তেল, গ্যাস, খনিজ সম্পদ করপোরেশনের (পেট্রোবাংলা) চেয়ারম্যান জনেন্দ্র নাথ সরকার। জিএসবির মহাপরিচালক তাহমিনা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতে সংস্থার বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন এর পরিচালক আবদুল আজিজ পাটোয়ারি।


শেয়ার করুন