০২ জুন ২০২৬, মঙ্গলবার, ০৭:৩৪:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আজ ৪৫তম শাহাদাতবার্ষিকী অ্যাডভান্সড প্যানক্রিয়াটিক ক্যানসার চিকিৎসায় যুগান্তকারী অগ্রগতি ইসলামবিদ্বেষী গ্রাফিতি ঘিরে মুসলিম কম্যুনিটিতে আতঙ্ক যুক্তরাষ্ট্রে মর্টগেজ সুদের হার ৯ মাসের মধ্যে সর্বোচ্চ ইসরায়েল ডে প্যারেড বর্জনের ঘোষণা জোহরান মামদানির ওজনপার্ক মসজিদ আল-আমানের নতুন কমিটির অভিষেক অনুষ্ঠিত ‘আমেরিকা ফার্স্ট’ নীতিতেই চলবে ভিসা ও অভিবাসন ব্যবস্থা, বললেন রুবিও নিউইয়র্কে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের জন্য এক্সেলসিয়র স্কলারশিপ আবেদন শুরু ৪ লাখ সাশ্রয়ী আবাসনের পরিকল্পনা ঘোষণা মেয়রের উপকূলের ১৯ জেলার প্রাণ-প্রকৃতি ঝুঁকিতে


বছরে অন্তত ৮ হাজার কোটি টাকা রাজস্ব বঞ্চিত হচ্ছে সরকার
নিজস্ব প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ২৩-০৪-২০২৪
বছরে অন্তত ৮ হাজার কোটি টাকা রাজস্ব বঞ্চিত হচ্ছে সরকার


দেশের আনাচে কানাচে কোথায় নেই ব্যাটারি চালিত ইজি বাইক। এটা এখন বাংলাদেশের জাতীয় বাহনে পরিণত হয়েছে। এখান থেকে চাইলে সরকার ব্যাপক রাজস্ব আহরন করতে পারে। কিন্তু এ দিকে ভ্রুক্ষেপ নেই। এতে বছরে অন্তত  অন্তত ৮ হাজার কোটি টাকা রাজস্ব বঞ্চিত হচ্ছে সরকার বলে অভিমত জানানো হয়েছে। 

ব্যাটারিচালিত ইজিবাইক ও অটোরিকশা অনুমোদনের আওতায় এনে নিবন্ধন প্রদান করা হলে বছরে ৮ হাজার কোটি টাকা রাজস্ব আহরণ সম্ভব হবে বলে জানান দিয়েছে একটি সংগঠন। তারা আরো জানায় এ থেকে বর্তমানে  বিপুল অঙ্কের টাকা চাঁদাবাজরা নিয়ে যাচ্ছে। এখন পর্যন্ত সরকার এসব যানবাহন থেকে ১৫ হাজার কোটি টাকা রাজস্ব বঞ্চিত হয়েছে বলে অভিমত তাদের।

মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বাংলাদেশ ইলেকট্রিক ব্যাটারি ও মোটরচালিত অটোরিকশা অটোবাইক সার্ভিস লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান। এ সময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মো. আবুল কালাম, আইন উপদেষ্টা ও পরিচালক অ্যাডভোকেট মো. জাহিদুল ইসলাম, পরিচালক মো. মুজিবুর রহমান রানা প্রমুখ।

ব্যবস্থাপনা পরিচালক আবুল কালাম জানান, উচ্চ আদালতের নির্দেশে সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় ইজি বাইকসহ এ ধরনের যানবাহনকে অনুমোদন দেওয়ার জন্য প্রজ্ঞাপন জারি করেছে। কিন্তু বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ (বিআরটিএ) ওই প্রজ্ঞাপনের আলোকে নিবন্ধন দেওয়ার কোনো কার্যক্রম গ্রহণ করছে না। বিআরটিএর চেয়ারম্যানসহ সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা গড়িমসি করছেন বলে অভিযোগ করেন তিনি।

তিনি সরকারকে প্রস্তাব দিয়ে বলেন, আমাদের প্রতিষ্ঠানকে কাজে লাগিয়ে সরকার সারা দেশের ৪০ লাখ ইজিবাইক অটোরিকশা থেকে ১৫ শতাংশ ভ্যাট ও ৫ শতাংশ ট্যাক্স সহকারে আনুমানিক আট হাজার কোটি টাকা রাজস্ব আদায় করতে পারে। এ ব্যাপারে যথার্থ পদক্ষেপ গ্রহনের আহ্বান জানান তারা।

শেয়ার করুন