০৩ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার, ০৩:৩৯:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ইসরায়েলের সমালোচনা, বিদেশি শিক্ষার্থীদের ভিসা বাতিল ও বহিষ্কার অসাংবিধানিক রাজু হত্যার অভিযুক্ত আতোস্তা গ্রেফতার নিউইয়র্কে মাদকে মৃত্যু ৪৫ শতাংশ কমেছে ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দিতে বিল পাস মসজিদে তিন মুসলিম হত্যাকাণ্ড : লিন্ডসের বিরুদ্ধে হত্যার অভিযোগ উল্টো পথে আসা গাড়ির ধাক্কায় বাংলাদেশি মা-মেয়ে নিহত আশ্রয়প্রার্থী শতাধিক অভিবাসীকে আফ্রিকার ৮ দেশে পাঠালো যুক্তরাষ্ট্র ডাকা প্রাপকদের গ্রিনকার্ড প্রাপ্তিতে বাড়তে পারে জটিলতা নাগরিকত্ব প্রত্যাশীদের জন্য ‘নেইবারহুড ইনভেস্টিগেশন’ ৩৫ বছর পর আবার চালু করলো ইউএসসিআইএস নিউইয়র্কে একের পর এক অপরাধ


জাতীয় স্মৃতিসৌধে বাম জোটের শ্রদ্ধা নিবেদন
নিজস্ব প্রতিবেদক
  • আপডেট করা হয়েছে : ২৬-০৩-২০২৩
জাতীয় স্মৃতিসৌধে বাম জোটের শ্রদ্ধা নিবেদন


মহান স্বাধীনতা দিবসের ৫২ বছর পূর্তি উপলক্ষে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বাম গণতান্ত্রিক জোটের পক্ষ থেকে আজ ২৬ মার্চ ২০২৩ সকাল ৯:৩০টায় সাভার জাতীয় স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ করা হয়।

বাম জোটের কেন্দ্রীয় সমন্বয়ক ও বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ নেতৃত্বে স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণকালে আরও উপস্থিত ছিলেন সিপিবি’র সভাপতি মোহাম্মদ শাহ আলম, সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, সহকারী সাধারণ সম্পাদক মিহির ঘোষ, বাসদের সহকারী সাধারণ সম্পাদক  রাজেকুজ্জামান রতন, বাসদ মার্কসবাদীর সমন্বয়ক মাসুদ রানা, মানস নন্দী, সিপিবি নেতা ডা. সাজেদুল হক রুবেল, এড. আনোয়ার হোসেন রেজা ও বাসদ নেতা মাঈন উদ্দিন চৌধুরী, আনোয়ার হোসেন প্রমুখ নেতৃবৃন্দ।


শেয়ার করুন