০২ জুন ২০২৬, মঙ্গলবার, ০৩:৩৮:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আজ ৪৫তম শাহাদাতবার্ষিকী অ্যাডভান্সড প্যানক্রিয়াটিক ক্যানসার চিকিৎসায় যুগান্তকারী অগ্রগতি ইসলামবিদ্বেষী গ্রাফিতি ঘিরে মুসলিম কম্যুনিটিতে আতঙ্ক যুক্তরাষ্ট্রে মর্টগেজ সুদের হার ৯ মাসের মধ্যে সর্বোচ্চ ইসরায়েল ডে প্যারেড বর্জনের ঘোষণা জোহরান মামদানির ওজনপার্ক মসজিদ আল-আমানের নতুন কমিটির অভিষেক অনুষ্ঠিত ‘আমেরিকা ফার্স্ট’ নীতিতেই চলবে ভিসা ও অভিবাসন ব্যবস্থা, বললেন রুবিও নিউইয়র্কে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের জন্য এক্সেলসিয়র স্কলারশিপ আবেদন শুরু ৪ লাখ সাশ্রয়ী আবাসনের পরিকল্পনা ঘোষণা মেয়রের উপকূলের ১৯ জেলার প্রাণ-প্রকৃতি ঝুঁকিতে


শমশেরনগর কম্যুনিটির বার্ষিক বনভোজন
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ১৪-০৮-২০২৪
শমশেরনগর কম্যুনিটির বার্ষিক বনভোজন শমশেরনগর কম্যুনিটির বনভোজনে অতিথি ও নেতৃবৃন্দ


গত ১১ আগস্ট রোববার শমশেরনগর কমিউনিটি ইন ইউএসএ’র আয়োজনে নিউইয়র্কের ফেরিপয়েন্ট পার্কে অনুষ্ঠিত হয় যুক্তরাষ্ট্রে বসবাসরত শমশেরনগরবাসীর বার্ষিক বনভোজন। বেলা বাড়ার সাথে সাথে বনভোজনটি পরিণত হয় তিন প্রজন্মের মিলন মেলায়। অংশগ্রণকারীরা দীর্ঘদিন পর প্রিয়মুখগুলো দেখে আপ্লুত হয়ে পড়েন। অংশগ্রহণকারীরা বলেন, আমেরিকার বুকে একখণ্ড শমশেরনগর, স্মৃতিচারণ করেন সকলের প্রিয় শমশেরনগরের। আয়োজন করা হয় বয়সভিত্তিক বিভিন্ন খেলাধুলা ও প্রতিযোগিতার। পরিবেশন করা হয় মুখরোচক খাবার।

বার্ষিক বনভোজনে স্বতঃস্ফূর্তভাবে স্বপরিবারে অংশগ্রণ করেন নিউইয়র্কের স্মনামধন্য ব্যবসায়ী তোফায়েল চৌধুরী লিটন, অবসরপ্রাপ্ত পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ শাহাজাদ আলী, অবসরপ্রাপ্ত শিক্ষিকা নুরুন নাহার বেগম, অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা মোঃ জহুর আলী, অবসরপ্রাপ্ত শিক্ষক মোঃ আব্দুর রহমান, অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য আশিকুর রহমান, অবসরপ্রাপ্ত স্বাস্থ্য পরিদর্শক বশিরনি নেছা বেগম, অধ্যাপক আব্দুল বাছিত, অবসরপ্রাপ্ত শিক্ষিকা আমিনা কাপিয়া, শামীমা আক্তার, ব্যবসায়ী হেলাল উদ্দীন চৌধুরী, মামুনুর রশীদ চৌধুরী, নিউইয়র্ক বোর্ড অব এডুকেশনের শিক্ষিকা রেহানা আক্তার মুন্নি ও শাম্মী আক্তার, মোঃ সাদেক চৌধুরী, মোঃ ফরহাদ চৌধুরী, প্রাক্তন শিক্ষক এবিএম মাসুদুর রহমান, ঝর্ণা আক্তার, টেলিকম কোম্পানীর সাবেক বিভাগীয় কর্মকর্তা এবিএম মোমেনুর রহমান, আব্দুল হাফিজ চৌধুরী ইমু, লিজা দাস রায় ও পিংকি বর্মা প্রমুখ।

উপস্থিত সবাই ভূয়সী প্রশংসা করেন আয়োজক টিমের সদস্য সৈয়দ মাহমুদুল হাসান শিপু, সৈয়দ আলমগীর আহমেদ, মোঃ মুহিবুর রহমান তুহিন, সৈয়দ মুহিবুল হাসান তপু, মিজানুর রহমান চৌধুরী, মাকসুদ আলী রাসেল, তানভীর চৌধুরী সাইমন, মুমিনুর রহমান ইমন, ফয়সল আহমেদ, মোজাহিদ মিয়া, ডাঃ অভি পাল, মোঃ আশরাফুর রহমান সুমন, সমর্জিত কর্মকার। বক্তারা প্রতিবছর এরকম আয়োজনের আশা ব্যাক্ত করেন।

আয়োজক টিমের সদস্যরা জানান, সকল মতভেদের উর্ধ্বে থেকে সকলের বন্ধন মজবুত করার লক্ষ্যে এই আয়োজন।

প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ ও আগত অতিথিদের মাঝে উপহার বিতরণের মাধ্যেমে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়।

শেয়ার করুন