০৩ জুন ২০২৬, বুধবার, ০১:৫৫:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আজ ৪৫তম শাহাদাতবার্ষিকী অ্যাডভান্সড প্যানক্রিয়াটিক ক্যানসার চিকিৎসায় যুগান্তকারী অগ্রগতি ইসলামবিদ্বেষী গ্রাফিতি ঘিরে মুসলিম কম্যুনিটিতে আতঙ্ক যুক্তরাষ্ট্রে মর্টগেজ সুদের হার ৯ মাসের মধ্যে সর্বোচ্চ ইসরায়েল ডে প্যারেড বর্জনের ঘোষণা জোহরান মামদানির ওজনপার্ক মসজিদ আল-আমানের নতুন কমিটির অভিষেক অনুষ্ঠিত ‘আমেরিকা ফার্স্ট’ নীতিতেই চলবে ভিসা ও অভিবাসন ব্যবস্থা, বললেন রুবিও নিউইয়র্কে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের জন্য এক্সেলসিয়র স্কলারশিপ আবেদন শুরু ৪ লাখ সাশ্রয়ী আবাসনের পরিকল্পনা ঘোষণা মেয়রের উপকূলের ১৯ জেলার প্রাণ-প্রকৃতি ঝুঁকিতে


খলিল বিরিয়ানি হাউজ পেলো নিউইয়র্ক সিটির এমবিই সার্টিফিকেশন
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ০১-০৩-২০২৩
খলিল বিরিয়ানি হাউজ পেলো নিউইয়র্ক সিটির এমবিই সার্টিফিকেশন সিটির এমবিই সার্টিফিকেশন ও মোহাম্মদ খলিলুর রহমান


প্রবাসের বহুল পরিচিত খলিল বিরিয়ানি হাউস নিউইয়র্ক সিটির এমবিই (মাইনোরিটি বিজনেস এন্টারপ্রাইজ) সার্টিফিকেশন লাভ করেছে। এর ফলে এই প্রতিষ্ঠান সিটি, স্টেট, ফেডারেলসহ বিভিন্ন করপোরেট প্রতিষ্ঠানে তাদের খাদ্যসামগ্রী সরবরাহ করতে পারবে। গত ২৪ ফেব্রুয়ারি মেয়র এরিক এডাম স্বাক্ষরিত এক পত্রে সিটির এই সিদ্ধান্তের কথাজানানো হয়।

পত্রে আরো উল্লেখ করা হয়, সিটির সব শর্ত পূরণ করার প্রেক্ষিতে এই স্বীকৃতি প্রদান করা হয়েছে। এই প্রতিষ্ঠানের নাম এখন থেকে নিউইয়র্ক সিটির অন লাইন ডাইরেক্টরিতে স্থান পাবে। যার ফলশ্রুতিতে সরকারি, বেসরকারি লেভেলের বিভিন্ন ক্রেতাদের কাছে এই প্রতিষ্ঠানের খাদ্যসামগ্রীর খবর সহজে পৌঁছে যাবে।

উল্লেখ্য, ইতোপূর্বে খলিল বিরিয়ানি হাউজের স্বত্বাধিকারী শেফ খলিলুর রহমান প্রেসিডেন্ট বাইডেন অ্যাওয়ার্ড এবং ব্রিটিশ কারি অ্যাওয়ার্ড অর্জনে সক্ষম হয়েছেন।

শেয়ার করুন