১৮ এপ্রিল ২০২৬, শনিবার, ৬:৪৪:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পেলেন সেই শিক্ষিকা মাহেরীন চৌধুরী আজ ১৭ এপ্রিল, ঐতিহাসিক মুজিবনগর দিবস টাইম ম্যাগাজিনে বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান খালেদা জিয়া সহ দেশের ১৫ জন বিশিষ্ট ব্যক্তি ও পাঁচ প্রতিষ্ঠানকে ‘স্বাধীনতা পুরস্কার-২০২৬’ পদক প্রদান যুক্তরাষ্ট্রে ইসরায়েল নিয়ে জনমত বদলাচ্ছে টেক্সাসে পাঠ্যক্রমে ইসলাম ও সংখ্যালঘু ইতিহাস পরিবর্তন ঘিরে তীব্র বিতর্ক ট্রাম্প অ্যাকাউন্টস : চার মিলিয়নের বেশি শিশু নিবন্ধিত নিউ ইয়র্কে ২-কে চাইল্ড কেয়ার হবে পূর্ণ দিবস ও বছরব্যাপী ফিলিস্তিনপন্থী শিক্ষার্থীদের ডিপোর্টেশন ঠেকানোর রায় দেওয়ায় দুই অভিবাসন বিচারককে বরখাস্তের অভিযোগ ইমিগ্রেশন আপিল বোর্ডে মাহমুদ খলিলের আপিল খারিজ


ভূঁইফোড় সংগঠন বিষয়ে সংশ্লিষ্ট সকলকে সর্তক করলো বিএনপি
দেশ অনলাইন
  • আপডেট করা হয়েছে : ০৭-০৭-২০২৫
ভূঁইফোড় সংগঠন বিষয়ে সংশ্লিষ্ট সকলকে সর্তক করলো বিএনপি


বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল রুহুল রিজভী স্বাক্ষরিত এই সংক্রান্ত শনিবার এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অধীন অনুমোদিত ১১টি অঙ্গ ও সহযোগী সংগঠন যথাক্রমে-বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, জাতীয়তাবাদী ছাত্রদল, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, জাতীয়তাবাদী শ্রমিক দল, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল, জাতীয়তাবাদী কৃষক দল, জাতীয়তাবাদী মহিলা দল, জাতীয়তাবাদী ওলামা দল, জাতীয়তাবাদী মৎস্যজীবী দল, জাতীয়তাবাদী তাঁতী দল এবং জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) ব্যতীত অন্য কোন অনুমোদিত সংগঠন নেই।’

বিজ্ঞপ্তি বলা হয়েছে যে, ‘সাম্প্রতিককালে লক্ষ্য করা যাচ্ছে বিভিন্ন ব্যক্তি বিভিন্নভাবে জাতীয়তাবাদী নাম ব্যবহার, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, জিয়া পরিবার ও তারেক রহমানের নাম ব্যবহার করে নাম সর্বস্ব সংগঠন ও পদ পদবী ব্যবহার করে দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের ভাবমূর্তি ক্ষুন্ন করছে। এ সংক্রান্ত বহু অভিযোগ জেলা বিএনপির অবগত ও দৃষ্টি গোচর হয়েছে।’

সকলকে সতর্ক করে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিএনপি এবং অনুমোদিত অঙ্গ ও সহযোগী সংগঠন ব্যতীত, অন্যকোন নাম বা জাতীয়তাবাদী ও জিয়া পরিবারের নাম/ছবি ব্যবহার করে সকল ধরণের প্রচার প্রচারণা থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা গেল। নাম সর্বস্ব ভূঁইফোড় সংগঠন সমূহ সম্পূর্ণ অ-অনুমোদিত এবং অবৈধ।

ভূঁইফোড় সংগঠনের কোন কর্মের দায়ভার বিএনপি ও অঙ্গ সংগঠন গ্রহণ করবে না। এ ধরনের যে কোন অনিয়মতান্ত্রিক কর্মকান্ড দৃষ্টি গোচর হলে জেলা বিএনপিকে অবহিত করতে সংশ্লিষ্টদের অনুরোধ করা হয়েছে। সাংগঠনিক নির্দেশনা অমান্য করে যদি কোন ব্যক্তি বা গোষ্ঠী এরূপ কর্মকান্ড পরিচালনা করে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

শেয়ার করুন