১৮ এপ্রিল ২০২৬, শনিবার, ০২:২৯:২৩ অপরাহ্ন
শিরোনাম :
মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পেলেন সেই শিক্ষিকা মাহেরীন চৌধুরী আজ ১৭ এপ্রিল, ঐতিহাসিক মুজিবনগর দিবস টাইম ম্যাগাজিনে বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান খালেদা জিয়া সহ দেশের ১৫ জন বিশিষ্ট ব্যক্তি ও পাঁচ প্রতিষ্ঠানকে ‘স্বাধীনতা পুরস্কার-২০২৬’ পদক প্রদান যুক্তরাষ্ট্রে ইসরায়েল নিয়ে জনমত বদলাচ্ছে টেক্সাসে পাঠ্যক্রমে ইসলাম ও সংখ্যালঘু ইতিহাস পরিবর্তন ঘিরে তীব্র বিতর্ক ট্রাম্প অ্যাকাউন্টস : চার মিলিয়নের বেশি শিশু নিবন্ধিত নিউ ইয়র্কে ২-কে চাইল্ড কেয়ার হবে পূর্ণ দিবস ও বছরব্যাপী ফিলিস্তিনপন্থী শিক্ষার্থীদের ডিপোর্টেশন ঠেকানোর রায় দেওয়ায় দুই অভিবাসন বিচারককে বরখাস্তের অভিযোগ ইমিগ্রেশন আপিল বোর্ডে মাহমুদ খলিলের আপিল খারিজ


বিদ্যমান সীমানা রেখেই ৩০০ আসনের খসড়া দিল ইসি
নিজস্ব প্রতিবেদক
  • আপডেট করা হয়েছে : ২৬-০২-২০২৩
বিদ্যমান সীমানা রেখেই ৩০০ আসনের খসড়া দিল ইসি


দ্বাদশ জাতীয় নির্বাচন সামনে রেখে জাতীয় সংসদের বিদ্যমান সীমানা হুবহু ঠিক রেখে ৩০০ নির্বাচনি আসনের সীমানা পূণঃনির্ধারণের খসড়া প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। রোববার নির্বাচন কমিশন এ সংক্রান্ত গেজেট প্রকাশ করেছে। বহুল আলোচিত হুদা কমিশন বিগত ২০১৮ সালের ৩০ এপ্রিল সংসদীয় আসনের সীমানা প্রকাশ করেছিল।

মুলত সেটিকেই পূণঃনির্ধারিত সীমানা অ্যাখ্যা দিয়ে এ খসড়া প্রকাশ করলো বর্তমান হাবিবুল আউয়াল কমিশন।  এতে নতুন সৃষ্ট হওয়া উপজেলা ও ওয়ার্ড অন্তর্ভূক্তির কারনে সাতটি আসনের সীমানায় নামগত পরিবর্তন এসেছে। তবে সীমানা আগেরটিই রয়ে গেছে।  

খসড়া এ সীমানা নিয়ে কারও দাবি বা আপত্তি থাকলে তা আগামী ১৯ মার্চের মধ্যে লিখিতভাবে জানাতে বলেছে নির্বাচন কমিশন। 

যে সাতটি আসনে নামগত পরিবর্তন এসেছে সেগুলো হলো, মাদারীপুর-৩, ময়মনসিংহ-৪, সুনামগঞ্জ-১ ও ৩, সিলেট-১ ও ৩ এবং কক্সবাজার-৩। 


শেয়ার করুন