০৩ জুন ২০২৬, বুধবার, ৬:৫৭:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আজ ৪৫তম শাহাদাতবার্ষিকী অ্যাডভান্সড প্যানক্রিয়াটিক ক্যানসার চিকিৎসায় যুগান্তকারী অগ্রগতি ইসলামবিদ্বেষী গ্রাফিতি ঘিরে মুসলিম কম্যুনিটিতে আতঙ্ক যুক্তরাষ্ট্রে মর্টগেজ সুদের হার ৯ মাসের মধ্যে সর্বোচ্চ ইসরায়েল ডে প্যারেড বর্জনের ঘোষণা জোহরান মামদানির ওজনপার্ক মসজিদ আল-আমানের নতুন কমিটির অভিষেক অনুষ্ঠিত ‘আমেরিকা ফার্স্ট’ নীতিতেই চলবে ভিসা ও অভিবাসন ব্যবস্থা, বললেন রুবিও নিউইয়র্কে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের জন্য এক্সেলসিয়র স্কলারশিপ আবেদন শুরু ৪ লাখ সাশ্রয়ী আবাসনের পরিকল্পনা ঘোষণা মেয়রের উপকূলের ১৯ জেলার প্রাণ-প্রকৃতি ঝুঁকিতে


ট্রাম্পের চাপের মুখে পদত্যাগ রিপাবলিকান পার্টির প্রধানের
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২৮-০২-২০২৪
ট্রাম্পের চাপের মুখে পদত্যাগ রিপাবলিকান পার্টির প্রধানের রনা ম্যাকড্যানিয়েল


যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের মাত্র ৯ মাস আগে রিপাবলিকান পার্টির প্রধানের দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন রনা ম্যাকড্যানিয়েল। নির্বাচনে দলটির সম্ভাব্য প্রার্থী সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাপের পর গত ২৬ ফেব্রুয়ারি সোমবার তিনি পদত্যাগের ঘোষণা দিয়েছেন।

ম্যাকড্যানিয়েলের পদত্যাগের ঘোষণায় রিপাবলিকান পার্টিতে ট্রাম্পের প্রভাব প্রতিফলিত হচ্ছে। নভেম্বরে অনুষ্ঠেয় নির্বাচনে আবারও তিনি ডেমোক্রেটিক প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছেন তিনি।

ফেব্রুয়ারির শুরুর দিকে ম্যাকড্যানিয়েলের সঙ্গে এক বৈঠকের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রাম্প লিখেছেন, সাউথ ক্যারোলিনার প্রাইমারি শেষ হওয়ার পর রিপাবলিকান ন্যাশনাল কমিটিতে পরিবর্তনের জন্য চাপ প্রয়োগ করবেন তিনি। ২৪ ফেব্রুয়ারি শনিবার অনুষ্ঠিত প্রাইমারিতে অঙ্গরাজ্যটির সাবেক গভর্নর নিকি হ্যালিকে সহজেই হারিয়েছেন ট্রাম্প।

দুই সপ্তাহ আগে নর্থ ক্যারোলিনার রিপাবলিকান পার্টির চেয়ার মাইকেল ওয়াটলিকে পরবর্তী রিপাবলিকান ন্যাশনাল কমিটির প্রধান হিসেবে সমর্থন দিয়েছেন। দলটিতে নিজের অবস্থান শক্তিশালী করতে কো-চেয়ার হিসেবে পুত্রবধূ লরা ট্রাম্পকেও সমর্থন দিয়েছেন তিনি।

এক বিবৃতিতে ম্যাকড্যানিয়েল বলেছেন, ঐতিহাসিকভাবে যখন নমিনি পাওয়া গেছে তখন রিপাবলিকান ন্যাশনাল কমিটিতে পরিবর্তন হয়েছে। এই রীতির প্রতি শ্রদ্ধা জানানোর ইচ্ছা আমার সব সময় ছিল। হোয়াইট হাউজের লড়াইয়ে পুনরায় জিততে আমি প্রতিশ্রুতিবদ্ধ। ম্যাকড্যানিয়েল ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেছেন, ৮ মার্চ রিপাবলিকান ন্যাশনাল কমিটির বৈঠকে তার পদত্যাগের সিদ্ধান্ত কার্যকর হবে। 

রিপাবলিকান ন্যাশনাল কমিটি দলের মনোনীত প্রার্থীর পক্ষে অর্থ সংগ্রহে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারা দলটির বার্তা প্রচার করে এবং ভোটারদের উপস্থিতি নিশ্চিতের জন্য কাজ করে। ম্যাকড্যানিয়েলের স্থলাভিষিক্ত যিনি হবেন তাকে বিভক্ত দলকে ঐক্যবদ্ধ করার চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে।

শেয়ার করুন