০২ জুন ২০২৬, মঙ্গলবার, ০৯:৪৮:১৬ অপরাহ্ন
শিরোনাম :
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আজ ৪৫তম শাহাদাতবার্ষিকী অ্যাডভান্সড প্যানক্রিয়াটিক ক্যানসার চিকিৎসায় যুগান্তকারী অগ্রগতি ইসলামবিদ্বেষী গ্রাফিতি ঘিরে মুসলিম কম্যুনিটিতে আতঙ্ক যুক্তরাষ্ট্রে মর্টগেজ সুদের হার ৯ মাসের মধ্যে সর্বোচ্চ ইসরায়েল ডে প্যারেড বর্জনের ঘোষণা জোহরান মামদানির ওজনপার্ক মসজিদ আল-আমানের নতুন কমিটির অভিষেক অনুষ্ঠিত ‘আমেরিকা ফার্স্ট’ নীতিতেই চলবে ভিসা ও অভিবাসন ব্যবস্থা, বললেন রুবিও নিউইয়র্কে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের জন্য এক্সেলসিয়র স্কলারশিপ আবেদন শুরু ৪ লাখ সাশ্রয়ী আবাসনের পরিকল্পনা ঘোষণা মেয়রের উপকূলের ১৯ জেলার প্রাণ-প্রকৃতি ঝুঁকিতে


ফেসবুকে নিজের ভেরিফাইড পেইজ এর পোস্ট এ সজীব ওয়াজেদ জয়
তারেক গংদের সার সিন্ডিকেটের কারণে সার কিনতে পারতো না গ্রামের কৃষকরা
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ১৬-০৪-২০২২
তারেক গংদের সার সিন্ডিকেটের কারণে সার কিনতে পারতো না গ্রামের কৃষকরা সজীব ওয়াজেদ জয়/ সংগৃহীত


‘বিএনপি নেতা তারেক গংদের সার সিন্ডিকেটের কারণে, সার কিনতে পারতো না গ্রামের কৃষকরা। এ কারণে ফসল উৎপাদন কমে যায়, দেশে তিন থেকে চার কোটি প্রান্তিক কৃষক পরিবারের দু’বেলা ভাত জোটানো অসম্ভব হয়ে ওঠে। সেই সুযোগে বিএনপি নেতাকর্মীরা দাদন ব্যবসা জমিয়ে তোলে সর্বস্বান্ত করে ফেলে কৃষকদের, এমনকি ফেঞ্চুগঞ্জ সার কারখানা থেকে লাখ লাখ বস্তা সার লোপাট করে বিএনপি'র দুর্বৃত্তরা।’

 শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে নিজের ভেরিফাইড পেইজ এর পোস্ট এ সজীব ওয়াজেদ জয় এ কথা বলেন

।  তিনি বলেন, সারের অভাবে চাষাবাদ করতে না পেরে সাতক্ষীরা,নড়াইল, মেহেরপুর, খুলনা, রংপুর, রাজশাহীতে কাফনের কাপড় নিয়ে সড়ক অবরোধ করেছিল কৃষকরা। কিন্ত সাধারণ কৃষকদের উপর দলীয় সন্ত্রাসী লেলিয়ে দিয়ে অমানবিক নির্যাতন চালিয়েছে তৎকালীন বিএনপি সরকার। এমনকি কুড়িগ্রাম জামালপুর সহ দেশের বিভিন্ন স্থানে ১২ জন কৃষককে গুলি করে হত্যা করা হয়। সারের অভাবে তখন বোরো চাষাবাদ ব্যাহত হয় বাংলাদেশে।

আওয়ামী লীগ সরকার বাংলাদেশের মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছে জানিয়ে তিনি বলেন- আমাদের অমূল্য সম্পদ এদেশের মানুষ, উর্বর মাটি আর আমাদের কৃষি ।  কৃষকের জন্য ১০ টাকায় ব্যাংক হিসাব খোলার সুযোগ করে দিয়েছে আওয়ামী লীগ। সরকার কৃষি কাজের জন্য কৃষকরা কম্পাসের বিনা সুদে স্বল্পসুদে ঋণ সুবিধা হলে ভাগ্য বদলায় প্রান্তিক কৃষকদের। 


শেয়ার করুন