০২ জুন ২০২৬, মঙ্গলবার, ১১:৩৩:১৩ অপরাহ্ন
শিরোনাম :
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আজ ৪৫তম শাহাদাতবার্ষিকী অ্যাডভান্সড প্যানক্রিয়াটিক ক্যানসার চিকিৎসায় যুগান্তকারী অগ্রগতি ইসলামবিদ্বেষী গ্রাফিতি ঘিরে মুসলিম কম্যুনিটিতে আতঙ্ক যুক্তরাষ্ট্রে মর্টগেজ সুদের হার ৯ মাসের মধ্যে সর্বোচ্চ ইসরায়েল ডে প্যারেড বর্জনের ঘোষণা জোহরান মামদানির ওজনপার্ক মসজিদ আল-আমানের নতুন কমিটির অভিষেক অনুষ্ঠিত ‘আমেরিকা ফার্স্ট’ নীতিতেই চলবে ভিসা ও অভিবাসন ব্যবস্থা, বললেন রুবিও নিউইয়র্কে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের জন্য এক্সেলসিয়র স্কলারশিপ আবেদন শুরু ৪ লাখ সাশ্রয়ী আবাসনের পরিকল্পনা ঘোষণা মেয়রের উপকূলের ১৯ জেলার প্রাণ-প্রকৃতি ঝুঁকিতে


ঢাকায় আসছেন না কারা ম্যাকডোনাল্ড
বিশেষ প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ০৬-০২-২০২৩
ঢাকায় আসছেন না কারা ম্যাকডোনাল্ড


ঢাকায় আসছেন না গণতন্ত্র,মানবাধিকার ও শ্রমবিষায়ক মার্কিন উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী কারা ম্যাকডোনাল্ড। রোববার সন্ধ্যায় পররাষ্ট্রমন্ত্রনালয়ের মুখপাত্র জনকূটনীতি অনুবিভাগের মহাপরিচালক, সেহেলী সাবরীন সাংবাদিকদের ওই খবরটি নিশ্চিত করেন। 

এদিকে ঢাকায় মার্কিন দূতাবাসও জানিয়েছে, সফরটি আপাতত হচ্ছে না। মার্কিন উপসহকারী পররাষ্ট্রমন্ত্রীর সফরটি কেন স্থগিত হয়েছে, সেই কারণ কোনো পক্ষ জানায়নি।  

বাংলাদেশের শ্রমমান উন্নয়ন ও অধিকারের বিষয়ে আলোচনা করতে ৭ ফেব্রুয়ারি রাতে ঢাকা সফরে আসার কথা ছিল কারা ম্যাকডোনাল্ডের। তিন দিনের সফরে ৯ ফেব্রুয়ারি পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে ম্যাকডোনাল্ডের বৈঠক করার কথা ছিল। একই দিন পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের সঙ্গেও তাঁর বৈঠক হওয়ার কথা ছিল। আর ৮ ফেব্রুয়ারি বাংলাদেশের শ্রম খাতসংশ্লিষ্ট অধিকারকর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক নির্ধারিত ছিল তাঁর। 

উল্লেখ্য, বাংলাদেশে শ্রম খাতের স্বাধীনতা ও মান নিয়ে উদ্বেগ রয়েছে যুক্তরাষ্ট্রের। দীর্ঘদিন ধরে শ্রম আইনের ব্যবহারের বিষয়টিতে গুরুত্ব দিয়ে আসছে দেশটি। 


শেয়ার করুন