০৪ সেপ্টেম্বর ২০২৬, শুক্রবার, ৬:৫১:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সরকারি কর্মজীবীদের বেতনকাঠামো বাস্তবায়নের আগে টিআইবির শর্ত মানার আহ্বান রোগীর সুস্থতায় পরিবারের সদস্যদের ভূমিকা গুরুত্বপূর্ণ বালিয়াড়ি ধবংস করলে প্রাকৃতিক উপকূলীয় সুরক্ষা দুর্বল হতে পারে ইসরায়েলের সমালোচনা, বিদেশি শিক্ষার্থীদের ভিসা বাতিল ও বহিষ্কার অসাংবিধানিক রাজু হত্যার অভিযুক্ত আতোস্তা গ্রেফতার নিউইয়র্কে মাদকে মৃত্যু ৪৫ শতাংশ কমেছে ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দিতে বিল পাস মসজিদে তিন মুসলিম হত্যাকাণ্ড : লিন্ডসের বিরুদ্ধে হত্যার অভিযোগ উল্টো পথে আসা গাড়ির ধাক্কায় বাংলাদেশি মা-মেয়ে নিহত আশ্রয়প্রার্থী শতাধিক অভিবাসীকে আফ্রিকার ৮ দেশে পাঠালো যুক্তরাষ্ট্র


সিলেট সদর থানা অ্যাসোসিয়েশনের সভা
দেশ রিপোর্ট:
  • আপডেট করা হয়েছে : ২৭-০১-২০২৩
সিলেট সদর থানা অ্যাসোসিয়েশনের সভা সিলেট সদর সমিতির সভায় উপস্থিতি


সিলেট সদর থানা অ্যাসোসিয়েশন অব আমেরিকা ইনকের কার্যকরি পরিষদের সভা ২৩ জানুয়ারি সন্ধ্যায় জ্যামাইকার মতিন রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি আব্দুল মালেক খান (লায়েক)-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আর.সি টিটোর পরিচালনায় সভায় কার্যকরি পরিষদের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন  সহ-সভাপতি জয়ন্ত কুমার চক্রবর্তী, শরিফুল খালিসদার, সহসম্পাদক সামুন মাহমুদ, কোষাধ্যক্ষ আব্দুল হাফিজ আবদার, দফতর সম্পাদক অপু সিং, সাহিত্য সাংস্কৃতিক সম্পাদক শামিম আহমদ সাহার, সদস্য হারুন রশীদ মামুন প্রমুখ।

সভায় সদরের সম্মানিত ব্যক্তি, শুভানুধ্যায়ীদের নিয়ে একটি শক্তিশালী  উপদেষ্টা ট্রাস্টি বোর্ড গঠনকল্পে বিস্তারিত আলোচনা হয়। এছাড়াও সংগঠনের ভবিষ্যৎ কর্মসূচি কার্মকাণ্ড নিয়ে সভায় উপস্থিত সদস্যবৃন্দ বিভিন্ন দিকনির্দেশনা পরিকল্পনা উপস্থাপন করেন।

শেয়ার করুন