১৮ এপ্রিল ২০২৬, শনিবার, ০২:৪০:২২ অপরাহ্ন
শিরোনাম :
মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পেলেন সেই শিক্ষিকা মাহেরীন চৌধুরী আজ ১৭ এপ্রিল, ঐতিহাসিক মুজিবনগর দিবস টাইম ম্যাগাজিনে বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান খালেদা জিয়া সহ দেশের ১৫ জন বিশিষ্ট ব্যক্তি ও পাঁচ প্রতিষ্ঠানকে ‘স্বাধীনতা পুরস্কার-২০২৬’ পদক প্রদান যুক্তরাষ্ট্রে ইসরায়েল নিয়ে জনমত বদলাচ্ছে টেক্সাসে পাঠ্যক্রমে ইসলাম ও সংখ্যালঘু ইতিহাস পরিবর্তন ঘিরে তীব্র বিতর্ক ট্রাম্প অ্যাকাউন্টস : চার মিলিয়নের বেশি শিশু নিবন্ধিত নিউ ইয়র্কে ২-কে চাইল্ড কেয়ার হবে পূর্ণ দিবস ও বছরব্যাপী ফিলিস্তিনপন্থী শিক্ষার্থীদের ডিপোর্টেশন ঠেকানোর রায় দেওয়ায় দুই অভিবাসন বিচারককে বরখাস্তের অভিযোগ ইমিগ্রেশন আপিল বোর্ডে মাহমুদ খলিলের আপিল খারিজ


কোপায় আর্জেন্টিনার শিরোপা উৎসব
দেশ অনলাইন
  • আপডেট করা হয়েছে : ১৫-০৭-২০২৪
কোপায় আর্জেন্টিনার  শিরোপা উৎসব লাওতারো মার্তিনেজের এই শটেই কোপা আমেরিকার একমাত্র গোলটি হয়/ছবি সংগৃহীত


আর্জেন্টিনা বলেই উত্তেজনার পারদ ছড়াচ্ছিল আগের দিন থেকেই। কোপা আমেরিকা নিয়ে এর আগে বাংলাদেশে এতটা উচ্ছাস দেখা যায়নি। কিন্তু লিওনেল মেসির আর্জেন্টিনাতে উৎসবমুখর হয়ে যায় এ ফাইনাল।


বাংলাদেশ সময় সকাল সোয়া সাতটায় শুরু হওয়া ম্যাচে আর্জেন্টিনা অতিরিক্ত সময়ের একমাত্র গোল নিয়ে শিরোপা অক্ষুন্ন রাখে কোপা আমেরিকা কাপের। আগুনঝড়া ফাইনালে কলম্বিয়াকে ওই এক গোলে হারিয়ে উৎসবে মেতে ওঠে আর্জেন্টিনা, মেতে ওঠে দেশটির সমার্থকদের। বাংলাদেশেও রীতিমত এর উত্তাপ বিরাজ করে।


ফাইনালের আগে মাঠে ঢোকা নিয়ে কলম্বিয়ান দর্শকদের সঙ্গে আইনশৃংখলাবাহিনীর এক পশলা বিবাদ। এতেই দেরীতে শুরু হয় খেলা। যা শুরুর কথা ছিল ৬ টায়।


মাঠেও এই উত্তাপ রীতিমত। দুই দলই লড়েছে জানপ্রাণ উজার করে। তবে কলম্বিয়ার দাপট একটু বেশীই ছিল। যা আর্জেন্টাইন গোলরক্ষক মার্টিনেজ সেভ করে বঞ্চিত করে রাখেন কলম্বিয়াকে। খেলার প্রথমার্থ ও দ্বিতীয়ার্ধ গোলশুন্যের পর অতিরিক্ত সময় (১১২ মিনিট) ফাইনালের একমাত্র গোলটি করেন লাওতারো মার্তিনেজ। কলম্বিয়া পরিশোধের চেষ্টা করেও আর পারেনি। এর মিনিট ১০ এরপর রেফারী খেলার শেষ বাঁশি বাজান। এটা আর্জেন্টিনার টানা দ্বিতীয় কাপ জয়।  

এর আগে ইরোতে ইংল্যান্ডকে হারিয়ে শিরোপা জিতেছিল স্পেন।


শেয়ার করুন