০৩ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার, ০৬:৫৯:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ইসরায়েলের সমালোচনা, বিদেশি শিক্ষার্থীদের ভিসা বাতিল ও বহিষ্কার অসাংবিধানিক রাজু হত্যার অভিযুক্ত আতোস্তা গ্রেফতার নিউইয়র্কে মাদকে মৃত্যু ৪৫ শতাংশ কমেছে ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দিতে বিল পাস মসজিদে তিন মুসলিম হত্যাকাণ্ড : লিন্ডসের বিরুদ্ধে হত্যার অভিযোগ উল্টো পথে আসা গাড়ির ধাক্কায় বাংলাদেশি মা-মেয়ে নিহত আশ্রয়প্রার্থী শতাধিক অভিবাসীকে আফ্রিকার ৮ দেশে পাঠালো যুক্তরাষ্ট্র ডাকা প্রাপকদের গ্রিনকার্ড প্রাপ্তিতে বাড়তে পারে জটিলতা নাগরিকত্ব প্রত্যাশীদের জন্য ‘নেইবারহুড ইনভেস্টিগেশন’ ৩৫ বছর পর আবার চালু করলো ইউএসসিআইএস নিউইয়র্কে একের পর এক অপরাধ


দৃষ্টিভঙ্গিকে পরিবর্তনশীল প্রবাহের সঙ্গে মেলাতে হবে- মান্না
দেশ অনলাইন
  • আপডেট করা হয়েছে : ১২-০৯-২০২৪
দৃষ্টিভঙ্গিকে পরিবর্তনশীল প্রবাহের সঙ্গে মেলাতে হবে- মান্না মাহমুদুর রহমান মান্না/ফাইল ছবি


ছাত্র-জনতার অভ্যুত্থানের পর রাজনৈতিক দলগুলোর মধ্যেও ইতিবাচক পরিবর্তন আনা প্রয়োজন বলে মনে করেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। তিনি বলেন, ‘আমরা মনে করি, রাজনৈতিক দলগুলোর উচিত পরিবর্তিত ধারাকে বোঝা এবং সবার সঙ্গে থেকে পরিবর্তনকে ইতিবাচক করা।’

আজ বৃহস্পতিবার ‘ছাত্র-জনতার অভ্যুত্থান পরবর্তী আজকের বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। নাগরিক ঐক্যের আয়োজনে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে এ সভা হয়।

মান্না বলেন, তরুণ-তরুণী, শিক্ষার্থীদের জীবন বাজি রাখার এত বড় প্রবণতা কোথা থেকে তৈরি হলো, তা বুঝতে হবে। তারা যা করতে পেরেছে, তা রাজনৈতিক দলগুলো করতে পারেনি। দলগুলো সমাবেশ করেছে; পুলিশ বললে চলে গেছে। কিন্তু শিক্ষার্থীরা বলেছে– ‘না, আমরা আমাদের জায়গায় আছি। গুলি করো, মারো; কিন্তু সরব না।’ তারা ক্লান্তিকর, অপমানজনক জীবনের চাইতে সাহস দেখিয়ে মরতে রাজি ছিল। এখানে ওই সাহস দেখিয়ে তারা জিতেছে।

ডাকসুর সাবেক ভিপি মান্না বলেন, এই যে জেন জি, তাদের কথা স্পষ্ট। তারা পুরোনো ধারা দেখতে চায় না; নতুন ধারা চায়। সুতরাং আপনার দৃষ্টিও সে রকম করতে হবে। দৃষ্টিভঙ্গিকে পরিবর্তনশীল প্রবাহের সঙ্গে মেলাতে হবে। আগের সংস্কৃতি দিয়ে হবে না।

শেয়ার করুন