০১ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার, ০৬:৩০:২৫ অপরাহ্ন
শিরোনাম :
বাসসের নবনিযুক্ত এমডি ও প্রধান সম্পাদককে জাতীয় প্রেস ক্লাবে সংবর্ধনা বাসস'র এমডি ও প্রধান সম্পাদক পদে নিয়োগ পেলেন কাদের গনি চৌধুরী কপ সম্মেলনে যোগ দিতে নভেম্বরে তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী নেপাল-তিব্বতে বন্যায় প্রাণহানি বেড়ে ৩৯২, নিখোঁজ প্রায় ১,৪০০ আফগান-আমেরিকান হিসেবে প্রথমবার মার্কিন কংগ্রেসে আইশা ওয়াহাব আমেরিকানদের গৃহস্থালি ঋণ ১৮.৮ ট্রিলিয়ন, ক্রেডিট কার্ড ১.২৬ ট্রিলিয়ন ওহাইওতে মসজিদে সাত বছরে তৃতীয় হামলা জনপ্রিয় হচ্ছে তিন বছরের কলেজ ডিগ্রি, তবে আছে বিতর্ক মুসলিম নারীকর্মীর বৈষম্যের অভিযোগে ওক পার্ক সিটির বিরুদ্ধে মামলা সশস্ত্র ডাকাতের গুলিতে বাংলাদেশি মহসিন রানা নিহত


এতিম-ওলামা মাশায়েখদের সঙ্গে বিএনপির ইফতার
নিজস্ব প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ১৩-০৩-২০২৪
এতিম-ওলামা মাশায়েখদের সঙ্গে বিএনপির ইফতার বিএনপির ইফতার


পবিত্র রমজানের প্রথম দিনে এতিম-ওলামা-মাশায়েখদের নিয়ে ইফতার করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা। গত ১২ মার্চ মঙ্গলবার ইস্কাটন গার্ডেনের লেডিস ক্লাবে এতিম-ওলামা-মাশায়েখদের সম্মানে বিএনপি এই ইফতারের আয়োজন করে। ইফতার শুরুর আগে লন্ডন থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্কাইপে মাহে রমজানে উলামা-মাশায়েখ, এতিম শিক্ষার্থীসহ নেতা-কর্মীদের স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন। এই ইফতারে তেজগাঁও ইসলামী মিশন এতিমখানা এবং শান্তিনগর এতিমখানা ও মাদ্রাসার কয়েক’শ শিক্ষার্থী অংশ নেন।

ওলামা-মাশায়েখ এবং এতিম শিক্ষার্থীদের পাশে নিয়ে বিএনপি নেতারা ইফতার করেন। ইফতারে স্থায়ী কমিটির সদস্য জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, প্রচার সম্পাদক শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি, কোষাধ্যক্ষ শহিদুজ্জামান মিল্লাতসহ কেন্দ্রীয় নেতারা ছিলেন। প্রতিবছর রমজানের প্রথম দিন বিএনপি উলামা-মাশায়েখ ও এতিমদের সম্মানে ইফতার অনুষ্ঠান করে থাকে। উল্লেখ্য, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর চিকিৎসার জন্য সিঙ্গাপুর অবস্থান করায় এ অনুষ্ঠানে অংশ নিতে পারেননি।

শেয়ার করুন