০৩ জুন ২০২৬, বুধবার, ০২:০৪:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আজ ৪৫তম শাহাদাতবার্ষিকী অ্যাডভান্সড প্যানক্রিয়াটিক ক্যানসার চিকিৎসায় যুগান্তকারী অগ্রগতি ইসলামবিদ্বেষী গ্রাফিতি ঘিরে মুসলিম কম্যুনিটিতে আতঙ্ক যুক্তরাষ্ট্রে মর্টগেজ সুদের হার ৯ মাসের মধ্যে সর্বোচ্চ ইসরায়েল ডে প্যারেড বর্জনের ঘোষণা জোহরান মামদানির ওজনপার্ক মসজিদ আল-আমানের নতুন কমিটির অভিষেক অনুষ্ঠিত ‘আমেরিকা ফার্স্ট’ নীতিতেই চলবে ভিসা ও অভিবাসন ব্যবস্থা, বললেন রুবিও নিউইয়র্কে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের জন্য এক্সেলসিয়র স্কলারশিপ আবেদন শুরু ৪ লাখ সাশ্রয়ী আবাসনের পরিকল্পনা ঘোষণা মেয়রের উপকূলের ১৯ জেলার প্রাণ-প্রকৃতি ঝুঁকিতে


নিউইয়র্কে বকেয়া গ্যাস ও বিদ্যুত বিল মওকুফ
দেশ রিপোর্ট:
  • আপডেট করা হয়েছে : ২৬-০১-২০২৩
নিউইয়র্কে বকেয়া গ্যাস ও বিদ্যুত বিল মওকুফ


করোনার সময় নিউইয়র্কসহ পুরো যুক্তরাষ্ট্রের মানুষ ব্যাপক অর্থ কষ্টে ছিলেন। সেই সময় অনেকেই গ্যাস এবং বিদ্যুত বিল পরিশোধ করতে পারেননি। এবার তাদের জন্য সুখবর দিয়েছেন নিউইয়র্কেও গভর্নর ক্যাথি হোচুল। তিনি লাখ ৭৮ হাজার নিউইয়র্কবাসীর বকেয়া গ্যাস ইলেকট্রিক বিল মওকুফ করে দিয়েছেন। সেই সাথে ৫৬ হাজার ক্ষুদ্র ব্যবসায়ীকেও বকেয়া ইউটিলিটি বিল দিতে হবে না। গত ১৯ জানুয়ারি গর্ভনর ক্যাথি হোচুলের অফিস থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এই ঘোষণা দেওয়া হয়।

সেই বিবৃতিতে গর্ভনর হোচুল বলেন, ‘প্রত্যেক নিউইয়র্কার এফোর্ডেবল এনার্জি পাবার অধিকার রাখে। কিন্তু অর্থনৈতিক সংকটে অনেকেই লাইট বন্ধ করে রাখেন। হিট চালু করেন না।এটা তার কাছে কষ্টের মনে হয়েছে। তিনি বলেন, ‘আমি স্টেট অফ দ্যা স্টেট ভাষণে নিউইয়র্কারদের এই শীতে উষ্ণ থাকতে ইউটিলিটি বিল রিলিফ করার প্রস্তাব করেছি।

নিম্ন মধ্যবিত্ত নিউইয়র্কাররা ৬৭৫ মিলিয়ন ডলার সহায়তা পাচ্ছেন বকেয়া ইলেকট্রিক গ্যাসের বিল পরিশোধের জন্য। এছাড়াও ২০০ মিলিয়ন ডলার ইউটিলিটি বিল পরিশোধে সহায়তা পাবেন, যাদের বাৎসরিক আয় ৭৫ হাজার ডলারের নিচে।

শেয়ার করুন