০২ সেপ্টেম্বর ২০২৬, বুধবার, ০৫:০১:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বাসসের নবনিযুক্ত এমডি ও প্রধান সম্পাদককে জাতীয় প্রেস ক্লাবে সংবর্ধনা বাসস'র এমডি ও প্রধান সম্পাদক পদে নিয়োগ পেলেন কাদের গনি চৌধুরী কপ সম্মেলনে যোগ দিতে নভেম্বরে তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী নেপাল-তিব্বতে বন্যায় প্রাণহানি বেড়ে ৩৯২, নিখোঁজ প্রায় ১,৪০০ আফগান-আমেরিকান হিসেবে প্রথমবার মার্কিন কংগ্রেসে আইশা ওয়াহাব আমেরিকানদের গৃহস্থালি ঋণ ১৮.৮ ট্রিলিয়ন, ক্রেডিট কার্ড ১.২৬ ট্রিলিয়ন ওহাইওতে মসজিদে সাত বছরে তৃতীয় হামলা জনপ্রিয় হচ্ছে তিন বছরের কলেজ ডিগ্রি, তবে আছে বিতর্ক মুসলিম নারীকর্মীর বৈষম্যের অভিযোগে ওক পার্ক সিটির বিরুদ্ধে মামলা সশস্ত্র ডাকাতের গুলিতে বাংলাদেশি মহসিন রানা নিহত


মাকসুদুল চৌধুরী স্বেচ্ছাসেবক দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নির্বাচিত
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২৯-০৪-২০২২
মাকসুদুল চৌধুরী স্বেচ্ছাসেবক দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নির্বাচিত মাকসুদুল চৌধুরী


কমিউনিটির অত্যন্ত পরিচিত মুখ, স্বেচ্ছাসেবক দল যুক্তরাষ্ট্র শাখার সাধারণ সম্পাদক, যুক্তরাষ্ট্র বিএনপির স্বাধীনতা সুবর্ণজয়ন্তী কমিটির যুগ্ম সদস্য সচিব ও বিশিষ্ট ব্যবসায়ী মাকসুদুল হক চৌধুরী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির আন্তির্জাতিক বিষয়ক সম্পাদক নির্বাচিত হয়েছেন। গত ২০ এপ্রিল স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়।

স্বেচ্ছাসেবক দলের সভাপতি পুনরায় সভাপতি এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন মোস্তাফিজুর রহমান এবং আব্দুল কাদের ভুইয়া জুয়েল। প্রথমবারের মত যুক্তরাষ্ট্র থেকে আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হলেন মাকসুদুল হক চৌধুরী। এ ছাড়াও যুক্তরাষ্ট্র থেকে সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হলেন আসাদ মুরাদ তালুকদার এবং সহ প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক হলেন রায়হান আহমেদ রাহি ও সদস্য নির্বাচিত হয়েছেন জিয়াউল হক মিশন।

মাকসুদুল হক চৌধুরী তার এই নতুন দায়িত্বের জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং যুক্তরাষ্ট্র বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। সেই সাথে তাকে সহযোগিতা করার জন্য সকলের প্রতি অনুরোধ জানান।

এদিকে মাকসুদুল হক চৌধুরী কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছেন যুক্তরাষ্ট্র বিএনপির এবং আঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। যার মধ্যে অন্যতম যুক্তরাষ্ট্র বিএনপির স্বাধীনতা সুবর্ণজয়ন্তী কমিটির আহ্বায়ক জিল্লুর রহমান জিল্লু, সদস্য সচিব মিজানুর রহমান ভুইয়া মিল্টন, কো কনভেনর জসীম ভুইয়া, যুব দলের সাধারণ সম্পাদক আবু সাইদ আহমেদ প্রমুখ।

শেয়ার করুন