০১ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার, ০৯:৪৫:১০ অপরাহ্ন
শিরোনাম :
বাসসের নবনিযুক্ত এমডি ও প্রধান সম্পাদককে জাতীয় প্রেস ক্লাবে সংবর্ধনা বাসস'র এমডি ও প্রধান সম্পাদক পদে নিয়োগ পেলেন কাদের গনি চৌধুরী কপ সম্মেলনে যোগ দিতে নভেম্বরে তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী নেপাল-তিব্বতে বন্যায় প্রাণহানি বেড়ে ৩৯২, নিখোঁজ প্রায় ১,৪০০ আফগান-আমেরিকান হিসেবে প্রথমবার মার্কিন কংগ্রেসে আইশা ওয়াহাব আমেরিকানদের গৃহস্থালি ঋণ ১৮.৮ ট্রিলিয়ন, ক্রেডিট কার্ড ১.২৬ ট্রিলিয়ন ওহাইওতে মসজিদে সাত বছরে তৃতীয় হামলা জনপ্রিয় হচ্ছে তিন বছরের কলেজ ডিগ্রি, তবে আছে বিতর্ক মুসলিম নারীকর্মীর বৈষম্যের অভিযোগে ওক পার্ক সিটির বিরুদ্ধে মামলা সশস্ত্র ডাকাতের গুলিতে বাংলাদেশি মহসিন রানা নিহত


বন্যাদূর্গত মানুষের সাহায্যে বিএনপিই সর্বপ্রথম এগিয়ে এসেছে - আবদুস সালাম
নিজস্ব প্রতিবেদক
  • আপডেট করা হয়েছে : ২৩-০৬-২০২২
বন্যাদূর্গত মানুষের সাহায্যে বিএনপিই সর্বপ্রথম এগিয়ে এসেছে  - আবদুস সালাম ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম/ফাইল ছবি


সরকার জনবান্ধব নয় বিধায় মানুষের দূর্ভোগ, দূর্গতিতে পাশে থাকে না। জনগণের দল হিসাবে বন্যা দূর্গত মানুষের সাহায্যে বিএনপি’র নেতাকর্মীরাই সর্বপ্রথম এগিয়ে এসেছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম। আজ ২৩ জুন ২০২২, বৃহস্পতিবার নয়াপল্টস্থ মহানগর বিএনপি’র কার্যালয়ে মহানগর দক্ষিণ বিএনপি’র এক জরুরী সভায় সভাপতির বক্তব্য দানকালে এসব  কথা বলেন।

তিনি বলেন, অতীতেও সকল দুর্যোগে বিএনপি নেতাকর্মীরা জনগণের পাশে দাঁড়িয়েছে। এবারো তার ব্যত্যয় ঘটবে না। দলের চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অতীত ত্রাণ তৎপরতাকে স্বরণে রেখেই ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান দলের সকল পর্যায়ের নেতাকর্মীকে দূর্গত মানুষের সাহয্যে উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে ঝাঁপিয়ে পড়ার নির্দেশ দিয়েছেন।

তিনি আওয়ামী লীগের সমালোচনা করে বলেন, যে দলটি তাদের নিজ দলের প্রতিষ্ঠাদেরই প্রাপ্য সম্মান দিতে জানে না, তারা অন্য মানুষকে সম্মান দিবে কিভাবে ? দেশবরেণ্য ব্যক্তিত্বদের নিয়ে আজে-বাজে কথা বলে তাদের সম্মান হানির চেষ্টা চালিয়ে যাচ্ছে।

সভায় সদস্য সচিব রফিকুল আলম মজনু বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের প্রয়োজনে জীবন বাজী রেখে যুদ্ধ করেছেন, দুর্যোগে পাশে দাঁড়িয়েছেন। তার আদর্শিক উত্তরসূরী বিএনপি’র নেতাকর্মীও একইভাবে আজ বন্যাদূর্গতদের পাশে দাঁড়াবে সর্বস্ব উজাড় করে দিয়ে।

সভায় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালামের তত্ত্বাবধানে সদস্য সচিব রফিকুল আলম মজনুকে আহবায়ক করে এবং নবী উল্লাহ নবী, ইউনুস মৃধা, মোহাম্মদ মোহন, মোশারেফ হোসেন খোকন, আব্দুস সাত্তার, সিরাজুল ইসলাম সিরাজ, হারুন-উর রশীদ হারুন, তানভীর আহমেদ রবিন, লিটন মাহমুদ, এস, কে, সিকান্দার, মনির হোসেন চেয়ারম্যান সহ আহবায়ক কমিটির সকল নেতৃবৃন্দকে সদস্য করে একটি ত্রাণ কার্যক্রম পরিচালনা কমিটি গঠন করা হয়।


শেয়ার করুন