০৩ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার, ৬:৩৫:৪২ অপরাহ্ন
শিরোনাম :
সরকারি কর্মজীবীদের বেতনকাঠামো বাস্তবায়নের আগে টিআইবির শর্ত মানার আহ্বান রোগীর সুস্থতায় পরিবারের সদস্যদের ভূমিকা গুরুত্বপূর্ণ বালিয়াড়ি ধবংস করলে প্রাকৃতিক উপকূলীয় সুরক্ষা দুর্বল হতে পারে ইসরায়েলের সমালোচনা, বিদেশি শিক্ষার্থীদের ভিসা বাতিল ও বহিষ্কার অসাংবিধানিক রাজু হত্যার অভিযুক্ত আতোস্তা গ্রেফতার নিউইয়র্কে মাদকে মৃত্যু ৪৫ শতাংশ কমেছে ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দিতে বিল পাস মসজিদে তিন মুসলিম হত্যাকাণ্ড : লিন্ডসের বিরুদ্ধে হত্যার অভিযোগ উল্টো পথে আসা গাড়ির ধাক্কায় বাংলাদেশি মা-মেয়ে নিহত আশ্রয়প্রার্থী শতাধিক অভিবাসীকে আফ্রিকার ৮ দেশে পাঠালো যুক্তরাষ্ট্র


সম্মিলিত বরিশাল বিভাগবাসীর সভা অনুষ্ঠিত
প্রেস বিজ্ঞপ্তি
  • আপডেট করা হয়েছে : ৩০-১১-২০২২
সম্মিলিত বরিশাল বিভাগবাসীর সভা অনুষ্ঠিত সম্মিলিত বরিশাল বিভাগবাসীর সভায় উপস্থিতি


গত ২৬ নভেম্বর শনিবার জ্যাকসন হাইটস্থ ইটজি চাইনিজ রেস্তারাঁর পার্টি হলে সম্মিলিত বরিশাল বিভাগবাসী ইউএসএ’র সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের বর্তমান সভাপতি এমএ সালাম আকন্দ ও সভাটি পরিচালনা করেন সংগঠনের বর্তমান সাধারণ সম্পাদক লষ্কর মইজুর রহমান জুয়েল। সভার প্রধান এ্যাজেন্ডা ছিল, পূর্ণাঙ্গ কমিটি গঠন।

সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের সাবেক সভাপতি ও নীতিনির্ধারক ডাঃ আব্দুস সবুর। তিনি সংগঠনে আগত নতুন সদস্যদেরকে স্বাগত জানান এবং তাদেরকে নতুন উদ্দমে কাজ করে সংগঠনকে এগিয়ে নেয়ার আহবান জানান। সভায় বক্তব্য রাখেন সংগঠনের অন্যতম নীতি নির্ধারক মামুনুর রশিদ। তিনি কমিটিকে স্বাগত জানান এবং নতুন আগত সদস্যদের সংগঠন সম্পর্কিত বিভিন্ন প্রশ্নের জবাব দেন।

সভায় ৫১ সদস্য বিশিষ্ট একটি কার্যকরি কমিটি, ৭ (সাত) সদস্য বিশিষ্ট নীতি নির্ধারক পরিষদ, ৪৫ জন কার্যকরি সদস্য, ৫৮ সদস্যের উপদেষ্টা পরিষদ গঠন করা হয়। সভায় আরো বক্তব্য রাখেন সংঠনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোঃ শাহ আলম, সাংগঠনিক সম্পাদক মোঃ ফয়সাল আহমেদ ও সাহিত্য সম্পাদক এসএম মোজাম্মেল হক এবং নতুনদের মধ্য থেকে রবিউজ্জামান, হাসান মাহমুদ, মোঃ শামীম আহমেদ ও মোহাম্মদ রাসেল মাহমুদ প্রমুখ। সহসায় বিভিন্ন সাপ্তাহিক পত্রিকা মারফত নব গঠিত পূর্ণাঙ্গ কমিটির তালিকা প্রকাশ করা হবে। সবশেষে সভাপতির এম এ আকন্দ সবাইকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন। প্রেস বিজ্ঞপ্তি।

শেয়ার করুন