০৪ সেপ্টেম্বর ২০২৬, শুক্রবার, ৬:০৯:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সরকারি কর্মজীবীদের বেতনকাঠামো বাস্তবায়নের আগে টিআইবির শর্ত মানার আহ্বান রোগীর সুস্থতায় পরিবারের সদস্যদের ভূমিকা গুরুত্বপূর্ণ বালিয়াড়ি ধবংস করলে প্রাকৃতিক উপকূলীয় সুরক্ষা দুর্বল হতে পারে ইসরায়েলের সমালোচনা, বিদেশি শিক্ষার্থীদের ভিসা বাতিল ও বহিষ্কার অসাংবিধানিক রাজু হত্যার অভিযুক্ত আতোস্তা গ্রেফতার নিউইয়র্কে মাদকে মৃত্যু ৪৫ শতাংশ কমেছে ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দিতে বিল পাস মসজিদে তিন মুসলিম হত্যাকাণ্ড : লিন্ডসের বিরুদ্ধে হত্যার অভিযোগ উল্টো পথে আসা গাড়ির ধাক্কায় বাংলাদেশি মা-মেয়ে নিহত আশ্রয়প্রার্থী শতাধিক অভিবাসীকে আফ্রিকার ৮ দেশে পাঠালো যুক্তরাষ্ট্র


বৃটিশ কারী অ্যাওয়ার্ডে অংশ নিতে লন্ডন যাচ্ছেন শেফ খলিল
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২৪-১১-২০২২
বৃটিশ কারী অ্যাওয়ার্ডে অংশ নিতে লন্ডন যাচ্ছেন শেফ খলিল শেফ খলিলুর রহমান


রন্ধন শিল্পীদের কাছে অস্কারখ্যাত বৃটিশ কারী অ্যাওয়ার্ডে অংশ নিতে  আগামী ২৫ নভেম্বর লন্ডন যাচ্ছেন  খলিল বিরিয়ানী হাউসের স্বত্ত্বাধিকারী শেফ খলিলুর রহমান। আগামী ২৮ নভেম্বর  সোমবার সন্ধ্যায় “দ্য এভালুশন লন্ডনে” এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের হাতে অ্যাওয়ার্ড তুলে দেয়া হবে।

উল্লেখ্য কারী ইন্ডাস্ট্রিকে ব্রিটেনসহ বিশ্ব নাগরিকদের মনোযোগের কেন্দ্রে নিয়ে যেতে বিশিষ্ট ব্যবসায়ী এনাম আলী চালু করেন ‘ব্রিটিশ কারী এওয়ার্ড’। বিগত ১৬ বছর ধরে প্রতি বছর অনুষ্ঠিত এই এওয়ার্ড অনুষ্ঠানগুলোতে ব্রিটিশ প্রধানমন্ত্রীসহ মেইন স্ট্রিম রাজনীতিবিদসহ হাই প্রোফাইল সেলিব্রেটিরা অংশ নিয়ে আসছেন। কারী ইন্ডাস্ট্রির সাথে জড়িতদের মূলধারায় স্বীকৃতি সর্ব প্রথম ব্রিটিশ কারী এওয়ার্ডের মাধ্যমেই শুরু হয়।

নিউইয়র্কের জনপ্রিয় শেফ খলিলুর রহমানকে ব্রিটিশ কারী এ্যাওয়ার্ডের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হয়েছে।

শেয়ার করুন