০৩ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার, ০২:২৭:৩১ অপরাহ্ন
শিরোনাম :
সরকারি কর্মজীবীদের বেতনকাঠামো বাস্তবায়নের আগে টিআইবির শর্ত মানার আহ্বান রোগীর সুস্থতায় পরিবারের সদস্যদের ভূমিকা গুরুত্বপূর্ণ বালিয়াড়ি ধবংস করলে প্রাকৃতিক উপকূলীয় সুরক্ষা দুর্বল হতে পারে ইসরায়েলের সমালোচনা, বিদেশি শিক্ষার্থীদের ভিসা বাতিল ও বহিষ্কার অসাংবিধানিক রাজু হত্যার অভিযুক্ত আতোস্তা গ্রেফতার নিউইয়র্কে মাদকে মৃত্যু ৪৫ শতাংশ কমেছে ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দিতে বিল পাস মসজিদে তিন মুসলিম হত্যাকাণ্ড : লিন্ডসের বিরুদ্ধে হত্যার অভিযোগ উল্টো পথে আসা গাড়ির ধাক্কায় বাংলাদেশি মা-মেয়ে নিহত আশ্রয়প্রার্থী শতাধিক অভিবাসীকে আফ্রিকার ৮ দেশে পাঠালো যুক্তরাষ্ট্র


এক মাসের আল্টিমেটাম কবি নির্মলেন্দু গুনের
নিজস্ব প্রতিবেদক
  • আপডেট করা হয়েছে : ২৬-১০-২০২২
এক মাসের আল্টিমেটাম কবি নির্মলেন্দু গুনের


এক মাসের আল্টিমেটাম দিয়েছেন কবি নির্মলেন্দু গুন। কামরাঙ্গীচরে তিনি একটি বাড়ি তৈরী করেছেন। দীর্ঘদিন ঘুরেও সে বাড়িতে তিনি গ্যাস সংযোগ নিতে পারেননি। এতে করে বাজার থেকে তরল গ্যাস ক্রয় করে চলতে হচ্ছে তাকে। যাতে তিনি ভীষন আর্থিক ক্ষতির সম্মুখীন। বিভিন্ন সময়ে তিনি গ্যাস সংযোগ প্রসঙ্গে ধর্না দিয়েও যখন কাজ হচ্ছেনা তখন তিনি কিছু দাবী দাওয়া তুলেছেন। সেটা যদি পূরন না হয় তাহলে পুরুস্কারের সঙ্গে পাওয়া স্বাধীনতা পুরুস্কার ও একুশে পদক বিক্রির হুমকি দিয়েছেন। 

নিজের ভেরিফাইড ফেসবুকে লেখা তার স্ট্যাটাসটি তুলে ধরা হলো হুবহু- 


“স্বাধীনতা পুরস্কার ও একুশে পদক প্রাপ্ত দেশের বিশিষ্ট গুণীজনদের অগ্রাধিকারের ভিত্তিতে গ্যাস ও বিদ্যুত সংযোগ দেয়া হোক। 

রেল এবং বিমানের টিকিটও তাঁদের জন্য সংরক্ষিত 

থাকলে ভালো হয়। 

রাষ্ট্রের সর্বোচ্চ পুরস্কার প্রাপকদের এরকম সামান্য বাড়তি সুবিধা তো দেয়া যেতেই পারে। 

আপনারা কী বলেন?

আমি ঢাকার কামরাঙ্গীরচরে একটি ত্রিতল বাড়ি বানিয়েছি ২০১৬ সালে। 

বিদ্যুত-সংযোগ পেলেও আজ পর্যন্ত ( অক্টোবর ২০২২) আমি বারবার চেষ্টা করেও গ্যাস-সংযোগ পাইনি। 

ফলে খোলা বাজার থেকে চড়া মূল্যে আমাকে তরল গ্যাস কিনতে হয়। 

এই ক্ষতি পোষাতে আমি পুরস্কারের সঙ্গে পাওয়া আমার স্বর্ণপদক দুটি বেচে দেয়ার কথা ভাবছি। 

সরকারকে এক মাস সময় দেয়া হলো।”


শেয়ার করুন