০৩ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার, ০৪:৩৬:২৯ অপরাহ্ন
শিরোনাম :
সরকারি কর্মজীবীদের বেতনকাঠামো বাস্তবায়নের আগে টিআইবির শর্ত মানার আহ্বান রোগীর সুস্থতায় পরিবারের সদস্যদের ভূমিকা গুরুত্বপূর্ণ বালিয়াড়ি ধবংস করলে প্রাকৃতিক উপকূলীয় সুরক্ষা দুর্বল হতে পারে ইসরায়েলের সমালোচনা, বিদেশি শিক্ষার্থীদের ভিসা বাতিল ও বহিষ্কার অসাংবিধানিক রাজু হত্যার অভিযুক্ত আতোস্তা গ্রেফতার নিউইয়র্কে মাদকে মৃত্যু ৪৫ শতাংশ কমেছে ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দিতে বিল পাস মসজিদে তিন মুসলিম হত্যাকাণ্ড : লিন্ডসের বিরুদ্ধে হত্যার অভিযোগ উল্টো পথে আসা গাড়ির ধাক্কায় বাংলাদেশি মা-মেয়ে নিহত আশ্রয়প্রার্থী শতাধিক অভিবাসীকে আফ্রিকার ৮ দেশে পাঠালো যুক্তরাষ্ট্র


নিউইয়র্কের টাইমস স্কয়ার ও সাবওয়েতে বন্দুক নিষিদ্ধ
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২০-১০-২০২২
নিউইয়র্কের টাইমস স্কয়ার ও সাবওয়েতে বন্দুক নিষিদ্ধ সাইনবোর্ড


নিউইয়র্ক সিটির টাইমস স্কয়ার ও সাবওয়েতে বন্দুক নিষিদ্ধ করা হয়েছে। এই দুই স্থানে আগ্নেয়াস্ত্র বহন করা যাবে না বলে রায় দিয়েছেন আদালত। এই রায়কে স্বাগত জানিয়েছেন সিটি মেয়র এরিক এডামস ও রাজ্য গর্ভনর ক্যাথি হোচুল।

গত ৬ অক্টোবর সিরাকুজের ফেডারেল জাজ ঘোষিত এই নিষেধাজ্ঞা রদ করে অস্ত্র নিয়ে যাওয়ার পক্ষে রায় দিয়েছিলেন আদালত। এই রায়ের বিরুদ্ধে নিউইয়র্ক স্টেট অ্যাটর্নি জেনারেল লাটিশা জেমস আপিল করেন। 

এরপর আপিল কোর্ট গত ১২ অক্টোবর ফেডারেল জাজের রায়কে স্থগিত ঘোষণা করে দেন। এদিকে সিটি মেয়র এরিক এডামসও টাইমস স্কয়ারে অস্ত্র নিয়ে যাওয়া নিষিদ্ধ করে একটি বিলে স্বাক্ষর করেছেন। 

এরিক এডামস বলেছেন, জননিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে সিটি কাউন্সিল টাইমস স্কয়ার ও সাবওয়েতে বন্দুক বহন নিষিদ্ধ করেছে। এর ফলে এখন থেকে পাবলিক প্লেসসহ টাইমস স্কয়ার, মুভি থিয়েটার ও সাবওয়েতে বন্দুক নিয়ে যাওয়া যাবে না।

শেয়ার করুন