১৮ এপ্রিল ২০২৬, শনিবার, ০৬:৫৩:৩০ অপরাহ্ন
শিরোনাম :
মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পেলেন সেই শিক্ষিকা মাহেরীন চৌধুরী আজ ১৭ এপ্রিল, ঐতিহাসিক মুজিবনগর দিবস টাইম ম্যাগাজিনে বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান খালেদা জিয়া সহ দেশের ১৫ জন বিশিষ্ট ব্যক্তি ও পাঁচ প্রতিষ্ঠানকে ‘স্বাধীনতা পুরস্কার-২০২৬’ পদক প্রদান যুক্তরাষ্ট্রে ইসরায়েল নিয়ে জনমত বদলাচ্ছে টেক্সাসে পাঠ্যক্রমে ইসলাম ও সংখ্যালঘু ইতিহাস পরিবর্তন ঘিরে তীব্র বিতর্ক ট্রাম্প অ্যাকাউন্টস : চার মিলিয়নের বেশি শিশু নিবন্ধিত নিউ ইয়র্কে ২-কে চাইল্ড কেয়ার হবে পূর্ণ দিবস ও বছরব্যাপী ফিলিস্তিনপন্থী শিক্ষার্থীদের ডিপোর্টেশন ঠেকানোর রায় দেওয়ায় দুই অভিবাসন বিচারককে বরখাস্তের অভিযোগ ইমিগ্রেশন আপিল বোর্ডে মাহমুদ খলিলের আপিল খারিজ


দেওয়ান আরশেদ বিজয় আর নেই
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ১৩-১০-২০২২
দেওয়ান আরশেদ বিজয় আর নেই দেওয়ান আরশেদ বিজয়


কম্যুনিটির অত্যন্ত পরিচিত মুখ, ভার্জিনিয়া আর্লিংটনের বাসিন্দা দেওয়ান আরশেদ বিজয় দীর্ঘদিন থেকে মরণব্যাধী ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন। অবশেষে গত ৯ অক্টোবর রোববার চিকিৎসাধীন অবস্থায় তিনি উডব্রিজের সেন্টারা হাসপাতালে সন্ধ্যা ৭টা ৪ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহে.. রাজেউন)।

জানা গেছে, দেওয়ান আরশেদ বিজয় ঢাকা সিটি কলেজের সাবেক ছাত্রনেতা ছিলেন। সদা হাসিখুশি প্রাণচাঞ্চল্য ব্যক্তি দেওয়ান বৃহত্তর ওয়াশিংটন যুব লীগের সভাপতি ছিলেন।

গত ১০ অক্টোবর সোমবার ভার্জিনিয়ার আর্লিংটনে বায়তুল মুকাররম বাংলা মসজিদে মরহুম দেওয়ান আরশাদ আলী বিজয়ের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। উক্ত জানাজায় ভার্জিনিয়া, ওয়াশিংটন, মেরিল্যান্ডের নেতৃবৃন্দের সঙ্গে শরীক হোন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড.সিদ্দিকুর রহমান এবং শাহানারা রহমান। বিপুল সংখ্যক মানুষ জানাজায় অংশগ্রহণ করেন এবং মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে আল্লাহ রাব্বুল আল আমিনের দরবারে দোয়া প্রার্থনা করেন। নামাজে জানাজা শেষে তা দাফন করা হয়।

শেয়ার করুন