০২ সেপ্টেম্বর ২০২৬, বুধবার, ১০:০৭:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
বাসসের নবনিযুক্ত এমডি ও প্রধান সম্পাদককে জাতীয় প্রেস ক্লাবে সংবর্ধনা বাসস'র এমডি ও প্রধান সম্পাদক পদে নিয়োগ পেলেন কাদের গনি চৌধুরী কপ সম্মেলনে যোগ দিতে নভেম্বরে তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী নেপাল-তিব্বতে বন্যায় প্রাণহানি বেড়ে ৩৯২, নিখোঁজ প্রায় ১,৪০০ আফগান-আমেরিকান হিসেবে প্রথমবার মার্কিন কংগ্রেসে আইশা ওয়াহাব আমেরিকানদের গৃহস্থালি ঋণ ১৮.৮ ট্রিলিয়ন, ক্রেডিট কার্ড ১.২৬ ট্রিলিয়ন ওহাইওতে মসজিদে সাত বছরে তৃতীয় হামলা জনপ্রিয় হচ্ছে তিন বছরের কলেজ ডিগ্রি, তবে আছে বিতর্ক মুসলিম নারীকর্মীর বৈষম্যের অভিযোগে ওক পার্ক সিটির বিরুদ্ধে মামলা সশস্ত্র ডাকাতের গুলিতে বাংলাদেশি মহসিন রানা নিহত


১৫০ আসনে ইভিএম এর সিদ্ধান্ত অবাঞ্ছিত -বাংলাদেশ জাসদ
নিজস্ব প্রতিবেদক
  • আপডেট করা হয়েছে : ২৪-০৮-২০২২
১৫০ আসনে ইভিএম এর সিদ্ধান্ত অবাঞ্ছিত -বাংলাদেশ জাসদ


১৫০ আসনে ইভিএম ব্যবহারে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত দেশের রাজনৈতিক সংকটকে আরো তীব্র করবে বলে অভিমত ব্যক্ত করেছেন বাংলাদেশ জাসদের নেতৃবৃন্দ। 

বুধবার এক যুক্ত বিবৃতিতে দলের সভাপতি শরীফ নুরুল আম্বিয়া ও সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান একথা বলেন। 

আগামী জাতীয় নির্বাচনে ১৫০ আসনে ইভিএম ব্যবহারের নির্বাচন কমিশন কর্তৃক গৃহীত সিদ্ধান্তে অসন্তোশ প্রকাশ করে বাংলাদেশ জাসদ নেতারা আরো বলেন," জাতীয় সংসদ নির্বাচনে ইভিএম প্রধান ইস্যু না হলেও গনমাধ্যমে প্রকাশিত মতামত ও নির্বাচন কমিশন কর্তৃক আয়োজিত সংলাপে অধিকাংশ দলের বিরোধিতার পরও আগামী জাতীয় নির্বাচনে ১৫০ আসনে ইভিএম (ইলেকট্রনিক ভোটিং মেশিন) ব্যবহারের নির্বাচন কমিশন কর্তৃক গৃহীত সিদ্ধান্ত একেবারেই অবাঞ্ছিত ও অপ্রত্যাশিত।

নির্বাচন কমিশন কর্তৃক গৃহীত এই সিদ্ধান্ত দেশে বিদ্যমান রাজনৈতিক সংকটকে আরো বাড়িয়ে তুলবে। আমরা নির্বাচন কমিশনকে তাদের এই সিদ্ধান্ত থেকে সরে আসার আহবান জানাই।"


শেয়ার করুন