১৮ এপ্রিল ২০২৬, শনিবার, ০২:৪৪:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পেলেন সেই শিক্ষিকা মাহেরীন চৌধুরী আজ ১৭ এপ্রিল, ঐতিহাসিক মুজিবনগর দিবস টাইম ম্যাগাজিনে বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান খালেদা জিয়া সহ দেশের ১৫ জন বিশিষ্ট ব্যক্তি ও পাঁচ প্রতিষ্ঠানকে ‘স্বাধীনতা পুরস্কার-২০২৬’ পদক প্রদান যুক্তরাষ্ট্রে ইসরায়েল নিয়ে জনমত বদলাচ্ছে টেক্সাসে পাঠ্যক্রমে ইসলাম ও সংখ্যালঘু ইতিহাস পরিবর্তন ঘিরে তীব্র বিতর্ক ট্রাম্প অ্যাকাউন্টস : চার মিলিয়নের বেশি শিশু নিবন্ধিত নিউ ইয়র্কে ২-কে চাইল্ড কেয়ার হবে পূর্ণ দিবস ও বছরব্যাপী ফিলিস্তিনপন্থী শিক্ষার্থীদের ডিপোর্টেশন ঠেকানোর রায় দেওয়ায় দুই অভিবাসন বিচারককে বরখাস্তের অভিযোগ ইমিগ্রেশন আপিল বোর্ডে মাহমুদ খলিলের আপিল খারিজ


তুষার পরিষ্কার না করায় বাড়ির মালিকদের জরিমানা
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ১১-০২-২০২৬
তুষার পরিষ্কার না করায় বাড়ির মালিকদের জরিমানা তুষারে ঢাকা জনপদ


প্রবল তুষারঝড়ের প্রায় দুই সপ্তাহ পেরিয়ে গেলেও নিউইয়র্ক সিটির বহু এলাকায় এখনো বরফ জমে রয়েছে। এরই মধ্যে বরফ পরিষ্কার না করায় বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানের মালিকদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিয়েছে নিউইয়র্ক সিটি প্রশাসন। গত ২৫ জানুয়ারির তুষারঝড়ের পর ফুটপাত পরিষ্কার না করায় নিউইয়র্ক সিটি এখন পর্যন্ত ২ হাজার ৭৩৮টি টিকিট ইস্যু করেছে।

সিটি প্রশাসনের নিয়ম অনুযায়ী, নিজ নিজ বাড়ি বা ব্যবসা প্রতিষ্ঠানের সামনের ফুটপাত পরিষ্কার রাখা মালিকদের দায়িত্ব। ডিপার্টমেন্ট অব স্যানিটেশন (ডিএসএনওয়াই) জানায়, ঝড়ের পরদিন দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত সময় দেওয়া হয়েছিল বরফ পরিষ্কারের জন্য। নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ না করলে জরিমানা আরোপ করা হয়, যা একাধিক অপরাধের ক্ষেত্রে সর্বোচ্চ ৩৫০ ডলার পর্যন্ত হতে পারে।

ডিএসএনওয়াইয়ের নির্দেশনা অনুযায়ী, বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান মালিকদের অন্তত চার ফুট চওড়া হাঁটার পথ পরিষ্কার রাখতে হবে এবং ক্রসওয়াকের সঙ্গে সংযোগ নিশ্চিত করতে হবে। পাশাপাশি জমাট বরফের ওপর লবণ ছিটানো, বাস স্টপ ও অগ্নিনির্বাপণ হাইড্র্যান্টের আশপাশ পরিষ্কার রাখাও বাধ্যতামূলক।

এদিকে ভয়াবহ তুষারঝড়ের কারণে নিউইয়র্ক সিটিতে প্রায় এক ফুট বরফ জমে। প্রচণ্ড তুষারপাতের পর এবার নিউইয়র্কের তাপমাত্রাও মাইনাস ডিগ্রি। কখনো কখনো ১০ থেকে ২৫ ডিগ্রি পর্যন্ত মাইনাস।

শেয়ার করুন