০৮ অক্টোবর ২০২৬, বৃহস্পতিবার, ০৫:৫০:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মেডিকেইড হারানোর শঙ্কায় ৯ লাখ নিউইয়র্কবাসী নিউইয়র্কে ২০২৭-২৮ শিক্ষাবর্ষের ফাফসা ট্যাপ ও স্টেমের আবেদন শুরু লং আইল্যান্ডে তিন দিনের অভিযানে ৩৪ নিখোঁজ শিশু ও কিশোর উদ্ধার ৬০ মিলিয়ন শিশুর নামে স্বয়ংক্রিয়ভাবে খুলেছে ট্রাম্প অ্যাকাউন্ট সোশ্যাল সিকিউরিটি কর্মকর্তা সেজে প্রতারণা : বাংলাদেশি আবু সালেহ গ্রেফতার এআই নিয়ন্ত্রণে ট্রাম্পের নতুন সুপার ইন্টেলিজেন্স ফোর্স আইস সেজে নারীকে নির্বাসনের হুমকিতে আতিকুলের দোষ স্বীকার বাংলাদেশি অধ্যুষিত ওজনপার্কে খলিল বিরিয়ানি চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের এজেন্ডা নিয়ে মাঠে রিপাবলিকানরা


মোটরসাইকেল দুর্ঘটনায় শাহ আহসান আরদি নিহত
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ০৭-১০-২০২৬
মোটরসাইকেল দুর্ঘটনায় শাহ আহসান আরদি নিহত আইটি ইঞ্জিনিয়ার শাহ আহসান আরদি


নিউইয়র্কের ব্রঙ্কসে মেজর ডিগান এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল দুর্ঘটনায় হবিগঞ্জের চুনারুঘাটের বাসিন্দা ও আইটি ইঞ্জিনিয়ার শাহ আহসান আরদি (২৪) নিহত হয়েছেন। তিনি ব্রঙ্কসের ওয়েকফিল্ড এলাকায় বসবাস করতেন। নিউইয়র্ক পুলিশ বিভাগ (এনওয়াইপিডি) জানায়, গত ৩ অক্টোবর ভোর আনুমানিক ৪টা ২০ মিনিটে ম্যাকম্বস ড্যাম ব্রিজের কাছে মেজর ডিগান এক্সপ্রেসওয়ের উত্তরমুখী লেনে দুর্ঘটনাটি ঘটে। আরদি মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গার্ডরেলে ধাক্কা দেন।

পুলিশের তথ্য অনুযায়ী, গার্ডরেলে আঘাতের পর তিনি মোটরসাইকেল থেকে ছিটকে এক্সপ্রেসওয়ের ওপর পড়ে যান। এতে তার শরীরে গুরুতর আঘাত লাগে। ঘটনাস্থলে পৌঁছে জরুরি চিকিৎসাকর্মীরা তাকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পর মেজর ডিগান এক্সপ্রেসওয়ের উত্তরমুখী সব লেন বন্ধ করে দেওয়া হয়। এনওয়াইপিডির কোলিশন ইনভেস্টিগেশন স্কোয়াড ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনার কারণ তদন্ত শুরু করে। প্রায় চার ঘণ্টা পর সকাল ৯টার দিকে সড়কটি আবার যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার কারণ এখনো তদন্তাধীন। দুর্ঘটনার সময় মোটরসাইকেলের গতি, সড়কের পরিস্থিতি এবং অন্য কোনো যানবাহন এতে জড়িত ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, শাহ মো. আরদি চুনারুঘাট উপজেলার সদর ইউনিয়নের ফুলবাড়ী গ্রামের বাসিন্দা। তিনি চুনারুঘাট অ্যাসোসিয়েশন ইউএসএ ইনকের প্রতিষ্ঠাতা সভাপতি শাহ মো. ছাদেক মিয়ার ছোট ভাই শাহ মো. আসাদ মিয়ার বড় ছেলে। পরিবার ও স্বজনরা জানান, প্রতিদিনের মতো কাজ শেষে ভোরে বাসার উদ্দেশে মোটরসাইকেলে রওনা হয়েছিলেন আরদি। পথে মেজর ডিগান এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনার শিকার হন তিনি। গুরুতর আহত অবস্থায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আরদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। তার মৃত্যুতে যুক্তরাষ্ট্রে বসবাসরত চুনারুঘাটের প্রবাসীদের মধ্যেও শোকের পরিবেশ সৃষ্টি হয়েছে।

শেয়ার করুন