১৮ এপ্রিল ২০২৬, শনিবার, ১০:৫৯:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পেলেন সেই শিক্ষিকা মাহেরীন চৌধুরী আজ ১৭ এপ্রিল, ঐতিহাসিক মুজিবনগর দিবস টাইম ম্যাগাজিনে বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান খালেদা জিয়া সহ দেশের ১৫ জন বিশিষ্ট ব্যক্তি ও পাঁচ প্রতিষ্ঠানকে ‘স্বাধীনতা পুরস্কার-২০২৬’ পদক প্রদান যুক্তরাষ্ট্রে ইসরায়েল নিয়ে জনমত বদলাচ্ছে টেক্সাসে পাঠ্যক্রমে ইসলাম ও সংখ্যালঘু ইতিহাস পরিবর্তন ঘিরে তীব্র বিতর্ক ট্রাম্প অ্যাকাউন্টস : চার মিলিয়নের বেশি শিশু নিবন্ধিত নিউ ইয়র্কে ২-কে চাইল্ড কেয়ার হবে পূর্ণ দিবস ও বছরব্যাপী ফিলিস্তিনপন্থী শিক্ষার্থীদের ডিপোর্টেশন ঠেকানোর রায় দেওয়ায় দুই অভিবাসন বিচারককে বরখাস্তের অভিযোগ ইমিগ্রেশন আপিল বোর্ডে মাহমুদ খলিলের আপিল খারিজ


দেওয়ান সানীর মরদেহ বাফেলোতে দাফন
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ০৭-০৫-২০২৫
দেওয়ান সানীর মরদেহ বাফেলোতে দাফন দেওয়ান সানি


নিউইয়র্ক স্টেটের বাফেলোর ওয়াইমিং কাউন্টির ওয়ারসতে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশী তরুণ দেওয়ান সানী (২৯) মৃত্যুবরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শুক্রবার (২ মে) সকালে দুটো গাড়ীর মুখোমুখি সংঘর্ষ হলে এই দূর্ঘটনা ঘটে এবং অপর গাড়ীর চালকও মারা যায়। সানি বাফেলোর হ্যাজেলউড এ বসবাস করতেন। ইতিপূর্বে সিটির ব্রঙ্কসের পার্কচেস্টারে বসবাসরত ফারুক আহমেদের একমাত্র ছেলে সানি। তার বড় ২ বোন রয়েছে। সানির মৃত্যুতে বাংলাদেশী কমিউনিটিত শোকের ছায়া নেমে এসেছে। 

জানা যায়, নিউইয়র্ক স্টেটের রুট ২০ এ’র অরেঞ্জভিল এবং ওয়ারশ টাউন বর্ডারে দুটো গাড়ীর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাফেলো ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্সের শিক্ষার্থী দেওয়ান সানী ঘটনাস্থলেই এবং অন্য গাড়ীর আহত ড্রাইভার পরবর্তীতে ওয়াইমিং কাউন্টি কমিউনিটি হাসপাতালে মৃত্যুবরণ করে। শুক্রবার সকাল ৮.২১ মিনিটে ওয়াইমিং কাউন্টি ইমারজেন্সী পুলিশ স্থানীয় ওয়ারশ পুলিশের এক বার্তা থেকে ঘটনাটি প্রথম জানতে পারে। ঘটনার সময় সানির গাড়ীটিকে অন্য যে গাড়ীটি ধাক্কা দেয় সেটি নাসাউ কাউন্টি থেকে চুরি করে নিয়ে যাওয়া হচ্ছিল বলে জানা গেছে। ওয়াইমিং কাউন্টির শেরিফ অফিস ঘটনার তদন্ত করছে।

এদিকে ময়না তদন্ত শেষে সানির মরদেহ রোববার দুপুরে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয় এবং এদিন বাদ আসর বাফেলো মুসলিম সেন্টারে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। সোমবার (৫ মে) সকালে স্থানীয় কবর স্থানে সানীর মরদেহ দাফন করা হয়।

শেয়ার করুন