০৩ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার, ০১:২৩:২০ অপরাহ্ন
শিরোনাম :
সরকারি কর্মজীবীদের বেতনকাঠামো বাস্তবায়নের আগে টিআইবির শর্ত মানার আহ্বান রোগীর সুস্থতায় পরিবারের সদস্যদের ভূমিকা গুরুত্বপূর্ণ বালিয়াড়ি ধবংস করলে প্রাকৃতিক উপকূলীয় সুরক্ষা দুর্বল হতে পারে ইসরায়েলের সমালোচনা, বিদেশি শিক্ষার্থীদের ভিসা বাতিল ও বহিষ্কার অসাংবিধানিক রাজু হত্যার অভিযুক্ত আতোস্তা গ্রেফতার নিউইয়র্কে মাদকে মৃত্যু ৪৫ শতাংশ কমেছে ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দিতে বিল পাস মসজিদে তিন মুসলিম হত্যাকাণ্ড : লিন্ডসের বিরুদ্ধে হত্যার অভিযোগ উল্টো পথে আসা গাড়ির ধাক্কায় বাংলাদেশি মা-মেয়ে নিহত আশ্রয়প্রার্থী শতাধিক অভিবাসীকে আফ্রিকার ৮ দেশে পাঠালো যুক্তরাষ্ট্র


বাংলাদেশ সোসাইটির মনোনয়নপত্র বিতরণ
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ০২-০৯-২০২৬
বাংলাদেশ সোসাইটির মনোনয়নপত্র বিতরণ বাংলাদেশ সোসাইটি


প্রবাসের মাদার সংগঠন হিসাবে পরিচিত বাংলাদেশ সোসাইটির মনোনয়নপত্র বিতরণ শুরু। ২ সেপ্টেম্বর বুধবার বাংলাদেশ সোসাইটির কার্যালয়ে বিকেল ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত মনোনয়ন পত্র বিক্রি করা হবে। প্রধান নির্বাচন কমিশনার আবু নাসের জানিয়েছেন, ৫ শত ডলারের বিনিময়ে মনোনয়ন পত্রের প্যাকেজ দেয়া হবে। এক প্রশ্নের জবাবে তিনি জানান, এবার বাংলাদেশ সোসাইটির সদস্য সংখ্যা লাইফ মেম্বারসহ ৩৫২৬৯ জন। নির্বাচন অনুষ্ঠিত হবে ২৫ অক্টোবর। মনোনয়নপত্র জমা দেয়ার তারিখ ৬ সেপ্টেম্বর। মনোনয়ন পত্র জমা নেয়া হবে উডসাইডের কুইন্স প্যালেসে বিকেল ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত। প্রাথমিক তালিকা প্রকাশ ৮ সেপ্টেম্বর সন্ধ্যায় ৭টায় বাংলাদেশ সোসাইটির কার্যালয়ে। আপিল ৯ সেপ্টেম্বর, প্রত্যাহার ১০ সেপ্টেম্বর এবং চূড়ান্ত প্রার্থিতা ঘোষণা ১১ সেপ্টেম্বর সন্ধ্যায় ৭টায় বাংলাদেশ সোসাইটির কার্যালয়ে।

কুনু-ফিরোজ পরিষদের সম্ভাব্য প্রার্থীদের মতবিনিময় 

বাংলাদেশ সোসাইটি নির্বাচন ২০২৬ উপলক্ষে কুনু-ফিরোজ পরিষদের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির উদ্যোগে সম্ভাব্য প্রার্থীদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত ২৯ আগস্ট অনুষ্ঠিত এ সভায় পরিষদের সম্ভাব্য প্রার্থীরা অংশগ্রহণ করেন এবং আসন্ন নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন।

নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক রুহুল আমিন সিদ্দিকীর সভাপতিত্বে সদস্য সচিব আনোয়ার হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র নেতা আলাউদ্দীন বুলু। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জালালাবাদ অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি বদরুন নাহার খান মিতা, নিজাম উদ্দিন, টি মোল্লা, ফখরুল ইসলাম বেলাল, সভাপতি পদ প্রার্থী আজমল হোসেন কুনু, সাধারণ সম্পাদক প্রার্থী ফিরোজ আহমেদ, নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান বেলাল মাহমুদ, প্রধান সমন্বয়কারী বাবুল চৌধুরী,

অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিনিয়র সহসভাপতি প্রার্থী দুলাল বেহেদু, সহ-সভাপতি প্রার্থী আবুল কালাম, যুগ্ম সম্পাদক প্রার্থী নওশের আহমেদ, কোষাধ্যক্ষ প্রার্থী মাহফুজুল ইসলাম ভূইয়া রুমি, সম্ভাব্য প্রার্থী জামিল আনসারি, সৈয়দ গৌছুল হোসেন, সিদ্দিক পাটওয়ারী, কয়েস আহমেদ, বাশার ভূঁইয়া, কাওসার আহমেদ, কাজী হাসান। 

সভায় বাংলাদেশ সোসাইটিকে আরও শক্তিশালী, কার্যকর, স্বচ্ছ ও জনকল্যাণমুখী সংগঠন হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করা হয়। একই সঙ্গে নির্বাচনী কার্যক্রমকে সুশৃঙ্খল ও ঐক্যবদ্ধভাবে পরিচালনা, ভোটারদের সঙ্গে নিবিড় যোগাযোগ বৃদ্ধি এবং সকল পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকদের সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।

মতবিনিময় সভায় সম্ভাব্য প্রার্থীরা নিজ নিজ মতামত, পরামর্শ ও প্রত্যাশা তুলে ধরেন। কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির নেতৃবৃন্দ সকল প্রার্থীর বক্তব্য মনোযোগসহকারে শোনেন এবং একটি সুন্দর, সৌহার্দ্যপূর্ণ ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনী পরিবেশ তৈরিতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

সভায় বক্তারা বলেন, কুনু-ফিরোজ পরিষদের মূল লক্ষ্য কোনো ব্যক্তিগত স্বার্থ নয়, বাংলাদেশ সোসাইটির সদস্যদের অধিকার, মর্যাদা ও কল্যাণ নিশ্চিত করা এবং সংগঠনকে আরও গতিশীল ও আধুনিকভাবে এগিয়ে নেওয়া।

সভায় উপস্থিত সম্ভাব্য প্রার্থীরা পরিষদের প্রতি তাদের আস্থা ও সমর্থন ব্যক্ত করে আসন্ন নির্বাচনে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। ঐক্য, সততা ও সেবার অঙ্গীকার-কুনু-ফিরোজ পরিষদের অগ্রযাত্রা”-এই প্রত্যয় নিয়ে মতবিনিময় সভার সমাপ্তি ঘটে।

এদিকে সেলিম- আলী প্যানেলের ৫ সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। কমিটির চেয়ারম্যান ডা. মইনুল ইসলাম মিয়া, প্রধান উপদেষ্টা ওয়াসি চৌধুরী, আহবায়ক নাজমুল হাসান মানিক, সদস্য সচিব জে মোল্লা সানি এবং প্রধান সমন্বয়কারী মাকসুদুল হক চৌধুরী।

শেয়ার করুন