০৯ জুলাই ২০২৬, বৃহস্পতিবার, ০১:১০:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
অপহরণ ও নির্যাতন : লুবনা দুই অপহরণ মামলায় দোষী সাব্যস্ত নিউইয়র্কে ১ হাজার ২৫০ কিউনি শিক্ষার্থীর জন্য বিনামূল্যে অমনি কার্ড পাইলট কর্মসূচি মসজিদে ইসলামবিরোধী ও প্রাণনাশের হুমকিতে এক ব্যক্তি অভিযুক্ত সুলতানা রাজিয়া ও সৈয়দ রুবেল অপহরণ মামলায় দোষী সাব্যস্ত যুক্তরাষ্ট্রের ২৫০ বছর উদযাপনে ধর্মীয় ইতিহাস ঘিরে বিতর্ক দুর্বৃত্তের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত নর্থ ইস্ট ফিলাডেলফিয়া ইসলামিক সেন্টার ওজনপার্কের বৈঠকখানা রেস্টুরেন্টে হাতবোমা নিক্ষেপ নিউইয়র্কে আইনশৃঙ্খলার উন্নয়নে ১০০ মিলিয়ন ডলারের বিনিয়োগ ঘোষণা কঠোর অভিবাসন নীতিতে বিপাকে মার্কিন নাগরিকদের বিদেশি স্বামী-স্ত্রী আগাম বন্যার পদধ্বনি, আশঙ্কার ছায়া চট্টগ্রাম-সিলেটে


আব্দুল বাছিতের স্মরণে সভা ও দোয়া মাহফিল
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ০৮-০৭-২০২৬
আব্দুল বাছিতের স্মরণে সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে অতিথি ও নেতৃবৃন্দ


জালালাবাদ অ্যাসোসিয়েশন অব আমেরিকা ইনকের প্রথম নির্বাচিত সভাপতি মরহুম আব্দুল বাছিতের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ২৯ জুন নিউইয়র্কের ব্রঙ্কসে অবস্থিত হাসান চাইনিজ রেস্টুরেন্টে আয়োজিত এ অনুষ্ঠানে বিপুলসংখ্যক জালালাবাদবাসী ও প্রবাসী বাংলাদেশি অংশ নেন। 

সংগঠনের সভাপতি বদরুল হোসেন খানের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রোকন হাকিমের সঞ্চালনায় অনুষ্ঠিত স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জালালাবাদ অ্যাসোসিয়েশন অব বাহরাইনের সভাপতি মোহাম্মদ কয়েস আহমেদ। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জালালাবাদ অ্যাসোসিয়েশন অব আমেরিকা ইনক-এর সাবেক সভাপতি মঈনুল হক চৌধুরী হেলাল, মরহুম আব্দুল বাছিতের কন্যা শিরিন আক্তার ও জামাতা কাওসার মোমিন, সংগঠনের সাবেক বোর্ড অব ট্রাস্টি ও নির্বাচন কমিশনার আব্দুস শহীদ, বীর মুক্তিযোদ্ধা তোফায়েল আহমেদ চৌধুরী, বাংলাদেশ সোসাইটির সাবেক সহ-সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন সুহাগ, হবিগঞ্জ জেলা কল্যাণ সমিতি যুক্তরাষ্ট্রের সভাপতি ও জালালাবাদের সাবেক সহ-সভাপতি সাব্বির হোসেন, ফেঞ্চুগঞ্জ অ্যাসোসিয়েশনের সভাপতি ও জালালাবাদের সাবেক সহ-সভাপতি মাহবুব আলম, সাবেক সহ-সভাপতি জুসেফ চৌধুরী, এস্টোরিয়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি সুহেল আহমেদ এবং ফেঞ্চুগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান নূরুল ইসলামসহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ। 

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও দোয়া পরিচালনা করেন বাংলাবাজার জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আবুল কাশেম ইয়াহিয়া। মোনাজাতে মরহুম আব্দুল বাছিতসহ প্রবাসে বসবাসরত বৃহত্তর সিলেট অঞ্চলের প্রয়াত ব্যক্তিদের আত্মার মাগফেরাত কামনা করা হয়। স্মরণ সভায় বক্তারা মরহুম আব্দুল বাছিতের কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরে বলেন, তিনি আজীবন জালালাবাদবাসী ও প্রবাসী বাংলাদেশিদের কল্যাণে নিরলসভাবে কাজ করেছেন। তার প্রাঞ্জল ইংরেজি ভাষণ দেওয়ার দক্ষতা, বিভিন্ন কমিউনিটি সংগঠনের গঠনতন্ত্র ইংরেজিতে অনুবাদে গুরুত্বপূর্ণ ভূমিকা এবং প্রবাসীদের পারিবারিক অভিবাসন সংক্রান্ত আবেদনে নিঃস্বার্থ সহযোগিতার কথা বক্তারা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। মরহুমের দীর্ঘদিনের সহকর্মী ও সংগঠনের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নূরে আলম জিকু বক্তব্য দিতে গিয়ে আব্দুল বাছিতের স্মৃতিচারণ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন। 

বক্তব্য পর্বের আগে মরহুমের কন্যা শিরিন আক্তার প্রধান অতিথি মোহাম্মদ কয়েস আহমেদকে উত্তরীয় পরিয়ে সম্মাননা জানান। পরে নিজের বক্তব্যে তিনি বাবার সমাজসেবামূলক আদর্শ ও মানুষের জন্য কাজ করার মানসিকতার কথা তুলে ধরেন এবং এ আয়োজনের জন্য জালালাবাদ অ্যাসোসিয়েশন ও উপস্থিত জালালাবাদবাসীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। 

জালালাবাদ অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহ-সভাপতি মো. লুকমান হোসেন লুকু, শামীম আহমেদ, মো. শফিউদ্দিন তালুকদার ও মো. জাবেদ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মো. জিলু খান, আইন ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক বুরহান উদ্দীন এবং কার্যনির্বাহী সদস্য হুমায়ুন কবির সোহেল, ফজল খান ও মো. দেলোয়ার হোসেন মানিক। 

শেয়ার করুন