০২ সেপ্টেম্বর ২০২৬, বুধবার, ১০:৪২:১২ অপরাহ্ন
শিরোনাম :
ইসরায়েলের সমালোচনা, বিদেশি শিক্ষার্থীদের ভিসা বাতিল ও বহিষ্কার অসাংবিধানিক রাজু হত্যার অভিযুক্ত আতোস্তা গ্রেফতার নিউইয়র্কে মাদকে মৃত্যু ৪৫ শতাংশ কমেছে ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দিতে বিল পাস মসজিদে তিন মুসলিম হত্যাকাণ্ড : লিন্ডসের বিরুদ্ধে হত্যার অভিযোগ উল্টো পথে আসা গাড়ির ধাক্কায় বাংলাদেশি মা-মেয়ে নিহত আশ্রয়প্রার্থী শতাধিক অভিবাসীকে আফ্রিকার ৮ দেশে পাঠালো যুক্তরাষ্ট্র ডাকা প্রাপকদের গ্রিনকার্ড প্রাপ্তিতে বাড়তে পারে জটিলতা নাগরিকত্ব প্রত্যাশীদের জন্য ‘নেইবারহুড ইনভেস্টিগেশন’ ৩৫ বছর পর আবার চালু করলো ইউএসসিআইএস নিউইয়র্কে একের পর এক অপরাধ


মার্কিন ইমিগ্রেশন
যুক্তরাষ্ট্রে স্টুডেন্ট ভিসা : একদিনে ৬শ জনের ইন্টারভিউ
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ০৪-০৮-২০২২
যুক্তরাষ্ট্রে স্টুডেন্ট ভিসা : একদিনে ৬শ জনের ইন্টারভিউ


‘সুপার ফ্রাইডে’ কর্মদিবসে গত ২৯ জুলাই প্রায় ৬০০ শিক্ষার্থীর সাক্ষাৎকার নিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস। ঢাকার মার্কিন দূতাবাস বলেছে, তারা ফল সেশনের (সেপ্টেম্বর-ডিসেম্বর সেমিস্টার) আগে জমে থাকা বিপুল ছাত্র (স্টুডেন্ট) ভিসা সমস্যা সমাধানের ব্যাপারে আশাবাদী। এ জন্য কনস্যুলার বিভাগ শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনও কাজ করেছে। 

মার্কিন দূতাবাসের একজন কনস্যুলার কর্মকর্তা বলেছেন, আমরা সেশনজট দূর করার জন্য সবকিছু করছি, দূতাবাস সত্যিই এটিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। 

তিনি বলেন, কনস্যুলার বিভাগ সেপ্টেম্বর থেকে ডিসেম্বর সেমিস্টার শুরুর আগে জমে থাকা স্টুডেন্ট ভিসার বিষয়টির সমাধানের ব্যাপারে আশাবাদী। কর্মকর্তাদের একটি গ্রæপ শুধুমাত্র মার্কিন বিশ্ববিদ্যালয়ে সেপ্টেম্বর থেকে ডিসেম্বর সেমিস্টারে যোগদান করতে ইচ্ছুকদের ভিসা প্রক্রিয়াকরণে নিযুক্ত রয়েছে। 

কনস্যুলার বিভাগের কর্মকর্তারা বলেছেন, তারা ফল সেমিস্টার শুরুর আগে যতোটা সম্ভব শিক্ষার্থীদের সাক্ষাৎকার গ্রহণ নিশ্চিত করার জন্য শুক্রবার কাজ করে বিশেষ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।

গত শুক্রবার ‘সুপার ফ্রাইডে’তে ৬০০ শিক্ষার্থীর সাক্ষাৎকার নিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস। আগামী শুক্রবার আরেকটি ‘সুপার ফ্রাইডে’ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে উল্লেখ করা হয়েছে।

মার্কিন দূতাবাসের কনসাল জেনারেল উইলিয়াম ডাওয়ারস বলেছেন, আমরা স্টুডেন্ট ভিসা ইন্টারভিউকে অগ্রাধিকার দিচ্ছি। মার্কিন দূতাবাসের কর্মকর্তারা বলছেন, গত এক দশকে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থীর সংখ্যা প্রায় তিনগুণ বেড়েছে এবং বর্তমানে এই সংখ্যা বার্ষিক সাড়ে আট হাজারেরও বেশি।

ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল এডুকেশন ওপেন ডোরসের ২০২১ সালের প্রতিবেদন অনুসারে, বাংলাদেশ বর্তমানে সারা বিশ্ব থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে শিক্ষার্থী পাঠানোর শীর্ষ দেশগুলোর মধ্যে ১৪তম স্থানে রয়েছে।


শেয়ার করুন