০২ সেপ্টেম্বর ২০২৬, বুধবার, ০৪:৪৫:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
মক্কা চুক্তি, প্রয়োজন সুচিন্তিত ঝুঁকি বিশ্লেষণ ও জাতীয় ঐক্য দীর্ঘ ৮ বছর পর সিলেটে আন্তর্জাতিক ফ্লাইট বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিতাদেশ প্রত্যাহার স্টেট ডিপার্টমেন্টের বাংলাদেশেও এখন রোবোটিক সার্জারি অভ্যন্তরীন না ভূ-রাজনৈতিক, কোন কারণে সরকারে অস্বস্তি! বাসসের নবনিযুক্ত এমডি ও প্রধান সম্পাদককে জাতীয় প্রেস ক্লাবে সংবর্ধনা বাসস'র এমডি ও প্রধান সম্পাদক পদে নিয়োগ পেলেন কাদের গনি চৌধুরী কপ সম্মেলনে যোগ দিতে নভেম্বরে তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী নেপাল-তিব্বতে বন্যায় প্রাণহানি বেড়ে ৩৯২, নিখোঁজ প্রায় ১,৪০০ আফগান-আমেরিকান হিসেবে প্রথমবার মার্কিন কংগ্রেসে আইশা ওয়াহাব


বাংলাদেশি আমেরিকান লায়নস ক্লাব নির্বাচন
জেএফএম রাসেল সভাপতি, মাসুদ রানা তপন সেক্রেটারি
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২০-০৫-২০২৬
জেএফএম রাসেল সভাপতি, মাসুদ রানা তপন সেক্রেটারি রাসেল সভাপতি, তপন সেক্রেটারি


নিউ ইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়নস ক্লাবের ঐতিহাসিক নির্বাচনে বিপুল ভোটে পুনরায় সভাপতি নির্বাচিত হলেন লায়ন জেএফএম রাসেল, এমজেএফ এবং বিপুল ভোটে সেক্রেটারি নির্বাচিত হলেন লায়ন মাসুদ রানা তপন। ডিস্ট্রিক্ট ২০-আর২ এর অন্যতম বৃহৎ ও মর্যাদাপূর্ণ সংগঠন নিউ ইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়নস ক্লাবের ২০২৬-২০২৭ লায়নস বর্ষের নির্বাচনে সদস্যদের বিপুল সমর্থনে আবারও সভাপতি পদে নির্বাচিত হন বর্তমান সভাপতি লায়ন জেএফএম রাসেল, এমজেএফ। একই সঙ্গে বিপুল ভোটে ক্লাবের নতুন সেক্রেটারি হিসেবে নির্বাচিত হন লায়ন মাসুদ রানা তপন।

লায়ন জেএফএম রাসেল এর আগে সফলভাবে এক মেয়াদে সভাপতির দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি টানা দুই মেয়াদে সেক্রেটারি, দুই মেয়াদে মেম্বারশিপ চেয়ারম্যান এবং দুই মেয়াদে জয়েন্ট সেক্রেটারি হিসেবে অত্যন্ত দক্ষতা ও সাফল্যের সঙ্গে দায়িত্ব পালন করেন। তার দীর্ঘদিনের নেতৃত্ব, নিষ্ঠা, পরিশ্রম ও মানবসেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতিস্বরূপ সদস্যরা আবারও তাঁকে সভাপতি হিসেবে নির্বাচিত করেছেন।

অন্যদিকে লায়ন মাসুদ রানা তপন গত দুই মেয়াদে সফল ট্রেজারার হিসেবে দায়িত্ব পালন করে সদস্যদের আস্থা অর্জন করেন। তার সততা, নেতৃত্বগুণ ও ক্লাবের প্রতি আন্তরিক অবদানের কারণে এবার তিনি বিপুল ভোটে সেক্রেটারি পদে নির্বাচিত হন। ক্লাব নেতৃবৃন্দ জানান, নিউ ইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়নস ক্লাব বর্তমানে নিউ ইয়র্ক সিটির অন্যতম সেরা ও সম্মানজনক ক্লাব হিসেবে পরিচিত। ডিস্ট্রিক্ট ২০-আর২ এর ৫১টি ক্লাবের মধ্যে সদস্য সংখ্যার দিক থেকে এই ক্লাব দ্বিতীয় বৃহত্তম এবং সেবামূলক প্রজেক্টের দিক থেকে অন্যতম শীর্ষস্থানীয় ক্লাব। গত বছর ক্লাবটি স্থানীয় কমিউনিটি ও দেশের বাইরে মানবসেবামূলক কার্যক্রমে ২ লক্ষ ডলারেরও বেশি সেবা প্রদান করেছে।

নবনির্বাচিত সভাপতি লায়ন জেএফএম রাসেল এবং সেক্রেটারি লায়ন মাসুদ রানা তপন বলেন, আমরা সকল লায়নস সদস্যকে একটি পরিবারের মতো নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই। আমাদের মূল লক্ষ্য হবে কমিউনিটি, অসহায় মানুষ এবং দেশের বাইরের দরিদ্র মানুষের সেবায় আরো বড় পরিসরে কাজ করা। আমরা এই ক্লাবকে আরো উচ্চতায় নিয়ে যেতে চাই এবং আগামী বছরকে আরেকটি ঐতিহাসিক বছরে পরিণত করতে চাই।

নবনির্বাচিত সভাপতি ও সেক্রেটারি একটি সুন্দর, সুষ্ঠু ও ঐতিহাসিক নির্বাচন উপহার দেওয়ার জন্য নির্বাচন কমিশন, নির্বাচিত কমিটি এবং সকল সদস্যদের আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জানান।

এদিকে নির্বাচনে সর্বাধিক ভোট পেয়েছেন লায়ন মফিজুর রহমান। ডিরেক্টর পদে ২১২ ভোটের মধ্যে তিনি ১৭৪ ভোট পেয়েছেন। রেকর্ড সৃষ্টিকারী ভোট পেয়ে মফিজুর রহমান প্রথম ডিরেক্টর নির্বাচিত হয়েছেন।

শেয়ার করুন