২০ মে ২০২৬, বুধবার, ০৪:৩৫:০৩ অপরাহ্ন


পবিত্র ঈদুল আজহা ২৭ মে : ঈদের জামাত কখন কোথায়
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২০-০৫-২০২৬
পবিত্র ঈদুল আজহা ২৭ মে : ঈদের জামাত কখন কোথায়


সৌদি আরবসহ উত্তর আমেরিকায় পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। সে হিসাবে উত্তর আমেরিকায় ১০ জিলহজ আগামী ২৭ মে পবিত্র ঈদুল আজহা উদযাপন হবে। সৌদি আরবে ঈদের আগের দিন ২৬ মে পবিত্র হজ পালিত হবে। নিউ ইয়র্কের বিভিন্ন মসজিদের ইমাম ও মসজিদ কমিটির সদস্যদের সঙ্গে আলাপকালে জানা যায়, নিউ ইয়র্কে ঈদ উদযাপিত হবে আগামী ২৭ মে। ঈদের চাঁদ দেখা গিয়েছে।

সাধারণত সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ঈদ উদযাপনের পরদিন বাংলাদেশে ঈদ উদ্যাপন হয়ে থাকে। বাংলাদেশের আকাশে ১৮ মে সোমবার পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। আজ থেকে ১৪৪৭ হিজরি সনের জিলহজ মাস গণনা শুরু হবে। সে হিসাবে জিলহজ মাসের ১০ তারিখ, অর্থাৎ ২৮ মে বাংলাদেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। 

পবিত্র ঈদুল আজহায় মুসলমানদের সবচেয়ে বড় এ ধর্মীয় উৎসবে পশু কোরবানি দেওয়া হয়, যার মধ্য দিয়ে নিজের ভেতরের কলুষতাকে বর্জন এবং সৃষ্টিকর্তার সন্তুষ্টি লাভই ইসলামের শিক্ষা। ইতিমধ্যে প্রবাসী বাংলাদেশিরা দেশে এবং প্রবাসে কোরবানির ব্যবস্থা করেছেন। অনেক প্রবাসী বাংলাদেশে কোরবানি দিয়ে থাকেন। আবার অনেকে প্রবাসে কোরবানি দিয়ে থাকেন। নিউ ইয়র্কের প্রবাসী বাংলাদেশিরা বাংলাদেশি সুপার মার্কেটগুলোতে কোরবানির অর্ডার দিয়ে থাকেন। আবার কেউ কেউ ফার্মে গিয়ে নিজেরা গরু বা ছাগল পছন্দ করে কোরবানি দিয়ে থাকেন।

এদিকে বাংলাদেশি মালিকানাধীন মসজিদগুলো আগামী ২৭ মে ঈদ জামাতের ঘোষণা দিয়েছেন। গ্রীষ্মের মধ্যে ঈদ হওয়ার কারণে খোলা আকাশের নিচে ঈদ জামাতের ব্যবস্থা করা হয়েছে। আর বৃষ্টি হলে মসজিদের ভেতরে একাধিক জামাত অনুষ্ঠিত হবে। এসব ঈদ জামাতে মহিলাদের নামাজ আদায় করার ব্যবস্থা রাখা হয়েছে।

জ্যামাইকার দারুস সালাম মসজিদের উদ্যোগে ঈদের চারটি জামাত অনুষ্ঠিত হবে ২৭ মে মসজিদের ভিতরে। প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল ৭টায়। দ্বিতীয় জামাত সকাল ৮টায়, তৃতীয় জামাত সকাল ৯ টায় এবং চতুর্থ জামাত সকাল ১০টায়। প্রথম জামাত ছাড়া সব জামাতে মহিলাদের নামাজ আদায়ের ব্যবস্থা রাখা হয়েছে।

জ্যাকসন হাইটসের মসজিদ নামিরাহ মসজিদ সংলগ্ন ৩৫-৩৫, ৭১ স্ট্রিটে ঈদের একটি জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায়। আবহাওয়া খারাপ হলে মসজিদের ভেতরে দুটো জামাত অনুষ্ঠিত হবে সকাল ৭টা ৩০ মিনিটে ও সকাল ৯টায়।

জ্যামাইকা বাংলাদেশ মুসলিম সেন্টারের উদ্যোগে ঈদের একটি জামাত অনুষ্ঠিত হবে ২৭ মে সকাল ৮টায় টমাস এডিশন হাই স্কুল মাঠে।

ব্র্রঙ্কসের পার্কচেস্টার মসজিদের উদ্যোগে ঈদের দুটো জামাত অনুষ্ঠিত হবে মসজিদের ভিতরে। প্রথম জামাত সকাল ৮টায় এবং দ্বিতীয় জামাত সকাল ৯টায়।

নিউ কার্ক বেলাল মসজিদের উদ্যোগে ঈদের তিনটি জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত সকাল ৬টা ৩০ মিনিটে, দ্বিতীয় জামাত সকাল ৭টা ৩০ মিনিটে এবং তৃতীয় জামাত সকাল ৮টা ৩০ মিনিটে।

নিউইয়র্ক ঈদগাহের উদ্যোগে ঈদের ৬টি জামাত অনুষ্ঠিত হবে জ্যাকসন হাইটসের ডাইভার সিটি প্লাজায়। প্রথম জামাত সকাল ৬টায়, দ্বিতীয় জামাত সকাল ৭টায়, তৃতীয় জামাত সকাল ৮টায়, চতুর্থ জামাত সকাল ৯টায়, পঞ্চম জামাত ১০টা এবং শেষ জামাত সকাল ১১টায়।

শেয়ার করুন