০৩ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার, ০৪:৩৪:০৬ অপরাহ্ন
শিরোনাম :
সরকারি কর্মজীবীদের বেতনকাঠামো বাস্তবায়নের আগে টিআইবির শর্ত মানার আহ্বান রোগীর সুস্থতায় পরিবারের সদস্যদের ভূমিকা গুরুত্বপূর্ণ বালিয়াড়ি ধবংস করলে প্রাকৃতিক উপকূলীয় সুরক্ষা দুর্বল হতে পারে ইসরায়েলের সমালোচনা, বিদেশি শিক্ষার্থীদের ভিসা বাতিল ও বহিষ্কার অসাংবিধানিক রাজু হত্যার অভিযুক্ত আতোস্তা গ্রেফতার নিউইয়র্কে মাদকে মৃত্যু ৪৫ শতাংশ কমেছে ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দিতে বিল পাস মসজিদে তিন মুসলিম হত্যাকাণ্ড : লিন্ডসের বিরুদ্ধে হত্যার অভিযোগ উল্টো পথে আসা গাড়ির ধাক্কায় বাংলাদেশি মা-মেয়ে নিহত আশ্রয়প্রার্থী শতাধিক অভিবাসীকে আফ্রিকার ৮ দেশে পাঠালো যুক্তরাষ্ট্র


বাংলাদেশ স্পোর্টস কাউন্সিল আয়োজিত ফুটবল লিগ শুরু
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২৯-০৭-২০২২
বাংলাদেশ স্পোর্টস কাউন্সিল  আয়োজিত ফুটবল লিগ শুরু


বাংলাদেশ স্পোর্টস কাউন্সিল অব আমেরিকা আয়োজিত ফুটবল লিগ-২০২২ শুরু হয়েছে। নিউইয়র্কের র‌্যান্ডলস আইল্যান্ড পার্কে গত ১৭ জুলাই থেকে শুরু হওয়া এবারের লিগে চার গ্রæপে ৮টি দল অংশ নিচ্ছে। ৮টি দলকে বিভিন্ন গ্রæপে বিভক্ত করা হয়েছে।  গ্রুপ এ: ব্রঙ্কস ইউনাইটেড এফসি ও গার্ডেন স্টার এফসি, গ্রুপ বি: আইসাব এফসি প্রো ও ওজনপার্ক ফাইটার্স এফসি, গ্রুপ সি: আইসাব এফসি ও নিউ জেনারেশন এফসি এবং গ্রুপ ডি: বন্ধু ইউনাইটেড এফসি ও স›দ্বীপ ইউনাইটেড এফসি। এবারের লিগের গ্র্যান্ড স্পন্সর হচ্ছে বিএসিডিওয়াইএস.অর্গ। 

উদ্বোধনী দিনে দুটি খেলা অনুষ্ঠিত হয়। প্রথম খেলায় ব্রঙ্কস ইউনাইটেড এফসি ১-০ গোলে গার্ডেন স্টার এফসিকে পরাজিত করে। বিজয়ী দলের পক্ষে জাহিদ একমাত্র গোলটি করেন। দিনের দ্বিতীয় খেলায় স›দ্বীপ ইউনাইটেড এফসি ২-১ গোলে বন্ধু ইউনাইটেড এফসিকে পরাজিত করে জয়লাভ করে। স›দ্বীপের পক্ষে রুহন ও মুজাহিদ এবং বন্ধুর পক্ষে লিমন গোলগুলো করেন। 

এদিন বিকেল সাড়ে ৫টায় উদ্বোধনী অনুষ্ঠানে স্পোর্টস কাউন্সিলের সভাপতি মিসবা আবদীন ও সাধারণ সম্পাদক মোহাম্মদ এইচ রশীদ রানাসহ অন্যদের মধ্যে সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মনজুর আহমেদ চৌধুরী ও প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আব্দুর রহিম বাদশা ছাড়াও দুলাল মিয়া এনাম, আনোয়ার হোসেন, আব্দুল কাদির লিপু, সাইকুল ইসলাম প্রমুখ কর্মকর্তা মাঠে উপস্থিত ছিলেন।


শেয়ার করুন