১৮ এপ্রিল ২০২৬, শনিবার, ০৫:১৯:০৯ অপরাহ্ন
শিরোনাম :
মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পেলেন সেই শিক্ষিকা মাহেরীন চৌধুরী আজ ১৭ এপ্রিল, ঐতিহাসিক মুজিবনগর দিবস টাইম ম্যাগাজিনে বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান খালেদা জিয়া সহ দেশের ১৫ জন বিশিষ্ট ব্যক্তি ও পাঁচ প্রতিষ্ঠানকে ‘স্বাধীনতা পুরস্কার-২০২৬’ পদক প্রদান যুক্তরাষ্ট্রে ইসরায়েল নিয়ে জনমত বদলাচ্ছে টেক্সাসে পাঠ্যক্রমে ইসলাম ও সংখ্যালঘু ইতিহাস পরিবর্তন ঘিরে তীব্র বিতর্ক ট্রাম্প অ্যাকাউন্টস : চার মিলিয়নের বেশি শিশু নিবন্ধিত নিউ ইয়র্কে ২-কে চাইল্ড কেয়ার হবে পূর্ণ দিবস ও বছরব্যাপী ফিলিস্তিনপন্থী শিক্ষার্থীদের ডিপোর্টেশন ঠেকানোর রায় দেওয়ায় দুই অভিবাসন বিচারককে বরখাস্তের অভিযোগ ইমিগ্রেশন আপিল বোর্ডে মাহমুদ খলিলের আপিল খারিজ


হোয়াইট হাউসের রমজান উদযাপন অনুষ্ঠান বর্জনের পরিকল্পনা মুসলিম সংগঠনগুলোর
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২৭-০৩-২০২৪
হোয়াইট হাউসের রমজান উদযাপন অনুষ্ঠান বর্জনের পরিকল্পনা মুসলিম সংগঠনগুলোর হোয়াইট হাউসে ইফতার (ফাইল ছবি)


ইসরাইলের প্রতি প্রেসিডেন্ট জো বাইডেনের সমর্থনে ক্ষুব্ধ আমেরিকান মুসলিমরা বলেছেন, তারা এই বছর হোয়াইট হাউসে রমজান ও ঈদ উদযাপনের অনুষ্ঠানে অংশ নেবেন না। তারা প্রশাসনের কাছে গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির জন্য চাপ দেওয়ার দাবি অব্যাহত রেখেছেন।

কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশন্স সিএআইআরের গভর্নমেন্ট অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টের পরিচালক রবার্ট ম্যাককাও বলেন, আমন্ত্রণ এলে আমেরিকান মুসলিম কমিউনিটির নেতৃবৃন্দ ও সংগঠনগুলো তা প্রত্যাখ্যান করবে বলে ‘ব্যাপকভাবে বোঝা যাচ্ছে।’

প্রশাসন হোয়াইট হাউসে রমজানের অনুষ্ঠান পিছিয়ে দেওয়ার কথা বিবেচনা করছে বলে গণমাধ্যমের প্রকাশিত খবরে প্রেস সেক্রেটারি কারিন জ্যঁ-পিয়েরে বলেন, পবিত্র মাস সম্পর্কিত কোনো উদযাপনের ঘোষণা দেওয়া হয়নি।

তিনি গত ১৮ মার্চ প্রেস ব্রিফিংয়ে বলেন, ‘আমরা বুঝতে পারছি যে, বেশ কয়েকটি সম্প্রদায়ের জন্য এটি একটি বেদনাদায়ক সময়।’ তিনি আরো বলেন, হোয়াইট হাউসের ঊর্ধ্বতন কর্মকর্তারা, তাদের মতামত নিয়ে কথা বলতে, তাদের উদ্বেগ প্রকাশ করতে আরব, মুসলিম ও ফিলিস্তিনি সম্প্রদায়ের সদস্যদের সঙ্গে কথা বলেছেন। তিনি বলেন, ‘আমরা এটিকে স্বাগত জানাই।’

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এক বিবৃতিতে বলেন চলতি রমজানে ফিলিস্তিনি জনগণের দুর্ভোগ ‘অনেক মুসলমানের মনেই গেঁথে থাকবে। আমার মনে ও গেঁথে আছে”।

এ বছরই প্রথম নয়। এর আগেও হোয়াইট হাউসে রমজান মাস নিয়ে বিতর্ক হয়েছিল। ক্ষমতার প্রথম বছরেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রমজানে কোনো আনুষ্ঠানিকতার আয়োজন করেননি। ট্রাম্প যুক্তরাষ্ট্রে মুসলিমদের প্রবেশ নিষিদ্ধ করার বিষয়ে প্রচারণা চালিয়েছিলেন এবং মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলো থেকে অভিবাসন নিষিদ্ধ করে একাধিক নির্বাহী আদেশে স্বাক্ষর করেছিলেন।

গাজায় ইসরাইল ও হামাসের মধ্যে বৈরিতা বেড়ে যাওয়ায় ২০২১ সালের মে মাসে বাইডেনের ভার্চুয়াল ঈদ উদযাপন বয়কট করেন কিছু আমেরিকান মুসলিম। ওই দফা সহিংসতায় ২৬০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হন বলে জানিয়েছে জাতিসংঘ।

শেয়ার করুন