০৩ জুলাই ২০২৬, শুক্রবার, ০৮:১৬:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
হিট ডোমের প্রভাবে নিউইয়র্ক সিটিতে তাপমাত্রা ১০০ ডিগ্রি ছুঁতে পারে বিংহ্যামটনে কৃষ্ণাঙ্গ সিনেটরকে ‘গাছে ঝুলিয়ে’ হত্যার হুমকি নিউইয়র্কে ১০ লাখ অ্যাপার্টমেন্টে ২ বছরের জন্য ভাড়া বৃদ্ধি স্থগিত বংশী নদী দখলমুক্ত ও যানজট নিরসনের দাবিতে নোঙরের মানববন্ধন কা-র খেলা কে খেলছে, গোপনে কি হচ্ছে ? যুক্তরাষ্ট্রে নতুন পাসপোর্টে যুক্ত হলো ট্রাম্পের ছবি সুপ্রিম কোর্টে হেরে গেলেন ট্রাম্প : নারী সাংবাদিককে দিতে হবে ৫ মিলিয়ন ডলার শান্তির জন্য সবাইকে ইসলামের ছায়াতলে আসতে হবে আরো ৩ লাখ ৪০ হাজার বাসিন্দা পাবেন অর্ধেক ভাড়ায় সাবওয়ে ও বাসে যাতায়াতের সুবিধা জনগণের জন্য মাঠ উন্মুক্ত করলেই দখল নেয় প্রভাবশালীরা


নিউ ইয়র্কে ৬ মাসে ২৭৫ মিলিয়নের বেশি ফ্রি স্কুল মিল পরিবেশন
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ১১-০৩-২০২৬
নিউ ইয়র্কে ৬ মাসে ২৭৫ মিলিয়নের বেশি ফ্রি স্কুল মিল পরিবেশন ন্যাশনাল স্কুল ব্রেকফাস্ট উইক উপলক্ষে গভর্নর ক্যাথি হোচুল নিউ ইয়র্ক অঙ্গরাজ্যে ২৭৫ মিলিয়নের বেশি বিনামূল্যে স্কুল মিল পরিবেশনের মাইলফলক ঘোষণা করেন।


নিউ ইয়র্ক স্টেটে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের প্রথম ছয় মাসে শিক্ষার্থীদের মধ্যে ২৭৫ মিলিয়নের বেশি বিনামূল্যে স্কুল মিল পরিবেশন করা হয়েছে। ন্যাশনাল স্কুল ব্রেকফাস্ট উইক উপলক্ষে গভর্নর হোচুল আলবানি শহরের আলবানি স্কুল অব হিউম্যানিটিজে শিক্ষার্থী ও প্রশাসকদের সঙ্গে এ মাইলফলক উদযাপন করে এ তথ্য জানিয়েছেন। গভর্নর হোচুলের ইউনিভার্সাল স্কুল মিলস প্রোগ্রাম এ বছর চালু হয়েছে। এর মাধ্যমে নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের প্রায় ২.৭ মিলিয়ন শিক্ষার্থী প্রতিদিন স্কুলে বিনামূল্যে নাস্তা ও মধ্যাহ্নভোজ পাচ্ছে। এই কর্মসূচির ফলে পরিবারগুলোর আয়ের ওপর নির্ভর না করে সব শিক্ষার্থী সমানভাবে খাবারের সুবিধা পাচ্ছে। তিনি বলেন, শিক্ষার্থীরা ক্ষুধার্ত থাকলে তারা পড়াশোনায় মনোযোগ দিতে পারে না। তাই আমরা নিশ্চিত করছি যে নিউ ইয়র্কের কোনো শিক্ষার্থী স্কুলে ক্ষুধার্ত থাকবে না। মাত্র ছয় মাসেই ২৭৫ মিলিয়নের বেশি খাবার পরিবেশন করা হয়েছে, যা আমাদের শিশুদের সাফল্যের জন্য বড় সহায়তা। এ উদ্যোগের ফলে নিউ ইয়র্কের পরিবারগুলো প্রতি মাসে প্রায় ৪৫০ মিলিয়ন ডলার পর্যন্ত গ্রোসারী খরচ সাশ্রয় করতে পারছে বলেও জানানো হয়েছে।

২০২৬ অর্থবছরের বাজেটে স্কুল মিল কর্মসূচির জন্য ৩৪০ মিলিয়ন ডলার বরাদ্দ করা হয়েছে, যা আগের বছরের তুলনায় ১৬০ মিলিয়ন ডলার বেশি। এই তহবিলের মাধ্যমে নিউ ইয়র্ক স্টেটের সব স্কুল ডিষ্ট্রিক্ট, চার্টার স্কুল ও নন-পাবলিক স্কুলে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে নাস্তা ও মধ্যাহ্নভোজ নিশ্চিত করা হচ্ছে। এই কর্মসূচির ফলে অতিরিক্ত ২ লাখ ৮০ হাজার শিক্ষার্থী নতুন করে বিনামূল্যে খাবারের সুবিধা পাচ্ছে।

নিউ ইয়র্ক স্টেট এডুকেশন কমিশনার বেটি এ রোসা বলেন, প্রতিটি শিক্ষার্থীর শেখা, বেড়ে ওঠা ও সফল হওয়ার জন্য প্রতিদিন পুষ্টিকর খাবার অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ কর্মসূচির মাধ্যমে আমরা শিক্ষার্থীদের সুস্থতা নিশ্চিত করছি এবং একই সঙ্গে পরিবারগুলোর আর্থিক চাপও কমাচ্ছি। শিক্ষাসংশ্লিষ্টরা মনে করছেন, এ উদ্যোগ শিক্ষার্থীদের স্বাস্থ্য, পড়াশোনায় মনোযোগ এবং স্কুলে উপস্থিতি বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

শেয়ার করুন