০২ সেপ্টেম্বর ২০২৬, বুধবার, ০৩:০৬:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
মক্কা চুক্তি, প্রয়োজন সুচিন্তিত ঝুঁকি বিশ্লেষণ ও জাতীয় ঐক্য দীর্ঘ ৮ বছর পর সিলেটে আন্তর্জাতিক ফ্লাইট বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিতাদেশ প্রত্যাহার স্টেট ডিপার্টমেন্টের বাংলাদেশেও এখন রোবোটিক সার্জারি অভ্যন্তরীন না ভূ-রাজনৈতিক, কোন কারণে সরকারে অস্বস্তি! বাসসের নবনিযুক্ত এমডি ও প্রধান সম্পাদককে জাতীয় প্রেস ক্লাবে সংবর্ধনা বাসস'র এমডি ও প্রধান সম্পাদক পদে নিয়োগ পেলেন কাদের গনি চৌধুরী কপ সম্মেলনে যোগ দিতে নভেম্বরে তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী নেপাল-তিব্বতে বন্যায় প্রাণহানি বেড়ে ৩৯২, নিখোঁজ প্রায় ১,৪০০ আফগান-আমেরিকান হিসেবে প্রথমবার মার্কিন কংগ্রেসে আইশা ওয়াহাব


আব্দুস সোবহান গোলাপ কারাগারে
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ১১-০২-২০২৬
আব্দুস সোবহান গোলাপ কারাগারে আব্দুস সোবহান গোলাপ


যুক্তরাষ্ট্রে ৯টি ফ্ল্যাট, বাড়ি ও জ্ঞাত আয়বহির্ভূত শত কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মাদারীপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুস সোবহান গোলাপকে গ্রেফতার দেখিয়েছেন আদালত।

গত ৮ ফেব্রুয়ারি ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজের আদালত এ আদেশ দেন। এর আগে আসামি গোলাপকে আদালতে হাজির করা হয়। এ সময় গোলাপের আইনজীবী শহিদুল ইসলাম এ মামলায় সোবহান গোলাপকে গ্রেফতার দেখানোর আবেদন করেন। শুনানিতে তিনি বলেন, গত ১৯ মার্চ মামলাটি দায়ের হয়েছে। তবে এ পর্যন্ত তাকে গ্রেফতার দেখানো হয়নি। পরে আদালত তাকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন।

মামলার অভিযোগে বলা হয়, আসামি মো. আবদুস সোবহান মিয়া ওরফে গোলাপ ৬৮ কোটি ৩২ লাখ ৭৫ হাজার ৬৬৫ টাকা মূল্যের জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের মালিকানা অর্জন করে ও তা ভোগদখলে রাখেন। এছাড়া তার নিজ ও স্বার্থসংশ্লিষ্ট ৫১টি ব্যাংক হিসাবে মোট ৯৭ কোটি ৬৩ লাখ ২৩ হাজার ৩৮৮ টাকার অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেন রয়েছে।

উল্লেখ, ২০২৪ সালের ২৫ আগস্ট রাজধানীর পশ্চিম নাখালপাড়ার একটি বাসা থেকে আব্দুস সোবহান গোলাপকে গ্রেফতার করে পুলিশ। গোলাপ ২০১৮ সালের ডিসেম্বরে আওয়ামী লীগের মনোনয়নে মাদারীপুর-৩ আসন থেকে জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হন। এরপর ২০২৩ সালের ডিসেম্বরে আওয়ামী লীগের জাতীয় সম্মেলনে দলের কেন্দ্রীয় কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদকের পদ পান তিনি। এর আগে দলের কেন্দ্রীয় দফতর সম্পাদকের দায়িত্বও পালন করেন তিনি।

শেয়ার করুন