০৪ সেপ্টেম্বর ২০২৬, শুক্রবার, ৬:৪৭:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সরকারি কর্মজীবীদের বেতনকাঠামো বাস্তবায়নের আগে টিআইবির শর্ত মানার আহ্বান রোগীর সুস্থতায় পরিবারের সদস্যদের ভূমিকা গুরুত্বপূর্ণ বালিয়াড়ি ধবংস করলে প্রাকৃতিক উপকূলীয় সুরক্ষা দুর্বল হতে পারে ইসরায়েলের সমালোচনা, বিদেশি শিক্ষার্থীদের ভিসা বাতিল ও বহিষ্কার অসাংবিধানিক রাজু হত্যার অভিযুক্ত আতোস্তা গ্রেফতার নিউইয়র্কে মাদকে মৃত্যু ৪৫ শতাংশ কমেছে ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দিতে বিল পাস মসজিদে তিন মুসলিম হত্যাকাণ্ড : লিন্ডসের বিরুদ্ধে হত্যার অভিযোগ উল্টো পথে আসা গাড়ির ধাক্কায় বাংলাদেশি মা-মেয়ে নিহত আশ্রয়প্রার্থী শতাধিক অভিবাসীকে আফ্রিকার ৮ দেশে পাঠালো যুক্তরাষ্ট্র


এলিজাবেথ ক্রাউলির ফান্ড রেইজিং ডিনার
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২৫-০৮-২০২২
এলিজাবেথ ক্রাউলির  ফান্ড রেইজিং ডিনার


সাবেক কাউন্সিলওম্যান এবং বর্তমানে স্টেট সিনেটর প্রার্থী এলিজাবেথ ক্রাউলির সম্মানে ফান্ড রেইজিং অনুষ্ঠানের আয়োজন করে মানবাধিকার সংস্থা ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট। ফান্ড রেউজিং অনুষ্ঠানটি গত ১৬ আগস্ট সন্ধ্যায় জ্যাকসন হাইটসের জ্যাকসন ডিনারে অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি শাহ শহীদুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুস সোবহানের পরিচালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জ্যাকসন হাইটস বাংলাদেশি বিজনেস অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট গিয়াস আহমেদ, কমিউনিটি অ্যাকটিভিস্ট মির্জা এম শামীম, এম মিনহাজুল ইসলাম মুকুল, ফাতেমা এন প্রিসিলা, বাবলী হক প্রমুখ।

অনুষ্ঠানে এলিজাবেথ ক্রাউলি এই অনুষ্ঠান আয়োজন করার জন্য ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্টকে অভিনন্দন জানান। তিনি বলেন, আমি সবসময় বাংলাদেশি কমিউনিটির সাথে ছিলাম এবং আগামীতেও থাকবো। তিনি আরো বলেন, বাংলাদেশি কমিউনিটির নিউইয়র্কে দ্রæত বাড়ছে এবং তারা কঠোর পরিশ্রমী। তারা নিউইয়র্ক সিটির উন্নয়নের ব্যাপক ভ‚মিকা পালন করছে। তিনি তাকে ভোট দেয়ার আহŸান জানান।

শাহ শহীদুল হক বলেন, এলিজাবেথ ক্রাউলি বাংলাদেশিদের পরিক্ষিত বন্ধু। তিনি সব সময় আমাদের কমিউনিটির পাশে রয়েছেন। সুতরাং আমাদের উচিত তার পাশে থাকা।

সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুল সোবহান অনুষ্ঠানকে সফল এবং স্বার্থক করার জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

শেয়ার করুন