১৮ এপ্রিল ২০২৬, শনিবার, ০৮:২৯:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পেলেন সেই শিক্ষিকা মাহেরীন চৌধুরী আজ ১৭ এপ্রিল, ঐতিহাসিক মুজিবনগর দিবস টাইম ম্যাগাজিনে বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান খালেদা জিয়া সহ দেশের ১৫ জন বিশিষ্ট ব্যক্তি ও পাঁচ প্রতিষ্ঠানকে ‘স্বাধীনতা পুরস্কার-২০২৬’ পদক প্রদান যুক্তরাষ্ট্রে ইসরায়েল নিয়ে জনমত বদলাচ্ছে টেক্সাসে পাঠ্যক্রমে ইসলাম ও সংখ্যালঘু ইতিহাস পরিবর্তন ঘিরে তীব্র বিতর্ক ট্রাম্প অ্যাকাউন্টস : চার মিলিয়নের বেশি শিশু নিবন্ধিত নিউ ইয়র্কে ২-কে চাইল্ড কেয়ার হবে পূর্ণ দিবস ও বছরব্যাপী ফিলিস্তিনপন্থী শিক্ষার্থীদের ডিপোর্টেশন ঠেকানোর রায় দেওয়ায় দুই অভিবাসন বিচারককে বরখাস্তের অভিযোগ ইমিগ্রেশন আপিল বোর্ডে মাহমুদ খলিলের আপিল খারিজ


যুক্তরাষ্ট্র বিএনপি নেতা আনোয়ার হোসেনের মৃত্যু
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ০৭-০১-২০২৬
যুক্তরাষ্ট্র বিএনপি নেতা আনোয়ার হোসেনের মৃত্যু আনোয়ার হোসেন


নিউইয়র্ক স্টেট বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক, ব্রুকলিন বিএনপির সাবেক সভাপতি, সন্দ্বীপ সোসাইটির উপদেষ্টা এবং কম্যুনিটির অত্যন্ত পরিচিত মুখ আনোয়ার হোসেন ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী এবং দুই কন্যা সন্তানসহ গুণগ্রাহী রেখে গেছেন।

সন্দ্বীপ সোসাইটির সভাপতি ফিরোজ আহমেদ জানান, আনোয়ার হোসেন জানান, দীর্ঘদিন থেকেই আনোয়ার হোসেন মরণব্যাধি ক্যানসারে ভুগছিলেন। এর মধ্যে হাসপাতালেও ছিলেন এবং হাসপাতাল থেকে ছাড়াও পেয়েছিলেন। গত ৩১ ডিসেম্বর সকাল ৮টা ৪৫ মিনিটে আনোয়ার হোসেন ব্রুকলিনে নিজ বাসভবনে ইন্তেকাল করেন। মরহুমের নামাজে জানাজা গত ৩১ ডিসেম্বর বাদ এশা ব্রুকলিনের বায়তুল জান্নাহ জামে মসজিদে অনুষ্ঠিত হয়। জানাজায় কম্যুনিটির সর্বস্তরের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। নামাজে জানাজা শেষে তাকে নিউজার্সির মালবরো মুসলিম গোরস্থানে দাফন করা হয়। মরহুম আনোয়ার হোসেনের মৃত্যুতে শোক প্রকাশ এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন সন্দ্বীপ সোসাইটির সভাপতি ফিরোজ আহমেদ, সাধারণ সম্পাদক আলমগীর হোসাইন, নিউইয়র্ক স্টেট বিএনপির সভাপতি মাওলানা অলিউল্যাহ আতিকুর রহমান, সাধারণ সম্পাদক সাইদুর রহমান, সাবেক যুগ্ম আহ্বায়ক দেওয়ান কাউছার, যুক্তরাষ্ট্র বিএনপির কোষাধ্যক্ষ জসীম ভূঁইয়া, রিয়াজ মাহমুদ প্রমুখ।

শেয়ার করুন