০৩ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার, ০৭:১৩:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ইসরায়েলের সমালোচনা, বিদেশি শিক্ষার্থীদের ভিসা বাতিল ও বহিষ্কার অসাংবিধানিক রাজু হত্যার অভিযুক্ত আতোস্তা গ্রেফতার নিউইয়র্কে মাদকে মৃত্যু ৪৫ শতাংশ কমেছে ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দিতে বিল পাস মসজিদে তিন মুসলিম হত্যাকাণ্ড : লিন্ডসের বিরুদ্ধে হত্যার অভিযোগ উল্টো পথে আসা গাড়ির ধাক্কায় বাংলাদেশি মা-মেয়ে নিহত আশ্রয়প্রার্থী শতাধিক অভিবাসীকে আফ্রিকার ৮ দেশে পাঠালো যুক্তরাষ্ট্র ডাকা প্রাপকদের গ্রিনকার্ড প্রাপ্তিতে বাড়তে পারে জটিলতা নাগরিকত্ব প্রত্যাশীদের জন্য ‘নেইবারহুড ইনভেস্টিগেশন’ ৩৫ বছর পর আবার চালু করলো ইউএসসিআইএস নিউইয়র্কে একের পর এক অপরাধ


ভারী বৃষ্টিপাতে নিউইয়র্ক ও নিউজার্সিতে আকস্মিক বন্যা
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ১৬-০৭-২০২৫
ভারী বৃষ্টিপাতে নিউইয়র্ক ও নিউজার্সিতে আকস্মিক বন্যা নিউইয়র্কের সাবওয়েতে বন্যা দেখা দিয়েছে


ভারী বৃষ্টিপাতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক ও নিউজার্সিসহ কয়েক জায়গায় আকস্মিক বন্যা দেখা দিয়েছে। গত১৪ জুলাই সোমবার ভারী বৃষ্টিতে প্লাবিত হয় সেখানকার নিম্নাঞ্চলগুলো।

বৃষ্টিতে সৃষ্ট আকস্মিক বন্যার কারণে শহর দুটির বিভিন্ন জায়গায় যানবাহন আটকে যায়। বন্ধ হয়ে যায় সাবওয়ের লাইন। সামাজিক মাধ্যমে প্রকাশিত একটি ভিডিওতে দেখা গেছে ম্যানহাটনের একটি সাবওয়ে স্টেশনে পানি জমে গেছে। পানি এতই বেশি ছিল যে সেগুলো ট্রেনের বগির ভেতর প্রবেশ করে। পানি যেন গায়ে না লাগে সেজন্য যাত্রীদের ট্রেনের আসনে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।

গত কয়েকদিন ধরেই তুমুল বৃষ্টি হওয়ায় নিউইয়র্ক, নিউজার্সি, পেনসিলভেনিয়া এবং এর আশাপাশের অঞ্চলে আকস্মিক বন্যার সতর্কতা জারি করা হয়। নিউজার্সির গভর্নর জরুরি অবস্থা ঘোষণা করে সাধারণ মানুষকে বাড়িতে থাকা এবং প্রয়োজন ছাড়া বের না হওয়ার অনুরোধ করেছেন।

বন্যার কারণে নিউজার্সির কিছু বাস ও ট্রেন নির্ধারিত সময়ে গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যেতে পারেনি। নিউইয়র্ক সিটির কিছু সাবওয়ে লাইন সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। যেগুলো সচল ছিল সেখানেও ট্রেনগুলো প্রচন্ড বিলম্ব নিয়ে চলাচল করেছে। নিউইয়র্কের ওয়েস্টচেস্টার কাউন্টিতে বন্যার পানিতে বেশ কয়েকটি গাড়ি আটকে যায়। সেগুলোর ভেতর থাকা মানুষকে উদ্ধারে অভিযান শুরু করেন উদ্ধারকারীরা।

দক্ষিণপূর্ব পেনসিলভেনিয়ায় সোমবার পাঁচ ঘণ্টারও কম সময়ের ব্যবধানে ৭ ইঞ্চি বৃষ্টিপাত হয়। কিছু কিছু বাড়ির বাসিন্দারা জানান তাদের ঘরে ৫ ফুটের বেশি পানি প্রবেশ করেছে। এরপর সেখানে বিপর্যয় জরুরি অবস্থা ঘোষণা করা হয়। যদিও সেখানে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

স্থানীয় সময় সন্ধ্যার পর থেকে বৃষ্টির তীব্রতা কমতে শুরু করেছে। তখন পানিও নেমে যেতে শুরু করে। তবে কোথাও কোথাও এখনো পানি জমে আছে।

শেয়ার করুন