১৮ এপ্রিল ২০২৬, শনিবার, ০৪:৬:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পেলেন সেই শিক্ষিকা মাহেরীন চৌধুরী আজ ১৭ এপ্রিল, ঐতিহাসিক মুজিবনগর দিবস টাইম ম্যাগাজিনে বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান খালেদা জিয়া সহ দেশের ১৫ জন বিশিষ্ট ব্যক্তি ও পাঁচ প্রতিষ্ঠানকে ‘স্বাধীনতা পুরস্কার-২০২৬’ পদক প্রদান যুক্তরাষ্ট্রে ইসরায়েল নিয়ে জনমত বদলাচ্ছে টেক্সাসে পাঠ্যক্রমে ইসলাম ও সংখ্যালঘু ইতিহাস পরিবর্তন ঘিরে তীব্র বিতর্ক ট্রাম্প অ্যাকাউন্টস : চার মিলিয়নের বেশি শিশু নিবন্ধিত নিউ ইয়র্কে ২-কে চাইল্ড কেয়ার হবে পূর্ণ দিবস ও বছরব্যাপী ফিলিস্তিনপন্থী শিক্ষার্থীদের ডিপোর্টেশন ঠেকানোর রায় দেওয়ায় দুই অভিবাসন বিচারককে বরখাস্তের অভিযোগ ইমিগ্রেশন আপিল বোর্ডে মাহমুদ খলিলের আপিল খারিজ


মেয়র নাদের বখতের সঙ্গে মিশিগানবাসীর মতবিনিময়
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ১৮-০৮-২০২২
মেয়র নাদের বখতের সঙ্গে মিশিগানবাসীর মতবিনিময় মেয়র নাদের বখতকে সম্মাননা প্রদান করা হচ্ছে/ছবি সংগৃহীত


সুনামগঞ্জ জেলাবাসী মিশিগান শাখা যুক্তরাষ্ট্রের আয়োজন হ্যামট্রামিকের স্থানীয় পাবলিক হল গেট অব কলম্বাসে গত ১৪ আগস্ট সুনামগঞ্জের জনপ্রিয় মেয়র নাদের বখতের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানের আয়োজন করা হয়। সমাজসেবক বাবুল আহমদ বাচ্চু মিয়ার সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন সুনামগঞ্জের মেয়র নাদের বখত। বিশেষ অতিথি ছিলেন সালিক সোবহান, সাবেক কাউন্সিলার কাজী মিয়া, ইকবাল হুসেন, জামাল হুসেন, আব্দুস সবুর, আশিক বখত, দোলন আহমদ, মন্জুর খান এবং রাইসুজাম্মান মুকুল।

মোহাম্মদ রাফির কণ্ঠে কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন রাজেল আহমেদ, সৈয়দ ইয়াহিয়া এবং সাইফুল আমিন। অনুষ্ঠানে জনপ্রিয় মেয়রকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য রাখেন কমিউনিটি লিডার শাহাব উদ্দিন, কবি বাবর বখত, কাজী মিয়া, নিউইয়র্ক থেকে আগত লেখক ইশতিয়াক রুপুসহ স্থানীয় নেতারা।

সভায় আরো বক্তব্য এবং মেয়রের সঙ্গে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত সুনামগঞ্জের বানভাসিদের পুনর্বাসন পরিকল্পনা নিয়ে খোলামেলা মতবিনিময় করেন সুনামগঞ্জ সমিতি মিশিগান শাখার নেতারা। বিগত বন্যায় মেয়র নাদের বখত অক্লান্ত পরিশ্রম এবং ভয়কে উপেক্ষা করে বানভাসিদের পাশে দাঁড়ানোর অনন্য উদাহরণ সৃষ্টি করায় মেয়রকে যুক্তরাষ্ট্রে বাসকারী সকল সুনামগঞ্জবাসীর পক্ষে কৃতজ্ঞতা জানিয়ে লেখক ইশতিয়াক রুপু বলেন, আমরা জেলার রাজনীতিতে মেয়র নাদের ন্যায় সাহসী তরুণ এবং সেবার গুণাবলি সমৃদ্ধ নেতৃত্ব চাই। প্রধান অতিথির দীর্ঘ ভাষণে তিনি সকল প্রবাসীকে দেশের বর্তমান কঠিন সময়ে এগিয়ে আসতে উদাত্ত আহŸান জানান। এই পর্যায়ে সুনামগঞ্জের জনপ্রিয় এবং তরুণ মেয়র নাদের বখতকে মিশিগানের সর্বস্তরের সুনামগঞ্জবাসীর পক্ষ থেকে ক্রেস্ট উপহার দেয়া হয়।

সর্বশেষে সভাপতি উপস্থিত সকল সুনামগঞ্জবাসীকে ধন্যবাদ জানিয়ে এবং নৈশভোজে অংশগ্রহণের আমন্ত্রণ জানিয়ে মতবিনিময় সভার সমাপ্তি ঘোষণা করেন। মতবিনিময় সভার সার্বিক সহযোগিতায় ছিলেন আবু জুবের, সাইফুল আমিন, রাসেল আহমদ, সেলিম, সোহাগ, রাসেল আহমদ, মিলাক প্রমুখ।


শেয়ার করুন