০৩ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার, ০১:১১:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ইসরায়েলের সমালোচনা, বিদেশি শিক্ষার্থীদের ভিসা বাতিল ও বহিষ্কার অসাংবিধানিক রাজু হত্যার অভিযুক্ত আতোস্তা গ্রেফতার নিউইয়র্কে মাদকে মৃত্যু ৪৫ শতাংশ কমেছে ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দিতে বিল পাস মসজিদে তিন মুসলিম হত্যাকাণ্ড : লিন্ডসের বিরুদ্ধে হত্যার অভিযোগ উল্টো পথে আসা গাড়ির ধাক্কায় বাংলাদেশি মা-মেয়ে নিহত আশ্রয়প্রার্থী শতাধিক অভিবাসীকে আফ্রিকার ৮ দেশে পাঠালো যুক্তরাষ্ট্র ডাকা প্রাপকদের গ্রিনকার্ড প্রাপ্তিতে বাড়তে পারে জটিলতা নাগরিকত্ব প্রত্যাশীদের জন্য ‘নেইবারহুড ইনভেস্টিগেশন’ ৩৫ বছর পর আবার চালু করলো ইউএসসিআইএস নিউইয়র্কে একের পর এক অপরাধ


নেতানিয়াহুকে হুমকি : মামদানিকে সতর্ক করলেন ট্রাম্প
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ০৯-০৭-২০২৫
নেতানিয়াহুকে হুমকি : মামদানিকে সতর্ক করলেন ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প, জোহরান মামদানি ও নেতানিয়াহু


মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, জোহরান মামদানি একটু হানিমুন পিরিয়ডে আছেন। তিনি নিউইয়র্ক সিটির মেয়র নির্বাচনে জিততেও পারেন, কিন্তু সবকিছু হোয়াইট হাউস থেকে যায়। যদি তিনি আমাদের কাছ থেকে অর্থ চান, তাহলে তাকে ঠিকভাবে আচরণ করতে হবে।’

গত ৭ জুলাই সোমবার হোয়াইট হাউসে নৈশভোজের আগে নেতানিয়াহুকে গ্রেফতারের হুমকির প্রেক্ষিতে এসব কথা বলেন ট্রাম্প। প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটিতে সফরে গেলে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে গ্রেফতারের হুমকি দিয়েছিলেন শহরটির আসন্ন মেয়র নির্বাচনের ডেমোক্রেটিক পার্টির প্রার্থী জোহরান মামদানি। তবে নেতানিয়াহুকে হুমকি দেওয়ায় মামদানিকে কঠোরভাবে সতর্ক করেছেন মার্কিন প্রেসডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

জোহরান মামদানি সম্প্রতি ঘোষণা দেন, যদি নেতানিয়াহু নিউইয়র্ক সিটিতে আসেন, তবে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) যুদ্ধাপরাধের গ্রেফতারি পরোয়ানা অনুযায়ী তাকে গ্রেফতার করা হবে। সোমবার (৭ জুলাই) হোয়াইট হাউসে নৈশভোজের আগে নেতানিয়াহুকে গ্রেফতারের হুমকির প্রেক্ষিতে ট্রাম্প বলেন, ‘তিনি (মামদানি) তা না হলে বড় সমস্যায় পড়বে।’

ট্রাম্প আরও বলেন, ‘তিনি (মামদানি) এখন একটু হানিমুন পিরিয়ডে আছেন। তিনি নিউইয়র্ক সিটির মেয়র নির্বাচনে জিততেও পারেন, কিন্তু সবকিছু হোয়াইট হাউস থেকে যায়। যদি তিনি আমাদের কাছ থেকে অর্থ চান, তাহলে তাকে ঠিকভাবে আচরণ করতে হবে।’

গাজায় যুদ্ধাপরাধের অভিযোগে আইসিসির ওয়ারেন্টের কথা উল্লেখ করে নেতানিয়াহুকে সম্প্রতি গ্রেফতারের হুমকি দেন জোহরান মামদানি। এরপর রিপাবলিকানরা তার বিরুদ্ধে সমালোচনামুখর হয়ে উঠে।

 ট্রাম্পের মন্তব্যের আগেই নেতানিয়াহু সাংবাদিকদের বলেন, মামদানির হুমকি নিয়ে তিনি চিন্তিত নন। তিনি বলেন, ‘এটা হাস্যকর এবং গুরুত্বহীন। পৃথিবীতে যথেষ্ট পাগলামি চলছে, এটি তারই একটি অংশ।’

 নেতানিয়াহু সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদের উচ্চ পর্যায়ের বার্ষিক সম্মেলনে অংশ নিতে নিউইয়র্ক আসতে পারেন। এছাড়া তিনি আগামী বছর ট্রাম্পের সঙ্গে নিউইয়র্কে সফরের ইঙ্গিতও দিয়েছেন।

শেয়ার করুন