০৩ জুন ২০২৬, বুধবার, ০১:৫৪:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আজ ৪৫তম শাহাদাতবার্ষিকী অ্যাডভান্সড প্যানক্রিয়াটিক ক্যানসার চিকিৎসায় যুগান্তকারী অগ্রগতি ইসলামবিদ্বেষী গ্রাফিতি ঘিরে মুসলিম কম্যুনিটিতে আতঙ্ক যুক্তরাষ্ট্রে মর্টগেজ সুদের হার ৯ মাসের মধ্যে সর্বোচ্চ ইসরায়েল ডে প্যারেড বর্জনের ঘোষণা জোহরান মামদানির ওজনপার্ক মসজিদ আল-আমানের নতুন কমিটির অভিষেক অনুষ্ঠিত ‘আমেরিকা ফার্স্ট’ নীতিতেই চলবে ভিসা ও অভিবাসন ব্যবস্থা, বললেন রুবিও নিউইয়র্কে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের জন্য এক্সেলসিয়র স্কলারশিপ আবেদন শুরু ৪ লাখ সাশ্রয়ী আবাসনের পরিকল্পনা ঘোষণা মেয়রের উপকূলের ১৯ জেলার প্রাণ-প্রকৃতি ঝুঁকিতে


সানম্যানের সাথে ইউনাইটেড কর্মাশিয়ার ব্যাংকের চুক্তি
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ১৮-১১-২০২২
সানম্যানের সাথে ইউনাইটেড কর্মাশিয়ার ব্যাংকের চুক্তি সানম্যানের সাথে ইউনাইটেড কর্মাশিয়াল ব্যাংকের চুক্তি স্বাক্ষর


গত ১৫ নভেম্বর সানম্যান গ্লোবাল এক্সপ্রেস করপ্ এবং ইউনাইটেড কর্মাশিয়াল ব্যাংক লিমিটেডের মধ্যে রেমিটেন্স পার্টনারশিপ এগ্রিমেন্ট সাইন করা হয়। ইউনাইটেড কর্মাশিয়াল ব্যাংকের পক্ষে এর পক্ষে সাইন করেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ সৈয়দ ফরিদুল ইসলাম এবং সানম্যান এর পক্ষে প্রতিষ্ঠানটির প্রেসিডেন্ট ও সিইও মাসুদ রানা তপন এবং চিফ ফাইন্যানশিয়াল অফিসার (সিএফও) মোঃ আমিনুল ইসলাম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী এবং সানম্যান এর রেমিটেন্স পার্টনার এস এম মাইনুদ্দিন পিন্টু।

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মাসুদ রানা তপন বলেন, সানম্যান এক্সপ্রেস এর সাথে বাংলাদেশে ৮টি ব্যাংকের সাথে রেমিট্যান্স পার্টনারশীপ আছে আর এখন থেকে গ্রাহকরা সানম্যান এক্সপ্রেস এর মাধ্যমে ইউনাইটেড কর্মাশিয়াল ব্যাংকে টাকা পাঠাতে পারবেন।

অনুষ্ঠানে মোঃ সৈয়দ ফরিদুল ইসলাম বলেন, ইউনাইটেড কর্মাশিয়াল ব্যাংকটি সকলের আস্থা রেখে কার্যক্রম পরিচালনা করে আসছে। ব্যাংকটির বর্তমান Branch-209, Sub-branch-132, Agent Banking outlet-190, 563 টি ATM Machines. এছাড়া Upay Mobile Wallet প্রায় ১৫,০০০,০০০ গ্রাহক আছেন। এছাড়া আমাদের ১,০০,০০০ এর বেশি এজেন্ট এর মাধ্যমে গ্রাহকরা রেমিটেন্স গ্রহণ করতে পারবেন।

মাসুদ রানা তপন বলেন, এখন থেকে সানম্যান এক্সপ্রেস এর Branch থেকে সাংবাদিকদের টাকা পাঠাতে কোন ফি লাগবে না। এছাড়া নতুন গ্রাহকরা প্রথম রেমিটেন্স পাঠাতে কোন ফি দিতে হয় না। সানম্যান এক্সপ্রেস এর মাধ্যমে গ্রাহকরা Bkash এ সাতদিনই টাকা পাঠাতে পারবেন বিনা ফিতে। এছাড়া সানম্যান এক্সপ্রেস এর মোবাইল এপস্ এর মাধ্যমে আগামী ডিসেম্বর মাস থেকে গ্রাহকরা টাকা পাঠাতে পারবেন।

শেয়ার করুন