০৪ সেপ্টেম্বর ২০২৬, শুক্রবার, ০২:১৬:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সরকারি কর্মজীবীদের বেতনকাঠামো বাস্তবায়নের আগে টিআইবির শর্ত মানার আহ্বান রোগীর সুস্থতায় পরিবারের সদস্যদের ভূমিকা গুরুত্বপূর্ণ বালিয়াড়ি ধবংস করলে প্রাকৃতিক উপকূলীয় সুরক্ষা দুর্বল হতে পারে ইসরায়েলের সমালোচনা, বিদেশি শিক্ষার্থীদের ভিসা বাতিল ও বহিষ্কার অসাংবিধানিক রাজু হত্যার অভিযুক্ত আতোস্তা গ্রেফতার নিউইয়র্কে মাদকে মৃত্যু ৪৫ শতাংশ কমেছে ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দিতে বিল পাস মসজিদে তিন মুসলিম হত্যাকাণ্ড : লিন্ডসের বিরুদ্ধে হত্যার অভিযোগ উল্টো পথে আসা গাড়ির ধাক্কায় বাংলাদেশি মা-মেয়ে নিহত আশ্রয়প্রার্থী শতাধিক অভিবাসীকে আফ্রিকার ৮ দেশে পাঠালো যুক্তরাষ্ট্র


ওয়ালটন-বিএসজেএ স্পোর্টস কার্নিভাল
ক্যারম এককে চ্যাম্পিয়ন নূর উদ্দিন, দ্বৈতে রামিন- রোমেল জুটি
নিজস্ব প্রতিবেদক
  • আপডেট করা হয়েছে : ০১-০৭-২০২২
ক্যারম এককে চ্যাম্পিয়ন নূর উদ্দিন, দ্বৈতে রামিন- রোমেল জুটি নারীদের ক্যারম ইভেন্টে চ্যাম্পিয়ন হয়েছেন সামিনা রশ্নি (ডানে)। মাকসুদা লিসাকে হারিয়ে তিনি চ্যাম্পিয়ন হন। এ ছাড়া তৃতীয় স্থান অর্জন করেন ফরিদা বক্তেয়ারা/ছবি সংগৃহীত


 পেশাদার ক্রীড়া সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস এসোসিয়েশন (বিএসজেএ) আয়োজিত ওয়ালটন-বিএসজেএ  স্পোর্টস কার্নিভাল-২০২২ আজ শুক্রবার ক্যারম ডিসিপ্লিনের খেলা সম্পন্ন হয়েছে।

সংগঠন কার্যালয়ে অনুষ্ঠিত খেলায় ক্যারম এককে এস এ টেলিভিশনের নূর উদ্দিন চ্যাম্পিয়ন হয়েছেন।  দ্বৈতে দৈনিক ডেইলি স্টারের রামিন তালুকদার ও দৈনিক প্রথম আলোর  মেহেদী হাসান রোমেল জুটি চ্যাম্পিয়ন হয়েছে।

এ ছাড়া ক্যারম এককে রানার্স-আপ হয়েছেন ডেইলি স্টারের আনিসুর রহমান পল্টু ও তৃতীয় হয়েছেন একই প্রতিষ্ঠানের রামিন তালুকদার। দ্বৈত বিভাগে রানার্স-আপ হয়েছেন ঢাকা পোস্টের তরিকুল ইসলাম সজল ও জাগো নিউজের শাহাদাত হোসেন জুটি। ঢাকা ট্রিবিউনের বিএম ফজলে রাব্বি মুন ও আলী শাহরিয়ার আমিন বাপ্পা জুটি অর্জন করেন তৃতীয় স্থান।

নারীদের ক্যারম ইভেন্টে চ্যাম্পিয়ন হয়েছেন সামিনা রশ্নি। মাকসুদা লিসাকে হারিয়ে তিনি চ্যাম্পিয়ন হন। এ ছাড়া তৃতীয় স্থান অর্জন করেন ফরিদা বক্তেয়ারা।

বিএসজেএর সাধারণ সম্পাদক আনিসুর রহমান পল্টু, টুর্নামেন্ট কমিটির আহবায়ক রায়হান আল মুঘনি ও সদস্য সচিব রবিউল ইসলামসহ অন্যান্য সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন। শনিবার বিএসজেএ কার্যালয়ে কলব্রীজ খেলা প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। 


শেয়ার করুন