১৮ এপ্রিল ২০২৬, শনিবার, ০৮:৪৬:১০ অপরাহ্ন
শিরোনাম :
মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পেলেন সেই শিক্ষিকা মাহেরীন চৌধুরী আজ ১৭ এপ্রিল, ঐতিহাসিক মুজিবনগর দিবস টাইম ম্যাগাজিনে বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান খালেদা জিয়া সহ দেশের ১৫ জন বিশিষ্ট ব্যক্তি ও পাঁচ প্রতিষ্ঠানকে ‘স্বাধীনতা পুরস্কার-২০২৬’ পদক প্রদান যুক্তরাষ্ট্রে ইসরায়েল নিয়ে জনমত বদলাচ্ছে টেক্সাসে পাঠ্যক্রমে ইসলাম ও সংখ্যালঘু ইতিহাস পরিবর্তন ঘিরে তীব্র বিতর্ক ট্রাম্প অ্যাকাউন্টস : চার মিলিয়নের বেশি শিশু নিবন্ধিত নিউ ইয়র্কে ২-কে চাইল্ড কেয়ার হবে পূর্ণ দিবস ও বছরব্যাপী ফিলিস্তিনপন্থী শিক্ষার্থীদের ডিপোর্টেশন ঠেকানোর রায় দেওয়ায় দুই অভিবাসন বিচারককে বরখাস্তের অভিযোগ ইমিগ্রেশন আপিল বোর্ডে মাহমুদ খলিলের আপিল খারিজ


ভারতীয়দের হজ কোটা কমালো সৌদি কর্তৃপক্ষ
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ১৬-০৪-২০২৫
ভারতীয়দের হজ কোটা কমালো সৌদি কর্তৃপক্ষ


ভারতীয়দের বেসরকারি হজ কোটা ৮০ শতাংশ হ্রাস করেছে সৌদি আরব। গত ১২ এপ্রিল এ পদক্ষেপ নিয়েছে সৌদি কর্তৃপক্ষ। জম্মু ও কাশ্মিরের বর্তমান মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ এবং সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি উভয়েই এতে উদ্বেগ প্রকাশ করেছেন। পাশাপাশি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে শিগগিরই এ ব্যাপারে সৌদির সঙ্গে যোগাযোগ করতে আহ্বানও জানিয়েছেন তারা।

গত ১৩ এপ্রিল সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় ওমর আবদুল্লাহ বলেন, সৌদির এই সিদ্ধান্তের ফলে চলতি বছর হাজার হাজার ভারতীয় মুসলিমের হজযাত্রা গুরুতর অনিশ্চয়তার মধ্যে পড়েছে। ওমর বলেন, সৌদি সরকারের এ আদেশের ফলে ৫২ হাজারের বেশি ভারতীয় হজযাত্রীর এবারের হজযাত্রা পুরোপুরি অনিশ্চয়তার মধ্যে পড়েছে। এরা সবাই হজের জন্য প্রয়োজনীয় সব ধরনের পেমেন্ট পরিশোধ করে ফেলেছেন।

কী কারণে সৌদি এ সিদ্ধান্ত নিলো তা জানা যায়নি। ভারতের কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত এ ইস্যুতে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি এবং এর বিপরীতে নয়াদিল্লি কোনো পদক্ষেপ নিয়েছে কি না, তা-ও এখনো অজানা। ইসলামের চতুর্থ গুরুত্বপূর্ণ স্তম্ভ হজ। প্রত্যেক সচ্ছল মুসলিমের জন্য জীবনে অন্তত একবার হজ করা ফরজ বা আবশ্যিক। প্রতি বছর হজ করার জন্য বিশ্বের অন্যান্য দেশের মতো ভারত থেকেও সৌদি আরবে যান লাখ লাখ মুসলিম। দেশটির হজযাত্রীদের জন্য সরকারি-বেসরকারি উভয় ধরনের কোটার ব্যবস্থা রেখেছে সৌদি।

ভারতীয় হজযাত্রীদের জন্য বেসরকারি কোটা হ্রাস করা হলেও সরকারি কোটায় কোনো পরিবর্তন আনা হয়নি বলে জানা গেছে।

শেয়ার করুন