০২ সেপ্টেম্বর ২০২৬, বুধবার, ১১:১০:০৪ অপরাহ্ন
শিরোনাম :
ইসরায়েলের সমালোচনা, বিদেশি শিক্ষার্থীদের ভিসা বাতিল ও বহিষ্কার অসাংবিধানিক রাজু হত্যার অভিযুক্ত আতোস্তা গ্রেফতার নিউইয়র্কে মাদকে মৃত্যু ৪৫ শতাংশ কমেছে ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দিতে বিল পাস মসজিদে তিন মুসলিম হত্যাকাণ্ড : লিন্ডসের বিরুদ্ধে হত্যার অভিযোগ উল্টো পথে আসা গাড়ির ধাক্কায় বাংলাদেশি মা-মেয়ে নিহত আশ্রয়প্রার্থী শতাধিক অভিবাসীকে আফ্রিকার ৮ দেশে পাঠালো যুক্তরাষ্ট্র ডাকা প্রাপকদের গ্রিনকার্ড প্রাপ্তিতে বাড়তে পারে জটিলতা নাগরিকত্ব প্রত্যাশীদের জন্য ‘নেইবারহুড ইনভেস্টিগেশন’ ৩৫ বছর পর আবার চালু করলো ইউএসসিআইএস নিউইয়র্কে একের পর এক অপরাধ


আজ আওয়ামী লীগের ৭৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী
বিশেষ প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ২৩-০৬-২০২২
আজ আওয়ামী লীগের ৭৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী


আজ ঐতিহাসিক ২৩ জুন। আওয়ামী লীগের ৭৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী। ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ থেকে শুরু করে সাধারন মানুষের অধিকার প্রতিষ্ঠায় দলটি বরাবরই ফ্রন্টলাইনে থেকে নেতৃত্ব দিয়ে আসছে। দলটি পা রাখছে ৭৪ বছরে। 

১৯৪৯ সালের এ দিনে ঢাকার কেএম দাস লেনের রোজ গার্ডেনে গঠিত হয় পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলীম লীগ। দলের নামের সঙ্গে মুসলিম না নিয়ে পরবর্তিতে আপত্তি ওঠে। পরে ১৯৫৪ সালের নির্বাচনে বিজয়ের পর ১৯৫৫ আওয়ামী মুসলিম লীগে কাউন্সিলে মুসলিম শব্দটি বাদ দেয়া হয়। সে সময়ে দলটির সভাপতি ছিলেন মওলানা আবদুল হামিদ খান ভাসানী।  সাধারণ সম্পাদক শামসুল হক। শেখ মুজিবুর রহমান ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক। পরে তিনি দলটির সাধারণ সম্পাদক ও সভাপতির দায়িত্ব পালন করেন।  

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর ধানমন্ডি ৩২ এ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের শীর্ষ নেতারা।


শেয়ার করুন