০২ সেপ্টেম্বর ২০২৬, বুধবার, ০৪:৪০:৪২ অপরাহ্ন
শিরোনাম :
মক্কা চুক্তি, প্রয়োজন সুচিন্তিত ঝুঁকি বিশ্লেষণ ও জাতীয় ঐক্য দীর্ঘ ৮ বছর পর সিলেটে আন্তর্জাতিক ফ্লাইট বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিতাদেশ প্রত্যাহার স্টেট ডিপার্টমেন্টের বাংলাদেশেও এখন রোবোটিক সার্জারি অভ্যন্তরীন না ভূ-রাজনৈতিক, কোন কারণে সরকারে অস্বস্তি! বাসসের নবনিযুক্ত এমডি ও প্রধান সম্পাদককে জাতীয় প্রেস ক্লাবে সংবর্ধনা বাসস'র এমডি ও প্রধান সম্পাদক পদে নিয়োগ পেলেন কাদের গনি চৌধুরী কপ সম্মেলনে যোগ দিতে নভেম্বরে তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী নেপাল-তিব্বতে বন্যায় প্রাণহানি বেড়ে ৩৯২, নিখোঁজ প্রায় ১,৪০০ আফগান-আমেরিকান হিসেবে প্রথমবার মার্কিন কংগ্রেসে আইশা ওয়াহাব


জাতিসংঘের সামনে ওহাইও স্টেট বিএনপির বিক্ষোভ
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২৯-০৯-২০২২
জাতিসংঘের সামনে ওহাইও স্টেট বিএনপির বিক্ষোভ জাতিসংঘের সামনে ওহাইও বিএনপির বিক্ষোভ


গত ২৩ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের ৭৭তম সাধারণ অধিবেশনে ভাষণ দানকালে বিক্ষোভ সমাবেশ করেছে ওহাইও স্টেট বিএনপি। ‘সেখানে শেখ হাসিনা সেখানে প্রতিরোধ’ এই সেøাগানকে সামনে রেখে প্রতিবাদ অংশগ্রহণ করেন ওহাইও স্টেট শাখার বিএনপির নেতাকর্মীরা। শাখা (প্রস্তাবিত) আহ্বায়ক মো. হাসিবুর হাসান (হাবিব)-এর নেতৃত্বে বিক্ষোভ সমাবেশে ওহাইও বিএনপি নেতা তাওহিদুল হোসাইন, শামসুল হক, আমিনুল ইসলাম, বায়োজিদ হোসাইন, মামুন মোল্লাসহ অন্যরা অংশগ্রহণ করেন। এ সময় গো-ব্যাক শেখ হাসিনা, স্বৈরাচার শেখ হাসিনা নিপাত যাক, ভোট চোর শেখ হাসিনা আর নয় ইত্যাদি স্লোগানে প্ল্যাকার্ড ও ফেস্টুন ছিল তাদের হাতে। শাখা আহ্বায়ক মো. হাসিবুর হাসান (হাবিব) তার বক্তব্যে বলেন, শেখ হাসিনার সরকার যে অবৈধ তা বিশ্ব নেতৃবৃন্দকে জানান দেয়ার জন্য সুদূর ওহাইও থেকে আমরা নিউইয়র্কে জাতি সংঘের সদর দফতরের সামনে এসেছি। তিনি বলেন, আওয়ামী লীগ সরকার হলো নিশিরাতের অবৈধ সরকার। তারা জোর করে ক্ষমতা গ্রহণ করে দেশটাকে পুলিশি রাষ্ট্রে পরিণত করেছে। দেশে গণতন্ত্র বলতে কিছুই নেই। তারা আবারো নিজেদের অধিনে নির্বাচন করে ক্ষমতাকে কুক্ষিগত করতে চায়। ভারতের তাবেদারের সরকারের মাধ্যমে দেশে সুষ্ঠু নির্বাচন সম্ভব না। তাই আমরা জাতিসংঘের পরিচালনায় একটি অবাধ ও সুষ্ঠু জাতীয় সংসদ নির্বাচন চাই।

শেয়ার করুন